Browsing "Older Posts"

  • বিপি​এলের দল চূড়ান্ত, কোন দল কেমন হলো

    সেপ্টেম্বর ৩০, ২০১৬
    ১৪৬ দেশি খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় ১৬৮ জন। এর মধ্য থেকে বেছে নিয়ে তৈরি হলো বিপিএলের দলগুলো। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। অংশ নিচ্ছে সাতটি দল।

    আগেই দলগুলো অনেকটাই গুছিয়ে রেখেছিল নিজেদের। আজ খেলোয়াড় ড্রাফটে বাকি কাজটাও সম্পন্ন হলো। সাত দলের আইকন খেলোয়াড় আগেই ঠিক হয়ে গিয়েছিল। পাঁচটি ফ্র্যাঞ্চাইজিও দুজন করে দেশি খেলোয়াড়ও রেখে দিয়েছিল। এ বছর নতুন যোগ হওয়া দুটি দল খুলনা টাইটানস ও রাজশাহী কিংসকে তাই আগেই সুযোগ দেওয়া হলো দুজন করে দেশি খেলোয়াড় নেওয়ার।
    এরপর সব কটি দল সমতায় থেকে লটারির মাধ্যমে একের পর এক খেলোয়াড় ​বেছে নিয়েছে। আইপিএলের নিলামের সঙ্গে খেলোয়াড় ড্রাফটের পার্থক্য আছে। এখানে ভিত্তি মূল্যেই খেলোয়াড়েরা বিক্রি হয়েছেন। বেশি দামে কিনে নেওয়ার সুযোগ ছিল না। শুধু লটারি করে যে দলের নাম আগে উঠেছে, তাতে নির্দিষ্ট বিভাগ থেকে পছন্দের খেলোয়াড় সবার আগে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। এভাবেই চলেছে পুরো প্র​ক্রিয়া।
    ড্রাফট থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকেই কমপক্ষে ১০ জন স্থানীয় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিতে হয়েছে। প্রতি ম্যাচে বিদেশি খেলানো যাবে তিন থেকে চারজন। প্রতি সেটে দেশি ও বিদেশি খেলোয়াড়দের জন্য দুই দফা করে হলো খেলোয়াড় বাছাই। সব মিলিয়ে কেমন দাঁড়াল কোন দল—

    ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার খান (বাংলাদেশ); কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), ওয়েইন পারনেল (দক্ষিণ আফ্রিকা), উসামা মীর (পাকিস্তান)।

    রংপুর রাইডার্স : সৌম্য সরকার (আইকন), মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান (বাংলাদেশ); শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), গিড্রন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড), নাসির জামশেদ (পাকিস্তান), সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা), গিহান রুপাসিঙ্গে (শ্রীলঙ্কা)।

    কুমিল্লা ভিক্টোরিয়ানস : মাশরাফি বিন মুর্তজা (আইকন), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ আল আমিন, নাজমুল হাসান শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাঈফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসিম উদ্দীন, সৈকত আলী, রাসেল আল মামুন (বাংলাদেশ); সোহেল তানভীর (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), আসহার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), খালিদ লতিফ (পাকিস্তান), শাহজীব হাসান (পাকিস্তান), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)।

    চিটাগাং ভাইকিংস : তামিম ইকবাল (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক, আবদুর রাজ্জাক, শুভাশিস রায়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলাইন সজীব, মোহাম্মদ শহীদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন (বাংলাদেশ); ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), গ্রান্ট এলিয়ট (নিউজিল্যান্ড), ইমরান খান জুনিয়র (পাকিস্তান), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), টাইমাল মিলস (ইংল্যান্ড)।

    খুলনা টাইটানস : মাহমুদউল্লাহ (আইকন), মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, মোহাম্মদ আবদুল মজিদ, অলক কাপালি, মোহাম্মদ হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, সাঈদুর রহমান, আবদুল হালিম (বাংলাদেশ); নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়েসেলস (ইংল্যান্ড), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আসগর (পাকিস্তান), বেনি হাওয়েল (ইংল্যান্ড), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), বেন লাফলিন (অস্ট্রেলিয়া), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), জুনাইদ খান (পাকিস্তান)।

    রাজশাহী কিংস : সাব্বির রহমান (আইকন), নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, ইবাদত হোসেন (বাংলাদেশ); ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সামি (পাকিস্তান), মিলিন্দা সিরিবর্ধনা (শ্রীলঙ্কা), উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা), সামিথ প্যাটেল (ইংল্যান্ড)

    বরিশাল বুলস : মুশফিকুর রহিম (আইকন), আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন খান, শাহরিয়ার নাফীস (বাংলাদেশ); দিলশান মুনাবীরা (শ্রীলঙ্কা), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), কার্লোস ব্রাফেট (ওয়েস্ট ইন্ডিজ), জশুয়া কব (ইংল্যান্ড)।


    সূত্র:prothom-alo
  • প্রধানমন্ত্রীর ‘গণঅভ্যর্থনা’ কর্মসূচিতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

    শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের কাছে বলাকা ভবনের কাছ থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দর থানার ওসি নুর ই আজম জানিয়েছেন।

    আটক সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। আগ্নেয়াস্ত্রটি তার লাইসেন্স করা বলে ‍পুলিশ জানিয়েছে।

    সন্ধ‌্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামবেন। এরপর সড়ক পথে তিনি গণভবনে যাবেন। এই পুরো পথে দাঁড়িয়ে তাকে গণঅভ‌্যর্থনা দেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

    ওসি আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল সোয়া ৫টার দিকে সেলিমকে বলাকা ভবনের সামনের রাস্তা থেকে পিস্তলসহ আটক করা হয়।

    “অস্ত্রটির লাইসেন্স রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো প্রোগামে কেউ আগ্নেয়াস্ত্র আনতে পারেন না বলেই তাকে আটক করা হয়েছে।”

    আগ্নেয়াস্ত্রটিতে দুই রাউন্ড গুলিও ছিল বলে ওসি জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একদিন আগে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের এই কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিলেন।

    সূত্র:bdnews24

  • ভারত-পাকিস্তান সংঘাত: দুই দিকেই চরম সতর্কতা, হামলার শঙ্কায় গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

    নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর দুই দেশেরই সীমান্তের অনেক জায়গায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে।
    ভারতীয় পাঞ্জাব রাজ্যে আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটার এলাকার গ্রামগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে গতরাত থেকেই।
    কলকাতায় বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন, পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনার হামলার পরে এখন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে দেখা দিয়েছে পাকিস্তানের জবাবী হামলার আশঙ্কা।
    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বা গোটা জম্মু-কাশ্মীর রাজ্যে এধরণের কোনও সরকারী নির্দেশ না দেওয়া হলেও জম্মু এলাকার সীমান্তবর্তী গ্রামগুলি থেকে বহু মানুষ নিজ-উদ্যোগেই সরে যাচ্ছেন বলে তিনি জানান।
    এদিকে, পাকিস্তান থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন যে সেখানেও সীমান্তের কিছু এলাকা থেকে মানুষজন সরে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
    অন্যদিকে ভারতীয় সামরিক বাহিনীর সূত্রগুলি বলছে নিয়ন্ত্রণ রেখা পার করে তাদের কথায় 'সার্জিকাল স্ট্রাইক' চালানো হয়েছিল বুধবার রাতে, তারপরে নিয়ন্ত্রন রেখার অন্য দিক থেকে গুলিবর্ষন হয়েছে বৃহস্পতিবার রাতে।
    সংবাদ সংস্থা পিটিআই জম্মুর ডেপুটি কমিশনার সিমরণদীপ সিংকে উদ্ধৃত করে জানিয়েছে, অখনূর সেক্টরে পাকিস্তানী ফরোয়ার্ড পোস্ট থেকে গুলি চালানো হয়েছে রাত বারোটা থেকে দেড়টার মধ্যে। পল্লনওয়ালা, চপড়িয়াল আর সমনাম এলাকায় এই গুলি বর্ষণ হয়েছে বলে তিনি জানান। তবে এই ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই।
    সীমান্তে সেনাসদস্যদের টহলI
    সীমান্তে সেনাসদস্যদের টহল
    এধরণের আরও জবাবী হামলা হতে পারে, এই আশঙ্কায় পাঞ্জাব আর জম্মু এলাকায় আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গ্রামগুলো থেকে সাধারণ মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে।
    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল জানাচ্ছেন, "বৃহস্পতিবার সকালেই যখন সার্জিকাল স্ট্রাইকের ব্যাপারে জানানো হয়, তারপরেই সীমান্ত থেকে গ্রামবাসীদের সরিয়ে দেওয়া শুরু করেছে সরকার।"
    স্থানীয় সাংবাদিকরা বিবিসি-কে জানিয়েছেন ছয়টি সীমান্তবর্তী জেলার অন্তত এক হাজার গ্রাম খালি করানো হচ্ছে। স্থানীয় গুরুদোয়ারাগুলি থেকে গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে মাইকে। প্রতিটি জেলায় গ্রাম খালি করা এবং মানুষদের দেখভালের জন্য একেক জন করে উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলবাড়ি বা গুরুদোয়ারাগুলোতে রাখা হচ্ছে সীমান্ত অঞ্চল থেকে চলে আসা মানুষদের।
    তবে যেসব মানুষদের গ্রাম থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের অনেকে বলছেন যে তাঁরা পেকে ওঠা ফসল ক্ষেতেই ফেলে রেখে তাদের চলে যেতে হচ্ছে। যদিও পাঞ্জাব সরকার বলছে ফেলে যাওয়া ঘরবাড়ি বা ফসলের ক্ষেত পাহারা দেওয়ার ব্যবস্থা করছে তারা। সব পুলিশকর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।
    সতর্ক অবস্থায় রয়েছে সেনাসদস্যরাI
    সতর্ক অবস্থায় রয়েছে সেনাসদস্যরা
    অন্যদিকে, জম্মু-কাশ্মির রাজ্যের সীমান্ত অঞ্চল থেকেও মানুষজন জবাবী হামলার আশঙ্কায় ঘর ছেড়ে চলে যেতে শুরু করেছেন।
    বিএসএফ-এর একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন যে সরকারী ভাবে সরে যাওয়ার কোনও নির্দেশ জারি হয় নি, কিন্তু অনেকেই আতঙ্কে ঘর ছাড়ছেন। বিশেষত জম্মু অঞ্চলে গতকাল থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে।
    আন্তর্জাতিক সীমান্ত বা নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি যেসব মানুষ থাকেন, তাঁদের একাংশের সঙ্গে কথা বলে শ্রীনগর থেকে বিবিসি-র সংবাদদাতা রিয়াজ মাশরূর জানাচ্ছেন দুই দেশের যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা।
    এর আগেও যখন যুদ্ধবিরতি ভেঙ্গেছে, সেইসব সময়ের কথা মনে করে বাসিন্দারা বিবিসিকে বলেছেন, গোলাবর্ষন হলে সব থেকে কঠিন পরিস্থিতিতে সীমান্তের মানুষদেরই পড়তে হয়। কখন কার বাড়িতে গোলা এসে পড়বে, তার কোনও নিশ্চয়তা নেই।
    এদিকে ভারত শুক্রবার জানিয়েছে যে তাদের এক সেনাসদস্য ভুলক্রমে গতকাল নিয়ন্ত্রণ রেখা পার করে যাওয়ার পরে তাকে পাকিস্তানী সেনাবাহিনী আটক করেছে। রাষ্ট্রীয় রাইফেলস-এর ওই সদস্য চন্দু বাবুলাল চৌহানকে ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন।
    অন্যদিকে ভারতীয় সামরিক বাহিনীগুলির সূত্র জানাচ্ছে যে বুধবারের অভিযানের পরে জবাবী হামলার মোকাবিলা করতে সব ধরণের প্রস্তুতি তারা নিয়েছে
  • পাকিস্তানের পাল্টা হামলা, ৮ ভারতীয় সেনা নিহতের দাবি

    সেপ্টেম্বর ২৯, ২০১৬
    ভারতের সার্জিক্যাল অপারেশনের পাল্টা জবাব দেয়ার দাবি করেছে পাকিস্তান। পাল্টা হামলায় আট ভারতীয় সৈন্য নিহত ও এক ভারতীয় সৈন্য আটক করার দাবি করেছে দেশটির পাকিস্তানের সেনাবাহিনী। 
      
    দেশটির নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এর অনলাইন সংস্করণে বৃহস্পতিবার রাতে এ খবর প্রকাশ করেছে। 
      
    ডন এর খবরে বলা হয, দুই দেশের সীমান্তের টাট্টা পানি এলাকায় এ ঘটনা ঘটে। 
      
    ভারতের পক্ষ থেকে এখনো অবশ্য এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 
      
    আটক ২২ বছর বয়সী ওই সেনার নাম চন্দ্র বাবুলাল চৌহান।  ভারতের মহারাষ্ট্রে প্রদেশে তার বাড়ি। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। 
      
    ডনের খবরে আরও বলা হয়, নিহত ওই ভারতীয় সেনাদের মৃতদেহ এখনো সীমান্ত রেখার ওপর পড়ে আছে। পাকিস্তানি সেনাদের দিক থেকে আক্রমনের ভয়ে তাদের মৃতদেহ এখনো উদ্ধার করা হয়নি। 
      
    উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে গুপ্ত হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। 
     
    এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু'দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ২ পাক সেনা নিহত হয়।

    সূত্র:jugantor



  • তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

    রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তারেক রহমানের সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী বৃহস্পতিবার তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন-ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও বিশেষ প্রতিনিধি কনক সারওয়ার। তাদের মধ্যে সালাম কারাগারে ও কনক জামিনে রয়েছেন।

    আগামী পহেলা নভেম্বরের মধ্যে তেজগাঁও থানার ওসিকে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ৮ জানুয়ারি তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের ওই মামলাটি করেন এসআই বোরহান উদ্দিন।

    এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেয়া বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। এতে রাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উসকানি দেয়া হয়েছে।

    পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। গত ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শ ইমদাদুল হক

    সূত্র:dailynayadiganta.
  • পাকিস্তানে হামলা ভারতের, নিহত ৩৮

    উরিতে ভারতীয় সেনা হত্যার জবাবে লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারতীয় সেনা কমান্ডো। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে জানা গেছে।  এ হামলায় কোনো ভারতীয় নাগরিক মারা যাননি। বুধবার রাতে জম্মু-কাশ্মীর সীমান্ত অঞ্চলে এ হামলা চালানো হয়।

    বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী জানায়, লাইন অব কন্ট্রোল অতিক্রম করে সন্ত্রাসীদের ওপরে হামলা চালিয়েছে তারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের সামরিক অপারেশনের মহাপরিচালক রনজিত সিং বলেন, এ অপারেশনের লক্ষ্য সেসব সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা যারা আমাদের দেশে অনুপ্রবেশ করতে চায়।

    ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে প্রাণ হারায় ১৮ ভারতীয় সেনা। পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করা হলেও তারা তা শিকার করেনি। সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি

  • কাশ্মীরীদের আরো জোরালো সমর্থন দেয়ার শপথ পাকিস্তানের

    ভারতের হুমকি সত্ত্বেও ফের কাশ্মীরীদের প্রতি আবারো জোরালো সমর্থন দেয়ার ঘোষণা করেছে পাকিস্তান। বুধবার দেশের প্রধান সারির রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তদের সঙ্গে বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানেই কাশ্মীরীদের সংগ্রামের প্রতি আরো জোরালাভাবে সমর্থন দেয়ার শপথ নেয়া হয়। নওয়াজ শরিফ বলেন, কাশ্মীরীদের প্রতি পাকিস্তান নৈতিক এবং কূটনৈতিক সমর্থন আরো বাড়াতে থাকবে। কাশ্মীরের মানুষের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত এ সমর্থন দেবে পাকিস্তান। কাশ্মীরীদের ওপর ভারতের নৃশংস কার্যক্রম আর সহ্য করা হবে না। বুধবার আয়োজিত ওই বৈঠকে সভায় অংশ নেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, অর্থমন্ত্রী ইশাক ধর, সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল নাসির খান জানজুয়া, পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী, সামরিক অপারেশনের মহাপরিচালক মেজর জেনারেল সাহির শামশাদ মির্জাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আরো বলেন, নানা উস্কানি সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরীদের অতুলনীয় এবং অভূতপূর্ব সমর্থন দিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ রাখতে পাকিস্তান তার এ সংগ্রাম অব্যাহত রাখবে। যাতে এ অঞ্চলের মানুষ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে সক্ষম হয়। সূত্র : ডন
  • ওজন বাড়ে যত ওষুধে

    চিকিৎসার প্রয়োজনে অনেক ওষুধই আমাদের খেতে হয়। এর মধ্যে কিছু ওষুধ মোটা হওয়ার জন্য দায়ী। যাঁরা মোটা হচ্ছেন, দরকার হলে চিকিৎসকের সঙ্গে আলাপ করে জেনে নিন।
    স্টেরয়েড ও হরমোন: সম্ভবত সবচেয়ে বেশি এ ঘটনাটি দেখা যায় স্টেরয়েড নিয়ে। স্টেরয়েড একটি ধন্বন্তরি ওষুধ। বিশেষ করে হাঁপানি বা অ্যালার্জি হঠাৎ বেশি বেড়ে গেলে, প্রচণ্ড ব্যথা-বেদনা কমাতে কিংবা ত্বকের ও হাড়সন্ধির নানা সমস্যায় চিকিৎসকেরা স্টেরয়েড দিয়ে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই এ ওষুধ হয়তো কয়েক দিনের জন্য খেতে দেওয়া হয়। কিন্তু রোগীরা উপশম পেয়ে বারবার বা একটানা দীর্ঘদিন খেতে থাকেন। ফলে ওজন বাড়তে থাকে। বাজারে প্রচলিত অনেক হারবাল, টোটকা বা ভেষজ ওষুধ আসলে কিছুই নয়, এই স্টেরয়েড। তাই এসব থেকে সাবধান।
    খেলোয়াড় ও অ্যাথলেটরা শক্তি বাড়ানোর জন্য টেস্টোস্টেরন বা নানা ধরনের হরমোন সেবন করেন, সেগুলো ওজন বাড়ায়। ওজন বাড়ায় জন্মনিয়ন্ত্রণ বড়িও। তবে বর্তমানে যেসব স্বল্পমাত্রার বড়ি বা কেবল ইস্ট্রোজেন বড়ি পাওয়া যায়, তাতে এ ওজন বাড়ার হার কম।
    ডায়াবেটিসের ওষুধ: সালফোনাইলইউরিয়া ও গ্লিটাজন গ্রুপের ডায়াবেটিসের ওষুধ রোগীর ওজন বাড়ায়। টাইপ ২ ডায়াবেটিসে এমনিতেই ওজনাধিক্য একটি বড় সমস্যা, তাই স্থূল রোগীদের এসব ওষুধের বিকল্প খোঁজা উচিত। কেননা, একই সঙ্গে ওজন কমায় ও কার্যকর নানা নতুন ওষুধ, যেমন মেটফরমিন, ডিপিপি ৪ ইনহিবিটর ইত্যাদি এখন বাজারে রয়েছে। ইনসুলিনও ওজন বাড়ানোর দায়ে অভিযুক্ত। এখানেও ওজন কম বাড়ায় এমন আধুনিক অ্যানালগ ইনসুলিনের কথা ভাবতে পারেন।
    মানসিক রোগের ওষুধ: বিষণ্নতার নানা ওষুধ, মানসিক রোগ ও মৃগীরোগের বিভিন্ন ওষুধও ওজন বাড়ায়। যেমন অ্যান্টিডিপ্রেশেন্ট, সোডিয়াম ভ্যালপ্রোয়েট বা লিথিয়াম। কিন্তু প্রয়োজনে এ ধরনের ওষুধ আপনাকে খেতে হতে পারে। সে ক্ষেত্রে ওজন কমানোর জন্য অন্য দিকে সচেষ্ট হোন।
    একটা ধারণা আছে যে ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি খেলে ওজন বাড়ে, কিন্তু আসলে তা নয়। এসব ওষুধের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক নেই। সব ধরনের ঘুমের ওষুধেও ওজন বাড়ে না। আর ওজন বাড়ার জন্য হয়তো আপনার জীবনাচরণই বেশি দায়ী, সে দিকটাও লক্ষ করুন।

    সূত্র:ebanglahealth
  • শরীরে পানি জমার ৫ টি কারণ ও প্রতিকার

    সেপ্টেম্বর ২৮, ২০১৬
    নানা কারণে শরীরে পানি জমতে পারে। ফুলে যেতে পারে পা, হাত, মুখমণ্ডল। শরীরে পানি জমে যাওয়ার জন্য সব সময় ঔষধ প্রয়োজন হয় না। বরং শরীরের পানি কমানোর জন্য যে ঔষধগুলো সেবন করা হয় সেগুলোই পানি জমার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে জীবন যাপনের পরিবর্তন করা। শরীরে পানি জমাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এডিমা বলে। হায়দ্রাবাদের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সের সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার পরামর্শ দিয়েছেন এ ব্যাপারে। চলুন জেনে নেওয়া যাক শরীরে পানি জমার কারণ ও এর প্রতিকারের উপায়গুলো- ১। দীর্ঘক্ষণ বসে থাকলে অনেক বেশি সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকলে রক্ত সংবহন কমে যাওয়ার ফলে শরীরে পানি জমতে পারে। এটি প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে শারীরিক সক্রিয়তা। একাধারে অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে না থেকে হাঁটাহাঁটি করুন। প্রতি ২-৩ ঘন্টার মধ্যে ওয়াশরুমে ঘুরে আসুন। ২। পর্যাপ্ত পানি পান না করা শরীরে পানি আসার আরেকটি সাধারণ কারণ হচ্ছে কম পানি পান করা। শরীরে পানির পরিমাণ কমে গেলে ইলেক্ট্রোলাইটের লেভেল বৃদ্ধি পায়। যার ফলে শরীরে পানি জমে। এর অর্থ এই নয় যে আপনি মাত্রাতিরিক্ত পানি পান করবেন। এর ফলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। দিনে ৩-৪ লিটার পানি পান করাই যথেষ্ট। ৩। স্বাস্থ্য সমস্যা কিছু স্বাস্থ্য সমস্যা যেমন- কিডনি রোগ, হৃদরোগ, লিভার ইনফেকশন অথবা ব্রেইন টিউমারের কারণেও এডিমা হতে পারে। আপনার যদি এই ধরণের কোন স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন। ৪। ওষুধ কিছু ওষুধের প্রতিক্রিয়াতেও শরীরে পানি জমতে পারে। যেমন- হাই ব্লাড প্রেশারের ওষুধ এম্লোডিপিন সেবনের ফলে পানি আসতে পারে শরীরে। এছাড়াও নন স্ট্যারয়ডাল অ্যান্টিইনফ্লামেটরি ঔষধ,  কর্টিকোস্ট্যারয়েডস এবং বার্থ কন্ট্রোল পিল এডিমা সৃষ্টিতে অবদান রাখে। তবে যেকোন ওষুধ বাদ দেয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। ৫। বেশি লবণ খাওয়া শরীরে পানি জমার আরেকটি কারণ হচ্ছে অত্যধিক লবণ খাওয়া। সোডিয়াম পানিকে আবদ্ধ করে ফেলে এবং শরীরের কোষের ভেতরের ও বাহিরের তরলের মাত্রার ভারসাম্য রক্ষা করে। উচ্চমাত্রার সোডিয়াম সমৃদ্ধ খাবার যেমন- প্রসেসড ফুড খাওয়া থেকে বিরত থাকুন। খাবারের সাথে বাড়তি লবণ গ্রহণের অভ্যাস বদলে ফেলুন। আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। শরীরের অতিরিক্ত পানি জমার সমস্যাটি কমানো যায় ম্যাগনেসিয়াম গ্রহণের মাত্রা বাড়িয়ে দিয়ে। গবেষণায় জানা যায় যে, দৈনিক ২০০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম গ্রহণ করলে মেয়েদের শরীরে পানি আসার সমস্যা কমে। বাদাম, ডার্ক চকলেট, হোল গ্রেইন ও সবুজ শাকসবজিতে ম্যাগনেসিয়াম থাকে।


    সূত্র:bd-pratidin
  • ভারতের ঐতিহাসিক ‘বাবরি মসজিদ’ নির্মাণ ও ধ্বংসের ইতিহাস

    সেপ্টেম্বর ২৭, ২০১৬
    বাবরি মসজিদ সম্ভবত ভারতের সবচেয়ে আলোচিত একটি মসজিদের নাম। বাবরি মসজিদ’র অর্থ বাবরের মসজিদ। ১৫২৭ সালে মুঘল সম্রাট বাবরের আদেশে নির্মিত হয় বলে এর এইরকম নামকরণ। মসজিদটি ভারতের উত্তর প্রদেশেরফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত।

    ১৯৯২ সালে একটি রাজনৈতিক সমাবেশের উদ্যোক্তারা ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মসজিদ ক্ষতিগ্রস্থ হবে না এই প্রতিশ্রুতি দিয়ে মসজিদ সংলগ্ল এলাকায় একটি রাজনৈতিক সমাবেশ শুরু করে। যা দেড় লক্ষ জন সম্মিলিত একটি দাঙ্গার রুপ নেয়। এই দাঙ্গার ফলে মসজিদটি সম্পূর্ণরুপে ভূমিসাৎ করা হয়। ফলস্বরুপ ওই একই সালে ভারতের প্রধান শহরগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হতে থাকে। ছড়িয়ে পড়া এসব দাঙ্গার মধ্যে কেবলমাত্র মুম্বাই ও দিল্লীতেই দুই হাজার মানুষের প্রাণ যায়।

    দিল্লির সুলতানি এবং তার উত্তরাধিকারী মুঘল সাম্রাজ্যের শাসকরা শিল্প এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তাঁদের নির্মিত অনেক সমাধি, মসজিদ ও মাদ্রাসা সূক্ষ নির্মাণ কৌশলের নিদর্শন বহন করে। বাবরি মসজিদ জানপুরের সুলতানি স্থাপত্যের পরিচয় বহন করে।

    বাবরি মসজিদ তার সংরক্ষিত স্থাপত্য ও স্বতন্ত্র গঠনশৈলীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। মসজিদটি সম্রাট আকবর দ্বারা গৃহীত ইন্দো-ইসলামী গঠনশৈলীর প্রতীক ছিল। আধুনিক স্থপতিদের মতে বাবরি মসজিদের চিত্তাকর্ষক স্বনবিদ্যার কারণ হল মসজিদটির মিহরাব ও পার্শ্ববর্তী দেয়ালগুলিতে বিভিন্ন খাঁজ যা অনুনাদক হিসাবে কাজ করতো। এই নকশা মেহরাবে অবস্থিত ইমামের কথা সবাইকে শুনতে সাহায্য করতো।

    এছাড়াও বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত বেলেপাথর অনুনাদের কাজ করে যা মসজিদটির শব্দ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সাহায্য করতো। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাদাদ হাইকোর্ট বাবরী মসজিদ যে স্থানে ছিল সেই ভূমি সম্পর্কিত রায় দেয়।

    এলাহাবাদ হাইকোর্টের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের রায়ে ২.৭৭ বা ১.১২ হেক্টর ভূমি সমান তিনভাগে ভাগ করার রায় প্রদান করেন। যার এক অংশ পায় হিন্দু মহাসভা রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য, দ্বিতীয় অংশ পায় ইসলামিক সুন্নি ওয়াকফ বোর্ড এবং বাকি তৃতীয় অংশ পাবে নির্মোহী আখরা নামে একটি হিন্দু সংগঠন।

    এই স্থানে রামমন্দির ধ্বংস করে বাবরী মসজিদ নির্মিত হয়েছিল এ বিষয়ে তিনজন বিচারকের দুজন একমত হয়েছিলেন। তবে তিনজন বিচারপতিই একমত হন যে প্রাচীনকালে বাবরি মসজিদর স্থলে একটি সুপ্রাচীন হিন্দু মন্দির ছিল। পরে ঐ স্থানে খনন করে একটি হিন্দু ধর্মীয় স্থাপত্যের হদিস মেলে।

    সূত্র:cutbd
  • ফজরের, আজান, হচ্ছেঃ, স্বামী, এবং, স্ত্রী,

    ফজরের আজান হচ্ছেঃ

    স্ত্রীঃ এই উঠো, আজান হচ্ছে ,মসজিদে যাবে উঠো ...

    স্বামীঃ হু আরেক টু ঘুমাই না ...

    স্ত্রীঃ হা ঘুমাও তুমি আরাম করে আর আমি যাচ্ছি পানি আনতে ... তোমার মুখে ঢালবো ...

    স্বামীঃ আরে আরে এই দেখো আমি উঠে গিয়েছি স্বামী ঘুম থেকে জাগলেন , আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শোকর , যিনি সুস্থ স্বাভাবিক ভাবে মরনের কাছাকাছি থেকে আবার জীবিত করলেন ...
    স্ত্রী মুচকি হেসে, সালাম দিলেন স্বামীকে, অতঃপর জানতে চাইলেন ,

    স্ত্রীঃ ঘুম কেমন হলো ?

    স্বামীঃ হুম সেরকম দারুন ঘুম হয়েছে , স্বপ্নও দেখেছি একটা

    স্ত্রীঃ ইশ তাই বুঝি ? কি দেখলে ?

    স্বামীঃ দেখেছি হাফ ডজন পিচ্ছি বাচ্চা আমাকে আব্বু আব্বু আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে ...

    স্ত্রীঃ ইশ হয়েছে অনেক দুষ্টামি , এখন উঠো জলদি ...

    স্বামীঃ ইশ দেখো কিভাবে ভাগিয়ে দেয়

    স্ত্রীঃ ভাগবে নাকি পা ধরে টেনে ফেলে দিবো নিচে ??

    স্বামীঃ ইশ দেখো পাগলী রেগে গিয়েছে ... এই নেও উঠে গেলাম স্বামী ওযু করে এসে রেডি হয়ে নামাজের উদ্দেশে বের হচ্ছিলেন ...
    স্ত্রী দরজা ধরে দাঁড়িয়ে আছেন ...

    স্বামীঃ তুমি অনেক লক্ষ্মী একটা বউ , সেটা জানো ??

    স্ত্রীঃ হু হয়েছে দেরী হয়ে যাচ্ছে ...

    স্বামীঃ এভাবে রোজ বকা ঝকা করে আমাকে নামাজে পাঠিও
    কেমন ?

    স্ত্রীঃ তারপরেও নিজ থেকে উঠে যাবেনা তাইনা ?

    স্বামীঃ সকাল সকাল তোমারডাকে ঘুম ভাঙবে তারপর তোমার তাড়া খেয়ে নামাজ পড়তে যাবো , আর এর জন্যই আমি কখনও নিজ থেকে উঠবো না

    স্ত্রীঃ তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার অনেক ভাল লাগে
    স্বামীঃ এই জন্য তুমি লক্ষ্মী

    স্ত্রীঃ দেরী হচ্ছে কিন্তু জলদি যাও আমি চা রেডি করি ...

    স্বামীঃ আল্লাহ্ হাফেজ

    স্ত্রীঃ ফি আমানিল্লাহ তারপর
    স্বামী মুচকি হাসি দিয়ে নামাজের উদ্দেশে অন্ধকার পথ বেঁয়ে হেঁটে যায় আর মনে মনে বলে ''
    হে আল্লাহ্ , কোনও ভাবেই আমি তোমার শোকর আদায় করে শেষ করতে পারবোনা , কিসের বিনিময়ে আমাকে এমন জীবন
    সঙ্গিনী দিয়েছ আমি তাও জানিনা ''

    দরজা আটকিয়ে স্ত্রী জায়নামাজে বসে মুনাজাত শুরু করে '' হে আল্লাহ্ , এই মানুষটার সাথেই যেন জীবনের শেষ মুহূর্ত টা কাটে , আর আখেরাতের শুরুটাও যেও হয় এই মানুষটার হাত ধরেই ।


    সূত্র:cutbd
  • জীবনসঙ্গী অন্যের সঙ্গী হয়ে গেলে বুঝার উপায়

    সম্পর্ক অনেকদিনের। কিন্তু মাঝে মধ্যেই মনে হয় আপনার সঙ্গী আপনাকে পাত্তা দিচ্ছে না, অথবা সময় নেই বলে পাশ কাটিয়ে যাচ্ছে। তাহলে মনে করবেন আপনার সঙ্গীর জীবনে আসলে আপনি বিকল্প মাত্র। আপনার আগে কেউ রয়েছেন, যিনি তার প্রথম পছন্দ। মিলিয়ে নিন আপনার সঙ্গীও আপনার সঙ্গে এই ব্যবহারগুলো করেন কিনা:‌

    শেষ মুহূর্তে ফোন:‌ কোথাও ঘুরতে যাওয়া অথবা সিনেমা দেখতে যাওয়া কিংবা রেস্তেরাঁয় খেতে যাওয়া। সবসময় একদম শেষ মুহূর্তে আপনার সঙ্গী ফোন করে তাঁর সঙ্গে যাওয়ার কথা বলেন?‌ তার মানে এর আগে সেই বিশেষ কেউ সম্মত না হওয়ার জন্যই তিনি আপনাকে ফোন করেছেন।

    ফোনে কেবল নিজের কথা বলা:‌ অনেকক্ষণ বাদে ফোন করেছেন। শুরুতে আপনি কী করছেন জিজ্ঞাসা করলেও, পরমুহূর্তেই নিজের কথা বলা শুরু করে দিলেন। আপনার কথা শোনার ইচ্ছাপ্রকাশও করলেন না। তার মানে আপনার কথা শোনার আসলে তাঁর কোনও আগ্রহই নেই।

    মনখারাপের দাওয়াই:‌ সঙ্গীর মনখারাপ হলেই আপনার কথা মনে পড়ে। ফোনে বা এস এম এসে নিজের দুঃখের কথা জানাতে থাকেন। অর্থাৎ আপনার সাহায্যে সেই দুঃখটাকে ভোলানোটাই তাঁর একমাত্র উদ্দেশ্য।  

    সঙ্গে থাকলেও ব্যস্ত:‌ দু’‌জনে মিলে কোথাও ঘুরতে গিয়েছেন। আপনি পাশে বসে, অথচ আপনার সঙ্গী ব্যস্ত অন্য কারোর সঙ্গে কথা বলতে বা মেসেজ করতে। কিছুটা অন্যমনষ্ক, আপনার কথা যেন শুনেও শুনছেন না। তাহলে বুঝে নেবেন আপনার দাম তাঁর কাছে অনেকটাই কম।

    আপনাকে নিয়ে অনুৎসাহিত:‌ আপনার জীবন তাঁকে কখনই চিন্তিত করে তোলে না। আপনাকে নিয়ে তাঁর কোনও উৎসাহ নেই, সারাদিন কী করলেন খোঁজও নেন না। তাহলে মেনে নিতেই হবে আপনার সঙ্গী আর একসঙ্গে থাকতে চান না। কেবল ফাঁকা সময় আপনার সঙ্গে কাটানোটাই তাঁর মূল উদ্দেশ্য।‌

    সূত্র:protidinersangbad
  • সন্ধ্যায় আঘাত হানবে মেগি

    তাইওয়ানে দুই সপ্তাহের মধ্যে তৃতীয় টাইফুন আঘাত হানতে যাওয়ায় মঙ্গলবার সেখানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দফতর। টাইফুন মেগি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাইওয়ানের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যে প্রচণ্ড ঝড় ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, টাইফুন আঘাত হানতে যাওয়ায় পাঁচ হাজারের বেশি লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এর আগে টাইফুনের আঘাতের কারণে প্রায় ৩৬ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার সকাল নাগাদ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ৫৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১০৯টি ফ্লাইট বিলম্বিত হয়। এতে দেশের অধিকাংশ ট্রেন বন্ধ রাখা হয়েছে। টেলিভিশনের ভিডিও ফুটেজে প্রচণ্ড বেগে বাতাস বয়ে যেতে এবং সামুদ্রিক ঢেউ আছড়ে পড়তে দেখা যাচ্ছে। উল্লেখ্য, গ্রিনিচ মান সময় ০০৩০ টায় মেগি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনের ২২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে। ঘণ্টায় ১৯৮ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।


    সূত্র:dailynayadiganta
  • কার কথা সত্যি?

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার (বাংলাদেশ সময়) সকালে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন। নিউইয়র্কের হেম্পসটিডের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে চলে তাঁদের এই বাগ্‌যুদ্ধ। এ সময় তাঁরা পরস্পর অভিযোগের তির ছোড়েন। এসব অভিযোগের কতটা সত্যি, কতটাই-বা মিথ্যা, তা যাচাইয়ের চেষ্টা করেছেন সিএনএনের ‘সত্যতা যাচাই দল’।

    ওই দলে রয়েছেন সিএনএন অনলাইনের প্রতিবেদক, গবেষক ও সম্পাদকেরা। এই দলের সদস্যরা বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থীর বর্তমান ও আগের অবস্থানের বিশ্লেষণ করেছেন। যাচাই করেছেন তাঁদের বক্তব্যের সত্যতা।

    প্রথম বিতর্কে জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান, আবাসন, ট্রাম্পের ব্যবসা, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ—এসব প্রসঙ্গ উঠে আসে। সিএনএনের যাচাই দলের পর্যালোচনায় এসব ইস্যুতে হিলারির বক্তব্যের সত্যতাই বেশি। ট্রাম্প বেশির ভাগ ক্ষেত্রেই উল্টোপাল্টা কথা বলেছেন।


    জলবায়ু পরিবর্তন
    জলবায়ু পরিবর্তন বিষয়ে দুজনের বক্তব্যের বিশ্লেষণ করেছেন সিএনএনের সংবাদকর্মী লরা কোরান। ক্লিনটন বলেছেন, ট্রাম্প মনে করেন, চীনারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তবে ট্রাম্প তা অস্বীকার করেন। এখন প্রশ্ন হলো, দুজনের মধ্যে কে সত্যি, আর কে মিথ্যা বলছেন?

    ২০১২ সালের ৬ নভেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চীনাদের জন্য বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। ২০১২ সালের ৭ নভেম্বর ট্রাম্প আবার টুইট করেন, যুক্তরাষ্ট্রের চালাকির কারণেই জলবায়ু পরিবর্তন ঘটছে।

    গত সেপ্টেম্বর মাসে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আবার বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আরও চিন্তাভাবনা করা দরকার। দুঃখের বিষয়, চীন এ নিয়ে কোনো ভূমিকা রাখছে না।

    মার্চ মাসে আবার কথা ঘোরান ট্রাম্প। ওয়াশিংটন পোস্টে লেখা সম্পাদকীয়তে তিনি বলেন, তিনি মনে করেন না মানুষের কর্মকাণ্ডের জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে। প্রাকৃতিক কারণেই এমন পরিবর্তন হচ্ছে। পরে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, কৌতুক করে জলবায়ু পরিবর্তনের জন্য তিনি চীনকে দায়ী করেছেন।

    সিএনএনের যাচাই দল মনে করে, জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্প বারবার তাঁর অবস্থান বদলেছেন। চীনকে দায়ী করার বিষয়ে হিলারির অভিযোগ সত্য।

    কর্মসংস্থান
    বিতর্কে হিলারি বলেন, তাঁর অর্থনৈতিক পরিকল্পনায় ​এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু ট্রাম্পের পরিকল্পনায় ৩৫ লাখ কর্মসংস্থানের সুযোগ হারিয়ে যাবে।

    এ ব্যাপারে কিছু বিশ্লেষণ তুলে ধরেছে সিএনএন। মুডির বিশ্লেষক মার্ক জান্দি বলেন, অর্থনীতির গতিশীলতার কারণেই ৭০ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। হিলারি উদ্যোগ নিলে আরও ৩৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

    অক্সফোর্ড ইকোনমিকসের আরেকটি বিশ্লেষণ বলছে, হিলারির অর্থনৈতিক পরিকল্পনার বাস্তবায়ন হলে ২০২১ সালে দুই লাখ বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। কিন্তু ট্রাম্পের পরিকল্পনায় ৪০ লাখ চাকরির সুযোগ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই হিলারির বক্তব্য সত্য। তবে এতে তথ্যগত কিছু বিভ্রান্তি রয়েছে।


    ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ
    ট্রাম্পের অভিযোগ, বাণিজ্য চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) অনুমোদন করতে চেয়েছিলেন হিলারি। উত্তরে হিলারি বলেন, তিনি আশা করেছিলেন এটি ভালো চুক্তি হবে। কিন্তু চুক্তি নিয়ে আলোচনার সময় তিনি বুঝেছেন, এটি ততটা ভালো নয়। চুক্তির দায়ভারও তাঁর নয়।

    সিএনএনের রাজনৈতিক বিশ্লেষণ বলছে, ২০১২ সালে টিপিপি চুক্তির পক্ষে বক্তব্য দিয়েছেন হিলারি। কিন্তু ২০১৫ সালে এসে তিনি টিপিপির প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। ওই সময় হিলারি এটাও বলেন, নির্বাচিত হলে তিনি টিপিপি প্রত্যাখ্যান করবেন। অর্থাৎ, ট্রাম্পের অভিযোগের আংশিক সত্য। হিলারি টিপিপির পক্ষে ছিলেন। কিন্তু এ কথা কখনো বলেননি যে তিনি সেটি অনুমোদন করবেন।

    ট্রাম্পের ব্যবসা
    ট্রাম্প সব সময় দাবি করেন, তিনি আত্মনির্ভরশীল। নিজের চেষ্টায় আজকের অবস্থানে এসেছেন। তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছেন হিলারি। তিনি বলেন, আসলে ট্রাম্প খুবই ভাগ্যবান। তিনি ১ কোটি ৪০ লাখ ডলার দিয়ে ব্যবসা শুরু করেন। আর এই অর্থ তিনি ধার করেছিলেন তাঁর বাবার কাছ থেকে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে সিএনএন বলছে, ১৯৮৫ সালে ট্রাম্পের ক্যাসিনো ব্যবসায় নেওয়া লাইসেন্স থেকে বোঝা যায়, সে সময় ট্রাম্প তাঁর বাবা ফ্রেড ট্রাম্পের কাছ থেকে ১ কোটি ৪০ লাখ ডলার ঋণ নিয়েছিলেন। সময়টা ছিল আশির দশকের শেষে। এটা ঠিক যে ব্যবসা শুরুর সময় ট্রাম্পের কাছে মাত্র ১০ লাখ ডলার ছিল। এর পাশাপাশি এটাও সত্যি যে ট্রাম্প তাঁর বাবার কাছ থেকে ১ কোটি ৪০ লাখ ডলার ঋণ নিয়েছিলেন।

    সূত্র:prothom-alo

  • বিপিএলে সাকিব ঢাকায়, মুশফিক বরিশালে

    বিপিএলের চতুর্থ আসর শুরু হবে আগামী নভেম্বরে। আসরকে সামনে রেখে আইকন খেলোয়াড়রা কে কোন দলে খেলবেন তা নির্ধারণ করা হয়েছে।
     
    এবারের আসরে বিশ্বসেরা অলারাউন্ডার সাকিব আল হাসান খেলবেন ঢাকার হয়ে। গত বিপিএলে রংপুরের হয়ে খেলেছেন তিনি।
     
    মুশফিকুর রহিম খেলবেন বরিশালের হয়ে। গতবার সিলেটের হয়ে খেলেছেন তিনি। তবে বকেয়া পরিশোধ না করায় সিলেটের মালিকানা বাতিল হয়েছে।
     
    এদিকে গত বিপিএলে চমক দেখানো বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবার খেলবেন নতুন দল খুলনায়। আর প্রথমবারেই কুমিল্লাকে শিরোপা এনে দেয়া মাশরাফি এবারও কুমিল্লাতেই থাকছেন। তামিমও খেলবেন চট্টগ্রামের হয়ে।
     
    এছাড়া নতুন দুই আইকন সৌম্য খেলবেন রংপুরের হয়ে। আর সাব্বির খেলবেন নতুন দল রাজশাহীর হয়ে।


    সূত্র:.juganto

  • বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ (৭৭) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন। বিএনপির চেয়ারপারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
    হান্নান শাহের ছেলে শাহ রিয়াদুল হান্নানের বরাত দিয়ে শামসুদ্দিন বলেন, আজ মঙ্গলবার ভোরে র‍্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালের মারা যান বিএনপির এই নেতা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
    গত ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সেনা কর্মকর্তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। ওই হাসপাতালে তাঁর হার্টের অপারেশনও করা হয়।
    হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। তিনি সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।


    সূত্র:prothom-alo
  • যেভাবে রাঁধবেন ইলিশের দোপেঁয়াজা

    সেপ্টেম্বর ২৬, ২০১৬
    যিনি কোনো মাছই খেতে পছন্দ করেন না, তার কাছেও একটি মাছ প্রিয়। আর সেটি হচ্ছে ইলিশ। এ কারণেই ইলিশ আমাদের জাতীয় মাছ। স্বাদ আর গন্ধই বলে দেয়, তার পরিচয়। বাজারে এখন ইলিশ তুলনামূলক সুলভ। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন স্বাদের ইলিশ। রইলো ইলিশ দোপেঁয়াজা রান্নার সহজ রেসিপি-

    উপকরণ
    ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ১/২ কাপ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৪টি।

    প্রস্তুত প্রণালি
    মাছ ধুয়ে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। প্যানে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিন। কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।


    সূত্র:.jagonews24
  • স্কুল বাদ দিয়ে কোচিং সেন্টারে শিক্ষার্থীরা

    ময়মনসিংহ শহরের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে কয়েক মাসে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে। অনুপস্থিত শিক্ষার্থীরা স্কুল বাদ দিয়ে বিভিন্ন কোচিং সেন্টার ও টিউটোরিয়াল হোমে পড়তে যাচ্ছে বলে জানা গেছে।

    শিক্ষকেরা বলছেন, স্কুল চলার সময় কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। এ জন্য সরকারি নির্দেশনা জারি করা উচিত বলে তাঁরা মনে করেন। শহরের জিলা স্কুল রোড, বাউন্ডারি রোড, নাহা রোড, সাহেব আলী রোড ও নতুন বাজার এলাকায় শতাধিক কোচিং সেন্টার রয়েছে। বেশির ভাগ কোচিং সেন্টারই স্কুলের সময়ের সঙ্গে সমন্বয় না করে চলছে।

    জিলা স্কুলে খোঁজ নিয়ে জানা যায়, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্তঅষ্টম ও দশম শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যায়। এই সময়ে কম ছিল পঞ্চম শ্রেণির উপস্থিতিও। জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত জিলা স্কুলের অষ্টম ও পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ছিল ৯০ শতাংশ। অথচ ওই দেড় মাসেওই দুটি শ্রেণির গড় উপস্থিতি ৫৬ শতাংশে নেমে আসে। এভাবে চলতে থাকলে উপস্থিতির হার আরও কমবে বলে শিক্ষকদের আশঙ্কা।

    এ বিষয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী বলেন, বছরের এই সময়টায় প্রতিবছরই শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফরম পূরণ হয়ে গেছে। তাই অনুপস্থিতির কারণে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

    ময়মনসিংহের আরেক ঐতিহ্যবাহী স্কুল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। ৩০ আগস্ট প্রতিষ্ঠানটির প্রভাতি শাখার অষ্টম শ্রেণির ‘খ’ শাখায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম। ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ক্লাসে উপস্থিত মাত্র ২৪ জন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপস্থিত ২৪ জনের মধ্যে আগের দিন নয়জন উপস্থিত ছিল না। কারণ, জানতে চাইলে তারা প্রত্যেকেই জানায়, কোচিং সেন্টারে পরীক্ষা থাকায় তারা আগের দিন স্কুলে আসেনি। পরের দিন আবারও কোচিং সেন্টারে পরীক্ষা থাকায় সেদিনও তারা স্কুলে আসবে না।

    তখন খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যাময়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি দুই সপ্তাহ আগে অনেক কমে যায়। একদিন দশম শ্রেণির একটি শাখায় কোনো শিক্ষার্থীই আসেনি। এরপর সব শিক্ষার্থীর অভিভাবকদের ফোন করে সন্তানদের স্কুলে পাঠানোর তাগিদ দেওয়া হয়। সেই থেকে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

    এ বিষয়ে বিদ্যাময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের স্কুলে না আসার প্রধান কারণ কোচিং নির্ভরতা। অন্তত স্থানীয়ভাবে আইন করে হলেও স্কুল চলাকালে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা উচিত বলে তিনি মনে করেন।

    একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, তারা স্কুলে না এসে অনেকেই উদ্ভাস নামের একটি কোচিং সেন্টারে মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেয়। এরপর ওই কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, স্কুল চলাকালে কোচিং সেন্টারটিতে মডেল টেস্ট পরীক্ষা চলে। সেন্টারটি ঢাকা থেকে পরিচালিত। তাই পরিচালক পদমর্যাদার কাউকে পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত ইমরান হাসান নামের একজন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা স্কুলের ক্লাস বাদ দিয়ে কোচিং সেন্টারে আসে কি না, সেটি আমাদের জানা নেই। আমরা তাদের স্কুল বাদ দিয়ে আসতে বলি না।’ শিক্ষার্থীরা স্কুল বাদ দিয়ে কোচিংয়ে আসে কি না, এমন খোঁজ রাখা হয় কি না, প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান।

    সূত্র:prothom-alo
  • পাকিস্তানের সঙ্গে চীনের বৈঠকে উদ্বিগ্ন ভারত

    যে কোনো সময়ের চেয়ে খারাপ সম্পর্ক যাচ্ছে ভারত-পাকিস্তানের। এই স্পর্শকাতর সময়টাতেই পাকিস্তানের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ করতে একাধিকবার বৈঠকে বসছে চীন।

    বিষয়টাকে ভারত যে ভালোভাবে নিচ্ছে না তা বোঝাই যাচ্ছে। ভারতের বক্তব্য, তাদের সাথে শক্তিতে পাকিস্তানের ভারসাম্য আনতেই এমনটা করছে চীন।

    নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য হতে অনেক আগেই আবেদন করেছে ভারত। বিশ্বের বিশাল একটা অংশের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে দেশটি। কিন্তু খুব শিগগির ভারত যে সংগঠনটির সদস্য হতে পারছে না সেটাও বুঝিয়ে দিয়েছে চীন। চলতি বছরের মে মাসে সংগঠনটির সদস্য হতে পাকিস্তানও আবেদন করেছে। তাতে তুরস্কের পাশাপাশি সমর্থন দিয়েছে চীনও।

    ভারতের বক্তব্য, তারা যাতে এ সংগঠনটির সদস্য হতে না পারে সে জন্যই চীন একাধিকবার পাকিস্তানের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ করতে বৈঠকে বসছে। পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসার কয়েকদিন আগে ভারতের সাথেও একই বিষয়ে বৈঠকে বসে চীন। তখন ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা হয়।

    এবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে তারা। এ নিয়ে চীনের কাছে কোনো সদুত্তর পায়নি ভারত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


    সূত্র:bd-pratidin





  • বাংলাদেশে অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা কতটা রয়েছে?

    বাংলাদেশে বিভিন্ন সময়ে এটিএম কার্ড নকল এবং গ্রাহকের তথ্য হ্যাকিংয়ের মত বিভিন্ন ঘটনা ঘটেছে, যা এই খাতের নিরাপত্তা নিয়ে প্রশ্নের উদ্রেক করেছে।
    বাংলাদেশে বর্তমানে ব্যাংকিং খাতে নিরাপত্তার পরিস্থিতি কেমন?
    বাংলাদেশের প্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বিবিসির মীর সাব্বিরকে বলছিলেন, বাংলাদেশে ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর লেনদেনের পরিমাণ দিন দিন বাড়লেও, একইভাবে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়নি।
    সে কারণে গ্রাহকেরা সব সময় অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা নিয়ে আশংকায় থাকেন।
    এই মূহুর্তে বাংলাদেশে ৫৭টি ব্যাংক ও ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রায় ৯০ লাখ মানুষ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন।
    বাংলাদেশে প্রায় ৯০ লাখ মানুষ ডেটি বা ক্রেডিট কার্ড ব্যবহার করেনI
    বাংলাদেশে প্রায় ৯০ লাখ মানুষ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন
    কিন্তু নিরাপত্তা ঘাটতির কারণেই বিভিন্ন সময়ে এটিএম কার্ড নকল এবং গ্রাহকের তথ্য হ্যাকিংয়ের মত বিভিন্ন ঘটনা ঘটেছে।
    তবে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ঘটা ঘটনাগুলোতে আর্থিক ক্ষতির পরিমাণ তত বেশি নয় বলে জানান মি. সরকার।
    এখন প্রযুক্তিগত উন্নয়নের সাথে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাই প্রতিষ্ঠানগুলোর প্রধান কাজ বলে তিনি মনে করেন। ব্যাংকগুলোকে এখন নিরাপত্তা নিশ্চিত করে সেবার মান আরো বাড়াতে হবে।
    একই সঙ্গে গ্রাহকদের মধ্যেও ইলেকট্রনিক লেনদেনের ব্যপারে সচেতনতার অভাব রয়েছে, সেদিকেও মনোযোগ দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
    ঢাকায় আজ অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা নিয়ে ব্যাংকসমূহ এবং বিশেষজ্ঞদের একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
    ব্যাংক ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এবং সিটিও ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকগুলোর অনলাইন নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানাচ্ছেন আয়োজকেরা।


    সূত্র:bbc
  • যে ৬টি খাবার পুরুষদের জন্য বিশেষভাবে জরুরি

    নারী ও পুরুষের শারীরিক গঠনে পার্থক্য আছে। পুরুষদের কিছু কিছু শারীরিক সমস্যা আছে যেগুলির জন্য আগে থেকে সতর্ক থাকা ভাল। বিভিন্ন গবেষণায় পুরুষদের জন্য কিছু অবশ্য গ্রহণীয় খাবারের কথা বলা হয়েছে। যেমন- ১. ডিমের কুসুম আয়রনের বড় উৎস। এছাড়া চুলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন আছে ডিমে। সে জন্য আপনার খাদ্য তালিকায় ডিম আছে কি না- সেটা নিশ্চিত করুন। ২. স্যামন এবং এ-জাতীয় মাছ যাতে ‘ওমেগা-৩’ফ্যাটি অ্যাসিড আছে। এটা হৃদরোগ, কোলেস্টরেলের সমস্যা, প্রস্টেট ক্যানসারের ঝুঁকি ও বিষন্নতা কমাতে সাহায্য করে। ৩. টমেটোতে আছে গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান লাইসোপিন। এটা কোলেস্টরেলের সমস্যা, প্রস্টেট ক্যানসার, হৃদরোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে। ৪. দানাদার শস্যে উচ্চমাত্রার ভিটামিন, খনিজ উপাদান এবং আঁশ আছে। ওটস, ব্রাউন রাইস ইত্যাদি যেসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন-বি রয়েছে সেগুলি খাওয়া দরকার। এই ভিটামিন-বি বিষন্নতা কমাতেও সাহায্য করে।  ৫. হৃৎপিণ্ডের সুরক্ষায় এবং হৃদরোগ প্রতিরোধে রসুনের উপকারের কথা সবাই জানেন। শুধু তা-ই নয়, কোলেস্টরেলের মাত্রা কমিয়ে রাখতেও সাহায্য করে রসুন। গবেষকেরা বলছেন, যে পুরুষেরা নিয়মিত রসুন খান তাঁদের শরীরে কোলেস্টরলের মাত্রা কম থাকে। ৬. বাঁধাকপি ও ফুলকপিতে ক্যানসার প্রতিরোধী রাসায়নিক ‘সালফোরাফেন’ আছে। এটি পুরুষের মূত্রাশয়ের ক্যানসার, প্রস্টেট ক্যানসার ও কোলেস্টরেল ক্যানসার হওয়া রোধ করতে সহায়তা করে থাকে।


    সূত্র:bd-pratidin
  • ৭ পাকিস্তানি তারকাকে ভারত ছাড়ার হুমকি

    সেপ্টেম্বর ২৫, ২০১৬
    ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের আঁচ এসে পড়েছে বিনোদন জগতেও। কাশ্মিরের ‘উরি হামলা’ ঘটনার একদিন পর পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার হুমকি দিলো মহারাষ্ট্র নাভনির্মান সেনা (এমএনএস)।


    এমএসএন এর 'ছাত্রপথ সেনার' মুখপাত্র আমে খোপকার এই হুমকি দেন। খোপকার তার বক্তব্যে বলেন, “আমরা পাকিস্তানি তারকাদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এর মাঝে যদি তারা ভারত ছেড়ে না গেলে  ধাক্কা দিয়ে তাদের বের করে দেয়া হবে।”

    ‘এমএনএস’ এর এ হুমকির ফলে বলিউড ক্যারিয়ার নিয়ে শঙ্কিত রয়েছেন এ তারকারা। এছাড়াও পাকিস্তানি তারকাদের নিয়ে ছবি বানাচ্ছেন যে নির্মাতারা তারাও  এ হুমকিতে বেশ বিপদে পড়েছেন।

    এ মুহুর্তে ভারতে রয়েছেন বেশ ক’জন পাকিস্তানি তারকা। এদের মাঝে রয়েছেন ফাওয়াদ খান, আলী জাফর,মাহিরা খান, রাহাত ফাতেহ আলী খান, মাহিরা খান, ইমরান আব্বাস এবং মাওরা হোকেনের মত তারকাও। তাদের প্রত্যেকের হাতেই বড় কাজ রয়েছে।

    ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইতোমধ্যে, কারান জোহারের ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’ সিনেমাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ফাওয়াদ খান। সামনে তার অভিনয়ের কথা রয়েছে ক্যাটরিনার বিপরীতে।আরেক পাকিস্তানি অভিনেতা আলী জাফর এর অভিনয়ের কথা রয়েছে শাহরুখ খান এবং আলিয়া ভাটের সাথে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায়।

    অন্যদিকে শাহরুখের সাথে ‘রেইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনত্রী মাহিরা খানের। পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান গানের কাজ নিয়ে এ মুহুর্তে ব্যস্ত রয়েছেন বলিউডে। অভিনেত্রী মাওয়া হকেন ‘সানাম  তেরি কাসাম’ সিনেমার পরে হাতে এসেছে বেশ কিছু নতুন ছবি।

    এর আগে একইভাবে ‘শিব সেনা’র হুমকির মুখে পড়ে মুম্বাইয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়েছিলো পাকিস্তানি গজলশিল্পী গুলাম আলীকে।


    সূত্র:.bdnews24
  • ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

    চোখ রাঙাচ্ছিল পরাজয়। ঘিরে ধরেছিল শঙ্কার কালো মেঘ। ক্রিকেটারদের শরীরী ভাষাও যেন গিয়েছিল মিইয়ে। হঠাৎ যেন ফিরল সম্বিত, দারুণভাবে ঘুরে দাঁড়াল দল। আফগান চ্যালেঞ্জকে হারিয়ে শেষ পর্যন্ত জিতল বাংলাদেশ।

    ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এক সময় ম্যাচ ছিল প্রায় আফগানদের হাতের মুঠোয়। সাকিব আল হাসানের দারুণ একটি ওভার আর শেষ দিকে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জিতে যায় বাংলাদেশ।

    তাসকিনের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। বোলিং অ্যাকশন শুধরে ফেরা এই ফাস্ট বোলার দেন মাত্র ৫ রান। নিজের শেষ ২ ওভারে তাসকিন নেন ৪ উইকেট!

    টানা তিনটি ফুল লেংথ বল, চতুর্থটি অফ স্টাম্পের বাইরে স্লোয়ার। সেটাই তাসকিন আহমেদকে এনে দেয় মোহাম্মদ নবির উইকেট। সীমানার কাছে ছুটে গিয়ে নবির ক্যাচ তালুবন্দি করেন সাব্বির রহমান। তাসকিনের সেই ওভারের শেষ বলে আসগর স্তানিকজাইয়ের ক্যাচ তালুবন্দি করেন মাহমুদউল্লাহ।

    নিজের শেষ ওভারে আঘাত হেনে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন  মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের বলে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ গ্লাভসবন্দি করেন মুশফিকুর রহিম।

    নিজের শেষ ওভারে হাশমতুল্লাহ শাহিদিকে ফেরান তাইজুল ইসলাম। তার বলে সৌম্য সরকারের ক্যাচে পরিণত হওয়ার আগে ১১০ বলে ৭২ রান করেন হাশমতুল্লাহ।

    সাকিব আল হাসানের বলে স্টাম্পড হয়ে ফিরেন রহমত শাহ (৯৩ বলে ৭১ রান)। এগিয়ে এসে বল পাননি এই ডানহাতি ব্যাটসম্যান। সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি মুশফিকুর রহিম। ভাঙে ১৪৪ রানের জুটি।

    রহমত শাহর পর অর্ধশতক করেন হাশমতুল্লাহ শাহিদি। ওয়ানডেতে এটাই তার প্রথম অর্ধশতক।

    দ্রুত দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো আফগানিস্তান প্রতিরোধ গড়ে রহমত শাহ ও হাশমতুল্লাহ শাহিদির ব্যাটে। তৃতীয় উইকেটে এই দুই জনে গড়েন শতরানের জুটি। রুবেল হোসেনকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক করেন রহমত।

    বোলিংয়ে এসেই আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান শাবির নুরি (২৪ বলে ৯)।

    আগের বলেই এগিয়ে এসে এক ছক্কা হাঁকানো মোহাম্মদ শাহজাদকে ফেরান মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের বলে ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। শূন্য রানে জীবন পাওয়া শাহজাদ ২১ বলে করেন ৩১ রান।

    মাশরাফি বিন মুর্তজার বলে কঠিন একটু সুযোগ হাতছাড়া করেন রুবেল হোসেন। শাবির নুরির ক্যাচ অনেকটা দৌড়েও তালুবন্দি করতে পারেননি তিনি। মিডঅন থেকে লংঅনের কাছে পেছন দিক থেকে আসা বল তার হাত ফস্কে যায়।

    দ্বিতীয় ওভারেই মোহাম্মদ শাহজাদকে জীবন দিলেন ইমরুল কায়েস। তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ তালুবন্দি করতে পারেননি তিনি।

    তামিম ইকবাল, মাহমুদউল্লাহর অর্ধশতকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে শেষের দিকে সাকিব আল হাসান ছাড়া আর কেউ জ্বলে উঠতে না পারায় সংগ্রহটা আরও বড় হয়নি স্বাগতিকদের। জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য পেয়েছে আফগানরা।

    রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে ২৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

    ১০ মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। পঞ্চম বলেই ফিরে যান সৌম্য সরকার। দৌলত জাদরানের বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে মিডউইকেটে সহজ ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

    তিন নম্বরে নামা ইমরুল কায়েসের শুরুতে কয়েকবার বেঁচে গেছেন অল্পের জন্য। ১৩, ১৭, ২১ রানে ক্যাচ দিয়ে ফিরতে পারতেন তিনি। তবে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যানের সঙ্গেই প্রতিরোধ গড়েন তামিম।

    বিপজ্জনক হয়ে উঠা দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন মোহাম্মদ নবি। দ্বিতীয় স্পেলে ফেরা এই অফ স্পিনারের বল ইমরুলের ব্যাটের কানায় লেগে প্যাড হয়ে স্টাম্পে আঘাত হানে।

    তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৭৯ রানের আরেকটি কার্যকর জুটি উপহার দেন তামিম। রশিদ খানের বলে কাট করে চার হাঁকিয়ে ৬৩ বলে পৌঁছান অর্ধশতকে। মিরওয়াস আশরাফের বল সীমানা ছাড়া করতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে শেষ হয় তার দারুণ ইনিংসটি।

    ৯৮ বলে ৯টি চারে ৮০ রান করার পথে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তামিম।

    বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে মাহমুদুউল্লাহর ৪০ রানের জুটিতে দুইশ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ। দৌলতের বলে লংঅন ও মিডউইকেটের মাঝ দিয়ে দারুণ এক চারে ৬৫ বলে অর্ধশতকে পৌঁছান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

    রানের গতি বাড়ানোর চেষ্টায় নবির বলে সীমানায় মিরওয়াইস আশরাফকে ক্যাচ দিয়ে ফিরেন মাহমুদউল্লাহ। ৭৪ বলে খেলা তার ৬২ রানের ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়।

    ৪১তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৩ রান। তখনও মাঠে নামতে বাকি মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজাদের। সেখান থেকে ২৮০/২৯০ রান অসম্ভব ছিল না।

    রশিদ খানের স্পিনে পরপর দুই ওভারে মুশফিক ও সাব্বির ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। বোল্ড হয়ে ফিরেন মুশফিক, বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউ হন সাব্বির। দুই ব্যাটিং ভরসার কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

    বাংলাদেশকে আড়াইশর পথে রাখেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া আফগানরা এই বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরায় দুর্দান্ত এক ক্যাচে। ৪০ বলে তিনটি চারে ৪৮ রান করেন সাকিব।

    অভিষেকে একটি উইকেট পেয়েছেন আফগানিস্তানের নাভিন-উল-হক। ১৭ বছর বয়সী পেসার ফিরিয়েছেন মাশরাফিকে।

    ৭ উইকেট হাতে থাকা বাংলাদেশ শেষ ১০ ওভারে ৬৯ রানের বেশি রান করতে পারেনি।

    ৭৩ রানে ৪ উইকেট নেন নেন পেসার দৌলত। দুটি করে উইকেট নেন রশিদ ও নবি


    সূত্র:bdnews24
  • আফগানদের ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    দ্রুত ফিরে যান সাব্বির রহমান। রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৫ বলে ২ রান করেন তিনি।

    ক্ষেত্র প্রস্তুত ছিল তবে ঝড় তুলতে পারেননি মুশফিকুর রহিম। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ৭ বলে ৬ রান করেন তিনি।

    রানের গতি বাড়ানোর চেষ্টায় ফিরে যান মাহমুদউল্লাহ। মোহাম্মদ নবির বলে সীমানায় ধরা পড়ার আগে ৬২ রান করেন তিনি। ৭৪ বলে খেলা ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়।

    বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে লড়া মাহমুদউল্লাহ অর্ধশতক করেন ৬৫ বলে। দৌলত জাদরানের বলে লংঅন ও মিডউইকেটের মাঝ দিয়ে দারুণ এক চারে অর্ধশতক করেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

    দলকে ভালো অবস্থানে পৌঁছে দিয়ে ফিরে যান তামিম ইকবাল। মিরওয়াইস আশরাফের বলে লংঅফে ধরা পড়ার আগে ৯৮ বলে ৮০ রান করেন এই বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তামিমের বিদায়ে ভাঙে তার সঙ্গে মাহমুদউল্লাহর ৭৯ রানের জুটি।

    একপ্রান্তে টিকে থেকে অর্ধশতক করেন তামিম ৬৩ বলে।  লেগ স্পিনার রশিদ খানের বল কাট করে চার হাঁকিয়ে নিজের ৩৩তম অর্ধশতকে পৌঁছান এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি।

    তামিম-ইমরুলের জুটিকে শতরান পর্যন্ত যেতে দেননি মোহাম্মদ নবি। এই অফ স্পিনিং অলরাউন্ডার দ্বিতীয় স্পেলে ফিরে ভাঙেন ৮৩ রানে। তার বল ইমরুলের ব্যাটের কানায় লেগে প্যাড হয়ে স্টাম্পে আঘাত হানে।

    ১৩ ও ২১ রানে দুবার জীবন পাওয়া ইমরুলের ইনিংস থামে ৩৭ রানে।

    তামিম ইকবাল-ইমরুল কায়েসের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। দুই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন দারুণ কিছু শট। ভাগ্যটাও ছিল এই দুই জনের সঙ্গে।

    শুরুতেই শূন্য রানে ফিরে যান সৌম্য সরকার। দৌলত জাদরানের বল পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

    আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

    আগের দিন তুমুল বৃষ্টি হলেও রোববার মিরপুরের আকাশ পরিষ্কার। টসের সময়ও ছিল চকচকে রোদ।

    তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার ও ইমরুল কায়েস, দুজনকেই রেখে একাদশ সাজায় স্বাগতিকরা। ১৪ সদস্যের দল থেকে একাদশের বাইরে আছেন শফিউল ইসলাম, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন।

    আফগানিস্তান দলে অভিষেক হয়েছে নাভিন-উল-হকের। ১৭ বছর বয়সী এই পেসার বছরের শুরুতে বাংলাদেশে খেলে গেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

    বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।

    সূত্র:bdnews24
  • প্রভাবশালীরা বুড়িগঙ্গা দখল করেছে: নৌমন্ত্রী

    আগে মানুষ বিকেলবেলা বুড়িগঙ্গা নদীর পাড়ে হাওয়া খেতে যেত। এখন সে নদী প্রভাবশালীরা দখল করেছে। পানি দূষিত করেছে। নদীর পানি এতই দূষিত হয়েছে যে নিশ্বাস নিলে ডায়রিয়া হয়।

    নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ রোববার এমন মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে নদীরক্ষা কমিশন ও নদী পরিব্রাজক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, নদী দখলদার ও দূষণকারীরা ‘রাজাকারের’ মতোই। এসব ‘রাজাকারের’ বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তিনি সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

    অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘আমি শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জে বড় হয়েছি। এই শীতলক্ষ্যা নদীতে সাঁতার কেটেছি। এখন শীতলক্ষ্যার পাড়ে গিয়ে দেখি তা এতটাই দূষিত যে তাতে ফেনা উঠছে। পা পর্যন্ত ডোবানো যায়নি।’

    অনুষ্ঠানে নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম নদীরক্ষায় তরুণসমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

    অনুষ্ঠানে নদী পরিব্রাজক দলের পক্ষে মনির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রমুখ বক্তব্য দেন


    সূত্র:prothom-alo
  • রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহাউদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বাংলাদেশি—জাকির হোসেন (৩০)।
    আজ রোববার ভোরে রৌমারীর দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    বিজিবি জানায়, বাহাউদ্দিন, জাকিরসহ কয়েকজন ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের আসাম রাজ্যের বিএসএফ ৫৭ ব্যাটালিয়নের গুটলি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা তাঁদের দেখে গুলি ছোড়ে। বুকে গুলি লেগে বাহাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন জাকির হোসেন। তাঁদের বাড়ি ছাটকড়াইবাড়ি গ্রামে।

    জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবদুল আজিজ জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।

    সূত্র:dailynayadiganta



  • সেরা পেস আক্রমণ নিয়েই নামছে বাংলাদেশ

    কাঁধের চোটে দলের বাইরে আছেন মোস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা এই বোলারের অভাব অনুভব করলেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, সেরা পেস আক্রমণ নিয়েই বাংলাদেশ নামছে আফগানিস্তানের বিপক্ষে।
    ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণে ছিলেন মাশরাফি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। পরে আল আমিনের জায়গায় দলে ঢুকেছিলেন শফিউল ইসলাম। এই বোলিং আক্রমণ নিয়েই বাংলাদেশ পেয়েছিল সাফল্য। এবার আফগানিস্তান সিরিজেও একই আক্রমণ। আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, বোলিং আক্রমণ নিয়ে তাঁর ভাবনার কথা, ‘আমরা সর্বশেষ বিশ্বকাপ যখন খেলেছিলাম আমাদের এই আক্রমণই ছিল। সত্যি বলতে আমরা ফিজকে মিস করব। তবে আমরা যারা আছি তাদেরও প্রমাণ করার একটা সুযোগ থাকছে। যারা বাইরে ছিল এবার তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। আর এখন ওয়ানডেতে আমাদের পেস বোলারদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আমি মনে করি আমাদের সেরা আক্রমণই আছে।’
    ওয়ানডেতে দুই দলের সাক্ষাতে ১-১ সমতা থাকলেও এবার এগিয়ে প্রত্যাশা বাংলাদেশের। ঐতিহ্য ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও মাশরাফিকে ভাবাচ্ছে প্রায় এক বছর ওয়ানডে না খেলার বিষয়টি, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা গত এক বছরে কোনো ওয়ানডে খেলেনি। এখন একটা সিরিজ খেলতে নামছি। তা ছাড়া আফগানিস্তানও এখন খুব ভালো করছে। সব দিক দিয়েই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’


    সূত্র:prothom-alo
  • ঘনাচ্ছে আশঙ্কার মেঘ, নিয়ন্ত্রণরেখায় জোর প্রস্তুতি ভারত-পাকিস্তানের

    সেপ্টেম্বর ২৪, ২০১৬
    খালি করা হচ্ছে গ্রাম। মহড়া দিচ্ছে যুদ্ধবিমান। মজুদ হচ্ছে বাড়তি সেনা, গোলাবারুদ। নিয়ন্ত্রণরেখার দু’পার বরাবর প্রস্তুতি জোরদার করছে পাকিস্তান এবং ভারত, দু’দেশই। দু’দেশই বলছে, তাদের আশঙ্কা, অন্য পক্ষ হামলা চালাতে পারে।  গত দু’দিন ধরেই ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের চৌকিতে অস্ত্রশস্ত্র মজুদ করছে বলে সরব ছিল পাকিস্তানের প্রশাসন। এবার পরবর্তী পদক্ষেপে উরি এলাকার নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলি থেকে লোক সরানোর প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। উরিতে সেনা ছাউনির বিপরীতে সীমান্ত পারে পাকিস্তানের জাওয়ন্দ বলে যে গ্রামটি রয়েছে, খালি করে দেয়া হয়েছে সেটি। আপাতত ওই গ্রামের দখল নিয়েছে পাকিস্তানের সেনা।  গতকাল থেকেই ইসলামাবাদের আকাশ চিরে উড়তে দেখা গিয়েছিল যুদ্ধবিমান এফ-১৬। ওই বিমান রানওয়ের পরিবর্তে রাস্তায় নামতে পারে কি না, পাকিস্তানের বিমানবাহিনী তাও পরীক্ষা করে দেখেছে। ইসলামাবাদ-লাহোর জাতীয় সড়ক বন্ধ করে চলে ওই প্রশিক্ষণ।   পাকিস্তানের বিমানবাহিনীর মুখপাত্র জাভেদ মোহাম্মদ আলি বলেন, এই মহড়ার সঙ্গে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কোনও সম্পর্ক নেই। এটি রুটিন প্রক্রিয়া।  বিমানবাহিনীর মুখপাত্র ওই কথা বললেও, ভারত অবশ্য একে যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছে। পাকিস্তানকে পাল্টা চাপে রাখতে এ দিন ভারতও মিরাজ ২০০০ বিমান থেকে পরীক্ষামূলকভাবে মিকা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দৃষ্টিসীমার বাইরে থাকা নিশানায় সফল ভাবে আঘাত করতে সমর্থ হয়েছে এই ক্ষেপণাস্ত্র।


    সূত্র:bd-pratidin
  • শিক্ষকদের আরও উন্নতমানের পাঠদান করতে হবে'

    ‘আমাদের ছেলে-মেয়েদের ভালো ক্লাসরুমে যদি লেখাপড়া করার ব্যবস্থা করা হয়, যদি সেটা আকর্ষণীয় হয় এবং তারা যদি মজা পায় তাহলে সে ক্লাসে আসবে। তাই ক্লাসরুমের শিক্ষাকে ভালো করতে হবে। শিক্ষকদের আরও উন্নতমানের পাঠদান করতে হবে।’

    শনিবার বিকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘শিক্ষার উন্নত পরিবেশ এবং জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক মতবিনিময়’ সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    সভায় বাকৃবি’র ভিসি প্রফেসর ড. আলী আকবর, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ঢাকা শিক্ষাবোর্ডেও চেয়ারম্যান মাহাবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (ময়মনসিংহ অঞ্চল) পরিচালক আব্দুল মোতালেবসহ বিশিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এসময় শিক্ষা মন্ত্রী আরও বলেন, শিক্ষক, অভিভাবক আর সমাজের সকল মানুষ মিলে আমাদেও ছেলে-মেয়েদের নজর রাখতে হবে। প্রয়োজনে আলেম ওলামা কুরআনের ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ সম্পর্কে জ্ঞান দিতে হবে। এতে করে আমরা সকলেই জঙ্গিবাদ মোকাবেলা করতে সক্ষম হব।

    এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘এগ্রোনমি অ্যান্ড লাইভলিহুড ভিষণ- ২০৫০ অ্যান্ড বিয়ন্ড ফর বাংলাদেশ’ এই প্রতিবাদ্য নিয়ে সোসাইটি অভ এগ্রোনোমি-এর ১৫তম কর্মশালার উদ্বোধন করেন।

    সোসাইটি অভ এগ্রোনোমি ভারপ্রাপ্ত সভাপতি ড. আব্দুল জলিল মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.  আলী আকবর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে প্রফেসর ড. মো. আব্দুল কাদের এবং ড.মঈন-উস সালাম।

    ভিশনারী স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এফ এ ও-এর বাংলাদেশ প্রতিনিধি ড. মাইক রবসন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএর সাধারণ সম্পাদক প্রফেসর ড.এ কে এম রুহুল আমিন। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সাইদুল হক চৌধুরী, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল, ডিএই এর মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং এগ্রোনোমি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহফুজা বেগম।

    কর্মশালায় কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রফেসর ড. মোঃ আবদুর রহমান সরকার এবং ড. নূর এ এলাহিকে সম্মাননা প্রদান করা হয়।

    সূত্র:.bd-pratidin
  • হেলিকপ্টারেই ঢাকায় নেওয়া হলো সেই শিশুকে

    দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা শিশু গালিবা হায়াতকে হেলিকপ্টারে করে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে বেসরকারি প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টারে করে শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

    নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী এই হেলিকপ্টারের ব্যয়ভার বহন করছেন বলে জানিয়েছেন হেলিকপ্টারের সঙ্গে আসা সোলায়মান শোভন নামের এক ব্যক্তি। শিশুটিকে হেলিকপ্টার ভাড়া করে ঢাকায় নেওয়ার সামর্থ্য না থাকায় চিকিৎ​সকদের পরামর্শ সত্ত্বেও তাকে চিকিৎ​সার জন্য ঢাকায় নিতে পারছিল না তার পরিবার। বিষয়টি নিয়ে গতকাল প্রথম আলো অনলাইনে ‘সেই নবজাতককে বাঁচাতে ঢাকায় আনা জরুরি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।

    এর আগে বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গঠিত তিন সদস্যের মেডিকেল দলের প্রধান খন্দকার মো. আবদুল্লাহ হিস সায়াদ শিশুটির সার্বিক শারীরিক পরীক্ষা করেন। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে শিশুটিকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

    শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় নিয়ে তাকে বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে। শিশুটির সঙ্গে রয়েছে বাবা নাজমুল হুদা, দাদা মো. আবুল কালাম মিয়া এবং ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের একজন নার্স।

    সূত্র:prothom-alo
  • কুষ্টিয়ায় আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

    কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইমান আলী (৩৫) ও শাহাবুদ্দিন (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০জন। তাদের মধ্যে চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নিহত ইমান আলী মাছপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে ও শাহাবুদ্দিন বৈদ্যনাথপুর গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা, গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলীর সমর্থকদের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছে। এ নিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কয়েক মাস ধরে মাঝেমধ্যেই দু'গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধতো। গত এক সপ্তাহে পৃথক তিনটি সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে কেরামত আলীর কাশিনাথপুর, বদ্যনাথপুর ও ঝাউদিয়া গ্রামের সমর্থকেরা জোটবদ্ধ হয়ে মাছপাড়া গ্রামে প্রবেশ করে। মাছপাড়া গ্রামে বখতিয়ার হোসেনের সমর্থকেরা বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিযে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইমান আলী নামের এক ব্যক্তি ফলাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন নামের একজন মারা যান। ইমান আলী ও শাহাবুদ্দিন কেরামত আলীর সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপেক্ষ ২০জন। বাড়ি-ঘরে হামলার পাশাপাশি লুটপাট চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) দিলীপ বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুই পক্ষের সংঘর্ষে ইমান আলী নামের একজন নিহত হয়েছে। লাশ ঘটনাস্থলে আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।


    সূত্র:bd-pratidin

  • ওয়াশিংটনে শপিং মলে গুলিতে নিহত ৪

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বারলিংটনের একটি শপিং মলে গুলিতে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

    বার্তা সংস্থা বিবিসি ও সিএনএনের খবরে জানানো হয়, ওয়াশিংটনের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মার্ক ফ্রান্সিস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় জানান, পুলিশ বন্দুকধারীকে খুঁজছে। শপিং মলের দোকানে দোকানে তল্লাশি চলছে।

    ফ্রান্সিস বারলিংটনের ওই মল এলাকায় চলাচল না করতে নাগরিকদের আহ্বান জানানো হয়। ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

    মল থেকে মানুষকে বাসে করে নিকটবর্তী একটি চার্চে নেওয়া হতে পারে বলে ফ্রান্সিস জানান।

    সিয়াটল থেকে বারলিংটনের দূরত্ব ১০৫ কিলোমিটার।

    সূত্র:prothom-alo

  • পাকিস্তানে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত?

    সেপ্টেম্বর ২৩, ২০১৬
    নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার পাকিস্তানকে মারাত্মক আঘাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য সুব্রামানিয়ান স্বামী আজ শুক্রবার এ কথা জানিয়েছেন।

    সুব্রামানিয়াম স্বামী রাজ্যসভায় বিজেপির সংসদ সদস্য। সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তানকে মারাত্মক আঘাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    এদিকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, নরেন্দ্র মোদির সরকার সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনাধীন।

    ভারতের সংবাদমাধ্যম জি নিউজের অনলাইন সংস্করণে প্রচারিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

    সিদ্ধার্থ নাথ সিং বলেন, ‘প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর কথা শোনার পর সামরিক পদক্ষেপের বিষয়টি নিয়ে আর কোনো সন্দেহ নেই।’

    একই সঙ্গে মনোহর পারিকরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উরি হামলার শোধ নেওয়ার যে অঙ্গীকার করেছেন, তা কথার কথা নয়।

    বেশ কয়েক মাস ধরেই ভারতশাসিত কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত। আর চলতি মাসেই কাশ্মীরে এক হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ ব্যাপারে পাকিস্তানকে দায়ী করছে ভারত। আর এ নিয়ে দুই দেশের সম্পর্ক এখন অবনতির দিকে।

    সূত্র:dailysangram
  • তাসকিন ও সানির বোলিং অ্যাকশন বৈধ

    বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে আচমকা পাওয়া ধাক্কায় শঙ্কার যে মেঘ বাংলাদেশের ক্রিকেটে উড়ছিল, সেটি কেটে গেল আজ। আইসিসি আজ একটু আগে জানিয়ে দিল, নতুন করে দেওয়া বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাসকিন ও সানি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে আর বাধা নেই দুজনের। আফগানিস্তানের বিপক্ষের সিরিজেই থাকবেন তাসকিন।

    গত ৯ মার্চ হল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাসকিন ও সানির বোলিং নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায় দুজনই অকৃতকার্য হওয়ায় সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয় দুজনের। নতুন করে ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং অ্যাকশনের শুদ্ধি পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশের দুই বোলার। দুই বা তিন সপ্তাহ পরে সেই পরীক্ষার ফল দেওয়ার কথা ছিল। আইসিসির এক বিজ্ঞপ্তিতে আজ জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের দুই বোলারের কনুইয়ের বাঁক এখন গ্রহণযোগ্য (১৫ ডিগ্রি) মাত্রার মধ্যে আছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে আর কোনো বাধা নেই দুজনের।

    এদিকে পরীক্ষার ফল ইতিবাচক হবে ধরে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে তাসকিনের জন্য জায়গা রেখে দিয়েছিলেন নির্বাচকেরা। ফলে স্কোয়াডের ১৪তম সদস্য হিসেবে বাংলাদেশ দলে ঢুকে পড়লেন তাসকিন।
    সূত্র:.prothom-alo


  • দুই ভাইয়ের শিক্ষামূলক একটি অসাধারণ ইসলামিক গল্প

    উমর রাদিআল্লাহু তাআলা আনহুর শাসন আমল, একদিন ২জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তাঁর দরবারে ।
    উমর রাদিআল্লাহু তাআলা আনহুঃ তাদের কাছে জানতে চাইলেন যে,’ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ ?’ তারা বললঃ ‘এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ।’ উমর রাঃ বালকটিকে বললেন ‘তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ ?’ বালকটি বলল’ হ্যা আমি হত্যা করেছি তবে তা ছিল দূর্ঘটনাবশত, আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুড়ে মারল,যা উটের চোখে লাগে ।
    আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল ।
    যা দেখে আমি রাগান্বিত হই এবং একটিপাথর নিয়ে তার দিকে মারি, পাথরটি তার মাথায়লাগে এবং সে মারা যায় ।’ উমর (রাঃ) ২ভাইকে বলেলন ‘তোমরা কি এ বালককে ক্ষমা করবে ?’ তারা বলল ‘না, আমরা তার মৃত্যূদন্ড চাই ।’ উমর রাঃ বালকটির কাছে জানতে চাইলেন ‘তোমার কি কোন শেষ ইচ্ছা আছে?’ বালকটি বলল ‘আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান,যা আমি এক যায়গায় লুকিয়ে রেখেছি । আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিস গুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি । আমার কথা বিশ্বাস করুন ।
    উমর রাঃ বললেন ‘আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি এক জন জামিন জোগাড় করতে পার যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে ?’ বালকটি দরবারের চারদিকে তাকাল এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না ।
    সবাইনিচের দিকে তাকিয়ে রইল।
    হঠাত্ দরবারের পেছন থেকে একটি হাত উঠল । কারহাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী (রাঃ) , তিনি বললেন ‘আমি তার জামিন হব’ চিন্তা করুন জামিন মানে হল, যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী রাঃ এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং, বালকটিকে ছেড়ে দেওয়া হল ।
    এক দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসল না, তৃতীয় দিনে ২ভাই আবু যর গিফারীরাঃ এর কাছে গেল ।
    আবু যর রাঃ বললেন ‘আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব’ মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী রাঃ দরবারের দিকে রওনা হলেন । মদিনার লেকজন তাঁর পেছন পেছন যেতে লাগল । সবাই দেখতেচায় কি ঘটে ।আবু যর রাঃ একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন । হঠাত্ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসল ।
    লোকেরা সবাই অবাক হল ।
    উমর রাঃ বললেন ‘হে বালক তুমি কেন ফিরে এসেছ? আমিতো তোমার পিছনে কোন লোক পাঠাইনি । কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল? বালকটি বলল ‘আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিন কিন্তু সে তা রাখে নি তাই আমি ফিরে এসেছি’ উমর রাঃ আবু যর রাঃ কে বললেন ‘হে আবু যর তুমি কেন এই বালকের জামিন হলে?’ আবু যর রাঃ বললেন ‘আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন, আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি।’ এ কথা শুনে দুই ভাই বলল ‘আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি’ তারপর বালকটিমুক্তি পেল । যে ব্যক্তি কোন মুসলমানকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিলো’ ।
    [ তিরমিয়ী শরীফ ] বর্তমান সমাজে কি পাওয়া যাবে মুসলিম ভ্রাতৃত্বের এই অপরূপ দৃষ্টান্ত?? যারা ইসলামকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা যেন দেখে নেয় ইসলামের সুন্দরয ! দয়া করে পোষ্টটি অবশ্যই অবশ্যই শেয়ার করে সকল মুসলিম ভাইদের পড়ার সুযোগ করে দিবেন সবার কাছে অনুরোধ রইল ‘এড়িয়ে যাবেন না কিন্ত’

    সূত্র:trickbd
  • সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৬ বাংলাদেশি নিহত

    সেপ্টেম্বর ২২, ২০১৬
    সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের দাম্মামে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সচিব মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার শহিদুল ইসলাম ও বাবুল নামের দুই ভাই, পটুয়াখালীর রফিকুল ইসলাম, ভোলার রানা শাহাব উদ্দিন এবং সিরাজুল ইসলাম ও শরিফ। ঘটনাস্থলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।


    সূত্র:bd-pratidin
  • ফল নাকি ফলের জুস- কোনটি বেশি স্বাস্থ্যকর?

    প্রচলিত ধারণা অনুযায়ী ১ গ্লাস ফলের জুস ১ বাটি তাজা ফলের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। আসলেই কি এটি সত্যি নাকি ভুল ধারণা! চলুন জেনে নিই বিস্তারিত যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন।

    ফলের খোসায় ক্যারোটিনয়েড ও ফ্লাভোনয়েড থাকে বলে খোসা সহ ফল খেলে ক্যান্সারের ঝুঁকি  কমাতে সাহায্য করে। ফলের জুস খেলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।

    ঘরে তৈরি জুস খাওয়া স্বাস্থ্যসম্মত কিন্তু অনেক পুষ্টি উপাদান বিশেষ করে ফাইবার পাওয়া যায়না। আস্ত ফল খেলে তৃপ্তি পাওয়া যায় মূলত ফাইবারের জন্যই। এছাড়াও ফল খেলে পেট ভরে কিন্তু জুস খেলে তা হয়না।

    প্যাকেটজাত ফলের জুসগুলোতে আসল ফলের রসের চেয়ে বেশি পরিমাণে মিষ্টিকারক ও গ্যাস মেশানো থাকে যা কোমল পানীয়ের মতোই ক্ষতিকারক। একারণেই বাজারের প্যাকেটজাত ফলের জুস থেকে পুষ্টি পাওয়ার পরিবর্তে অনেকবেশি ক্যালরিই পাওয়া হয়। এবং এদের মধ্যে প্রিজারভেটিভ ও থাকে।

    ক্যামব্রিজের মেডিক্যাল রিসার্চ কাউন্সিল এর হিউম্যান নিউট্রিশন রিসার্চ ইউনিট এর ডায়েট এন্ড অবেসিটি রিসার্চ এর প্রধান সুসান জেব বলেন, “তিনি ফলের জুসকে স্বাস্থ্যকর হিসেবে পাননি”।

    নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনের অধ্যাপক পপকিন গার্ডিয়ান পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেন, ফলের জুস ও ফলের স্মুদি হচ্ছে “নতুন বিপদ”। তিনি আরো বলেন, “১ টি বা ২ টি কমলা খেলে আপনার যেভাবে পেট ভরবে ৬ টি কমলা দিয়ে স্মুদি তৈরি করে খেলেও তেমনি ভাবে পেট ভরার অনুভূতি পাবেন না। তিনি তার সমগ্র রচনায় এটাই বোঝাতে চেয়েছেন যে, স্মুদি খেলে সামগ্রিক খাবার খাওয়ার অনুভূতি পাওয়া যায়না যা পাওয়া যায় আস্ত ফল খেলে”।

    লাইফস্টাইল এন্ড অবেসিটি কনসালটেন্ট নাইনি সেটালভাদ এর মতে – “তাজা বা প্যাকেটজাত জুস পান করা উচিৎ নয়। ২৫০ মিলিলিটারের জুসে ১০ চামচ চিনি থাকে যা তাৎক্ষণিকভাবে এনার্জি বৃদ্ধি করলেও অবিলম্বে ক্লান্তি, তন্দ্রা ও অস্বস্তিবোধ সৃষ্টি করতে পারে। এতে কোন ফাইবার থাকেনা বলে পেট ভরা রাখতেও সাহায্য করেনা। ২৫০ মিলিলিটারের কমলার জুসে ৫-৬ টি কমলা লাগে। আপনি যদি ৫-৬ টি কমলা খান তাহলে আপনার পেট ভরে যাবে কিন্তু ১ গ্লাস অরেঞ্জ জুস খেলে আপনার পেট ভরবে না এবং আপনার আরো খেতে ইচ্ছা করবে। তাই ফলের জুস খাওয়ার চেয়ে ফল খাওয়াই ভালো”।

    তবে মনে রাখবেন অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের জন্য এনার্জি ও পুষ্টির উৎস ফলের জুস এবং সেটা অবশ্যই ঘরে বানানো হতে হবে।

    রঙিন ও আকর্ষণীয় ফলের জুসের বোতল আপনার তৃষ্ণা মেটানোর জন্য পান করলে তা শুধু আপনার পাকস্থলীর ক্ষতিই করে। তাই চিনিতে পরিপূর্ণ, ফাইবার শুন্য ও প্রিজারভেটিভ যুক্ত ফলের জুস পান করবেন নাকি পরিপূর্ণ পুষ্টি উপাদান সমৃদ্ধ আস্ত ফল কড়মড় করে চিবিয়ে খাবেন তা আপনিই ঠিক করুন।

    সূত্র:priyo