Browsing "Older Posts"

  • মুখে দুর্গন্ধ দূর করুন মাত্র ৭টি উপায়ে

    জুলাই ৩১, ২০১৬
    মুখে বা নিশ্বাসের দুর্গন্ধ বা হ্যালিটোসিস (Halitosis) একটি বিব্রতকর সমস্যা। এ থেকে রেহাই পাওয়ার জন্য কী কী করতে হবে, জেনে নিন:

    ১. বাজারে অনেক ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়। তবে অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ব্যবহার করা উচিত নয়। এটা মুখগহ্বরকে শুষ্ক করে তোলে এবং এতে ব্যাকটেরিয়া বেশি জন্মায়। বরং প্রাকৃতিক মাউথওয়াশ হালকা গরম লবণ মেশানো পানি দিয়ে কুলিকুচি করতে পারেন।

    ২. সজীব নিশ্বাসের জন্য দাঁত ব্রাশ করার সময় টুথব্রাশে যোগ করা যেতে পারে কয়েক ফোঁটা চা পাতার তেল অথবা পুদিনার তেল।

    ৩. যাঁরা মুখের দুর্গন্ধে ভুগছেন, প্রতিবার খাওয়ার পর ভালোভাবে কুলকুচি করুন। তাহলে মুখের ভেতরে জমে থাকা খাবারের কণাগুলো বেরিয়ে যাবে।

    ৪. বেশির ভাগ মানুষ শুধু তাঁদের দাঁত পরিষ্কার করেন, কিন্তু জিব পরিষ্কার করেন না। কিন্তু সেটাও জরুরি।

    ৫. যাঁদের মুখগহ্বর বেশি শুষ্ক, তাঁরা মুখের দুর্গন্ধের সমস্যায় বেশি ভোগেন। এ ক্ষেত্রে অল্প অল্প করে বারবার প্রচুর পানি পান করতে হবে।

    ৬. ক্যাফেইন এবং অ্যালকোহলও মুখের শুষ্কতার জন্য দায়ী।

    ৭. নিকোটিন হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এটি দাঁত ও জিহ্বাতে জমে যায়। ধূমপান মুখের ভেতরটাকে বেশি শুষ্ক করে তোলে। এতে পর্যাপ্ত পরিমাণে লালাও তৈরি হতে পারে না।
  • জাপানের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

    শনিবারের এই ম্যাচে ৩২তম মিনিটে গাব্রিয়েল বারবোসার নৈপুণ্য ও কিছুটা ভাগ্যের জোরে এগিয়ে যায় ব্রাজিল। ‘গাবিগোল’ নামে পরিচিত এই ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের এক জনের গায়ে লেগে জালে জড়ায়।

    এর আট মিনিট পর একটি কর্নারে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ২২ বছর বয়সী পিএসজির ডিফেন্ডার মারকুইনিয়োস।

    ম্যাচের পুরোটা সময়ই প্রতিপক্ষের উপর চাপ ধরে রেখে খেলে ব্রাজিল। বিশেষ করে প্রথমার্ধে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। নেইমার ও চিয়াগো মোত্তার গোলের প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে ব্যবধান বাড়তে পারতো।
    স্বাগতিক অধিনায়ক নেইমার গোল না পেলেও তার পারফরম্যান্স ছিল অসাধারণ। বার্সেলোনার এই তারকার কাঁধে চড়েই অলিম্পিক ফুটবলে সোনা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল।

    আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট। ওই দিনই ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অভিযান। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক।

    - BDNews24
  • মঙ্গলের এই রেখাগুলি বোধ হয় জলের নয়, বলছে নাসা

    মঙ্গলের ‘গালি’ এলাকাগুলোতে যে দাগগুলি রয়েছে বা এখনও গজিয়ে উঠছে, খুব সম্ভবত সেগুলি জলের স্রোতের জন্য তৈরি হয়নি। নাসার মহাকাশযান ‘মার্স রিকনাইসেন্স অরবিটার’ (এমআরও)-এর পাঠানো তথ্যাদি তেমনটাই জানাচ্ছে। এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, জলের স্রোতের জন্যই ওই দাগগুলি তৈরি হয়েছে। কার্বন ডাই-অক্সাইডের বরফই ওই ‘গালি’ এলাকগুলো বানাতে পারে বলে বিজ্ঞানীদের অনুমান।

    কোন কোন অঞ্চলগুলিকে মঙ্গলের ‘গালি’ এলাকা বলেন বিজ্ঞানীরা?
    মঙ্গলের পিঠে যে সব এলাকায় একই সঙ্গে তিন রকমের গঠন দেখা যায়, সেই সব এলাকাগুলিকেই বলা হয় ‘গালি’। ওই এলাকাগুলির চেহারায় তিন রকমের বৈশিষ্ট্য রয়েছে। ওপরটায় রয়েছে একটা চোরা কুঠুরি, কোনও তরল বয়ে যাওয়ার পথ (চ্যানেল) আর নীচে জমে রয়েছে থিতিয়ে পড়া পদার্থগুলি। এই ‘গালি’ ছাড়াও মঙ্গলের পিঠে আরও এক ধরনের এলাকা রয়েছে, যেগুলিকে বলা হয় ‘স্ট্রিক্‌স’। মানে, ডোরাকাটা বা আঁকাবাঁকা দাগ। ওই ‘স্ট্রিক্‌স’গুলোকে ‘রেকারিং স্লোপ লাইনি’ (আরএসএল)-ও বলা হয়। ওই ‘স্ট্রিক্‌স’গুলো আদতে ভিজে লবণ দিয়েই তৈরি হয়েছে। তার মানে, কোনও কালে (হয়তো এখনও) ওই ‘স্ট্রিক্‌স’ এলাকায় জল বইত মঙ্গল গ্রহে। কিন্তু,‘গালি’ এলাকার দাগগুলিকে যে জলের প্রবাহ-পথ বলে মনে করা হয়েছিল, নাসার মহাকাশযান ‘এমআরও’-র পাঠানো তথ্যাদি তাকে সমর্থন করেনি। বরং কার্বন ডাই-অক্সাইডের বরফই ওই ‘গালি’ এলাকার গঠনে বড় ভূমিকা নিয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

    ‘এমআরও’-র পাঠানো তথ্যাদির ভিত্তিতে গবেষণাটি চালিয়েছেন মেরিল্যান্ডে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির (এপিএল) গবেষকরা।

    - Anandabazar
  • মিলিটারি অ্যাকাডেমি বন্ধ করে দেবে তুরস্ক

    তুরস্কে ব্যর্থ অভ্যূত্থাণ চেষ্টার পর দেশটির সেনাবাহিনীর ওপর সরকারী নিয়ন্ত্রন বাড়ানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তাদের মিলিটারি অ্যাকাডেমি বন্ধ করে দেয়া হবে। আর স্বসস্ত্র বাহিনীকে প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিকের অধীনে দেয়া হবে। ১৫ই জুলাইয়ের ব্যর্থ অভূত্থাণ চেষ্টার পর  সরকারের ব্যাপক শুদ্ধি অভিযানে নতুন এ পদক্ষেপগুলো যোগ হতে যাচ্ছে। এ খবর দিয়েছে গার্ডিয়ান। রোববার আনুষ্ঠানিক সরকারী গ্যাজেটে নতুন পরিবর্তনগুলোর ঘোষণা দেয়া হতে পারে বলে উল্লেখ করেন এরদোগান। চলমান সরকারী শুদ্ধি অভিযানে এ সপ্তাহেই ১৭০০ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সবমিলিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ৬০ হাজারের বেশি মানুষকে আটক বা বরখাস্ত করা হয়েছে। ওই অভূত্থান চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন দায়ী বলে তুরস্ক সরকারের দাবি।  যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, ১৫ই জুলাইয়ের অভ্যূত্থাণ চেষ্টায় কমপক্ষে ২৩৭ জন নিহত হয়। আহত হয় ২১ শতাধিক।

    mzamin
  • সবই দেখে ফেলছেন মুস্তাফিজ

    মাশরাফি বিন মুর্তজাকে কাল দুবার ফোন করেছেন মুস্তাফিজুর রহমান। মাশরাফি ফোন ধরতে পারেননি একবারও। ‘দেখি, আমিই রাতে একবার ওকে ফোন করব...’—সন্ধ্যায় মুঠোফোনে বলছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।

    ফোন ধরতে না পারলেও মাশরাফি জানেন, এ সময় মুস্তাফিজ কেন ইংল্যান্ড থেকে ফোন করেছেন। তিনি নিজে বহুবার যে দুঃস্বপ্নের মধ্য দিয়ে গেছেন, সেটি যে এখন চোখ রাঙাচ্ছে মুস্তাফিজকেও! কাঁধের অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা পেসার খেলা থেকে ছিটকে পড়েছেন লম্বা সময়ের জন্য। চিকিৎসকেরা হয়তো ছুরি-কাঁচি চালিয়ে তাঁর বাঁ কাঁধকে আগের মতো সচল করে দেবেন, কিন্তু এই অমানিশায় মন ঠিক রাখার সবচেয়ে বড় ‘ডাক্তার’ যে মাশরাফিই! অগ্রজ এই পেসারের কাছ থেকে আসন্ন ‘যুদ্ধ’ জয়েরই অনুপ্রেরণা নিতে চান তরুণ মুস্তাফিজ।

    ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচারকে দেখানোর পর মুস্তাফিজের রিপোর্টগুলো পাঠানো হয়েছে ম্যানচেস্টারের বিশেষজ্ঞ চিকিৎসক লেনার্ড ফাঙ্ক ও অস্ট্রেলিয়ার গ্রেগ হয়ের কাছে। সবার মতামত পাওয়ার পর কালকের মধ্যেই চূড়ান্ত হবে অস্ত্রোপচার লন্ডন, ম্যানচেস্টার নাকি অস্ট্রেলিয়ায় করানো হবে।

    ‘এলাম, দেখলাম, জয় করলাম’-এর মতোই শুরু মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার। কিন্তু এক বছরে দুটি টেস্ট, ৯টি ওয়ানডে আর ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই যে তিনি এমন দুঃস্বপ্নে ডুবে যাবেন, সেটা কে ভেবেছিল! ক্যারিয়ারের শুরু থেকেই সাফল্য আর চোট হাত ধরাধরি করে হাঁটছে। গত বছর জিম্বাবুয়ে সিরিজে কাঁধের চোট দিয়ে শুরু। এরপর পড়লেন পাঁজরের চোটে। আইপিএল থেকে হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলে সামান্য সমস্যা নিয়ে ফেরা মুস্তাফিজ সুস্থ হয়ে ইংল্যান্ডে গেলেন সাসেক্সে খেলতে। প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে তাক লাগানো শুরু সেখানেও। কিন্তু পরের ম্যাচেই আবারও কাঁধের চোট, যা কিনা পাঁচ-ছয় মাসের জন্য মাঠের বাইরে নিয়ে যাচ্ছে তাঁকে। অক্টোবরে ইংল্যান্ড সিরিজ হলে তাতে মুস্তাফিজের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া যায় কি না, শঙ্কা তা নিয়েও।

    পেসারদের চোট নিয়েই চলতে হয়। তবে মুস্তাফিজের ব্যাপারটা একটু ব্যতিক্রমী। মাত্র এক বছরের মধ্যেই দেখে ফেলেছেন মুদ্রার দুই পিঠ। সাফল্যের চূড়ায় যেমন উঠেছেন, তেমনি সবচেয়ে কঠিন দুঃস্বপ্নের দেখাও পেয়ে গেছেন এর মধ্যেই। মাঠে খেলাটুকু ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের অন্য কোনো কিছুর সঙ্গেই এখনো পুরোপুরি মানিয়ে উঠতে পারেননি সাতক্ষীরার এই তরুণ। পরিবার-বিচ্ছিন্নতা, ভিনদেশি খাবার, ভিনদেশি ভাষা আর সংস্কৃতি, সংবাদ সম্মেলন—এসবের কোনোটাতেই পুরোপুরি অভ্যস্ত নন। এর মধ্যেই কিনা তাঁকে দৌড়াতে হচ্ছে ইংল্যান্ডের হাসপাতালে, ব্রিটিশ চিকিৎসককে বোঝাতে হচ্ছে কাঁধের ব্যথা কতটা তীব্র। ক্রিকেট খেলার বাইরে যাঁর অনেক কিছুই অজানা, সেই মুস্তাফিজ কীভাবে পারবেন এই দুঃস্বপ্নকে জয় করতে?

    কাল রাতে কথা হয়ে থাকলে তাঁকে সেটারই টিপস দিয়ে থাকবেন সাতবার ছুরি-কাঁচির নিচ থেকে মাঠে ফেরা মাশরাফি। মুস্তাফিজের এই মুহূর্তে কেমন লাগছে, সেটা অনুমান করতে গিয়ে তিনি বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের জন্য এটা খুবই কঠিন পরিস্থিতি। খুব অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয় এ রকম সময়ে।’ অবশ্য মুস্তাফিজের প্রতি সবার যে রকম ভালোবাসা আর সমর্থন; প্রতিকূল সময়কে তিনি জয় করতে পারবেন বলেই বিশ্বাস মাশরাফির, ‘মুস্তাফিজের খুব বেশি সমস্যা হবে না। কারণ সে কখনো আড়ালে হারিয়ে যাবে না। সবাই তাঁর ফেরার অপেক্ষায় থাকবে। বিসিবি, জাতীয় দল, মিডিয়া, সমর্থক—সবাই তাঁর দিকে তাকিয়ে থাকবে। এসবে সে একটা মানসিক সমর্থন পাবে, যেটা এ মুহূর্তে খুব বেশি দরকার।’

    মুস্তাফিজ ইংল্যান্ডে যাওয়ার সময়ই মাশরাফির মনের মধ্যে একটা খচখচানি ছিল। অনেকে ইংলিশ কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও মুস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া উচিত মনে করেছেন। কিন্তু কাছের মানুষদের কাছে মাশরাফির প্রশ্ন ছিল—এই জায়গায় এসে মুস্তাফিজের শেখার কী আছে? এর চেয়ে তাঁকে ঝুঁকিমুক্ত রেখে খেলানোরই পক্ষে ছিলেন তিনি। মুস্তাফিজের চোট মাশরাফির শঙ্কাটাকেই সত্যি প্রমাণ করল। তবে কাল এ নিয়ে কোনো মন্তব্য না করে অধিনায়ক শুধু দিলেন একটা সতর্কবার্তা, ‘ভবিষ্যতে মুস্তাফিজকে কোথাও খেলতে পাঠানোর আগে মাথায় রাখতে হবে, তাঁর বাংলাদেশের হয়ে খেলাটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’

    - Prothom-alo
  • ২০১৮ সালে মুক্তি পাবে ‘মুন্নাভাই ৩’

    বলিউডের অন্যতম সফল ছবি মুন্নাভাই ফ্র্যানচাইজির তিন নম্বর ছবি ‘মুন্নাভাই-৩’ পর্দায় মুক্তি পাবে ২০১৮ সালে। নিজের ৫৭ তম জন্মদিনে এই ঘোষণা দিয়েছেন সঞ্জয়।

    সঞ্জয় দত্তের এই ছবির জন্যে তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবির মুক্তিতে এত দেরি কেন প্রসঙ্গে বলেন,  এ প্রশ্নের সঠিক উত্তর একমাত্র রাজু হিরানি বা বিধু বিনোদ চোপড়াই দিতে পারবেন। সঞ্জয় জানিয়েছেন আগামী বছরে তাঁর ব্যস্ত শিডিউলের কথা। বিধু বিনোদ চোপড়ার সঙ্গে ‘মার্কো’ ছবির শ্যুটিং এই নভেম্বরেই শুরু হতে চলেছে। তারপর মহেশ মঞ্জরেকরের সঙ্গে কাজ করবেন ‘দে ধাক্কা’ ছবির রিমেকে। প্রসঙ্গত, ‘দে ধাক্কা’ একটি পারিবারিক ছবি। এখানে দেখানো হবে কীভাবে একটা ভেঙে যাওয়া পরিবার ফের এক হয়ে যাবে। ছবির বিষয় সম্পর্কে যথেষ্টই আশাবাদী সঞ্জয়।

    তবে ‘মুন্নাভাই’য়ের দেরি করে মুক্তি সম্পর্কে সূত্রের দাবি, এই মুহূর্তে রাজু হিরানি ব্যস্ত রয়েছেন সঞ্জয়ের বায়োপিক নিয়ে, সেখানে অভিনয় করছেন রণবীর কাপুর। এই ছবির শ্যুটিং এখনই শুরু হচ্ছে। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সঞ্জয়। ছবিতে তাঁকে কোনও বিশেষ দৃশ্যে দেখা যাবে কিনা, সেব্যাপারেও কিছু বলতে চাননি সঞ্জয়।

    সঞ্জয় জানিয়েছেন তিনি এখন অনেক সংযমী জীবনযাপন করছেন। মদ্যপান করা ছেড়ে দিয়েছেন। প্রতিদিন চার ঘণ্টা জিমে থাকেন, ব্যায়াম করছেন। বাড়িতে গ্রিলড ফিস, গ্রিলড চিকেন এসবই খাচ্ছেন। এই বছরের ফেব্রুয়ারিতেই জেল থেকে মুক্তি পেয়েছেন সঞ্জু বাবা। বলিউড লাইফ।

    - ইত্তেফাক
  • গুলশানের মাস্টারমাইন্ড তামিম ভারতে?

    আহমেদ চৌধুরীসহ জেএমবি’র কমপক্ষে পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসী ভারতে প্রবেশ করে থাকতে পারে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে র‌্যাব’র হস্তান্তরকৃত তালিকায় এদের নাম রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভারত সফরের একদিন আগে এ নামের তালিকা প্রকাশ পায়। এ বিষয়টিই ছিল বৃহসপতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। এ খবর দিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া।

    এতে বলা হয়, এর ক’দিন আগে র‌্যাব একটি তালিকা প্রকাশ করে। এতে ২০১১ সাল থেকে নিখোঁজ ৬৮ জনের নাম ছিল। এদের মধ্যে কমপক্ষে পাঁচ জন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বাংলাদেশে গুলশান হামলার পর পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্যে সতর্কতা জারি করা হয়। কিন্তু বাংলাদেশ সরকার এবার অন্তত ৫ জন জেএমবি সদস্যের তালিকা ভারতের হাতে দিয়েছে। দুই মাস আগে, চিরাং জেলায় জেএমবি’র একটি শিবিরে হানা দেয় আসাম পুলিশ। ওই শিবির ব্যবহার করে স্থানীয় তরুণদের প্রশিক্ষণ দেয়া হতো।

    খবরে বলা হয়, তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্দেহভাজনদের অন্যতম তামিম আহমেদ চৌধুরীকে গুলশান হামলার নেপথ্য কারিগর বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান এ নাগরিক বাংলাদেশের স্থানীয় সন্ত্রাসী সংগঠনগুলো ও আইএস’র মধ্যকার সংযোগ বলে ধারণা করে নিরাপত্তা বাহিনীগুলো। আবু ইবরাহিম আল-হানিফ নামেও পরিচিত সে। আইএস’র প্রোপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এর জুন সংখ্যায় তার একটি সাক্ষাৎকারও ছাপা হয়। সূত্র মোতাবেক, ২০১৩ সালে কানাডা ছাড়ে তামিম। এরপর থেকে তার আর কোন হদিস পাওয়া যায়নি।

    আরেক সন্দেহভাজন জুনুন শিকদার। কুমিল্লার বাসিন্দা জুনুনকে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ আটক করেছিল। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিপউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিল সে। জেএমবি’র জন্য সদস্য সংগ্রহ করছিল সে। ২০১৩ সালে আবারও আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে কথিত যোগসূত্র থাকার অভিযোগে তাকে আটক করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে মালয়েশিয়ায় পাড়ি জমায় জুনুন।

    আরেকজনের নাম নাজিবুল্লাহ আনসারী। চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা মেরিন প্রকৌশলে পড়তে মালয়েশিয়ায় পাড়ি জমায়। গত বছর চট্টগ্রাম পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। এরপর আনসারী তার ভাইকে চিঠি লিখে জানায় যে, সে আইএস-এ যোগ দিতে ইরাকে যাচ্ছে।
    এটিএম তাজুদ্দিন আরেক সন্দেহভাজন। আমেরিকাভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ে কমিপউটার সায়েন্স পড়ছিল তাজুদ্দিন। সেও ২০১৩ সাল থেকে নিখোঁজ। এ মাসের শুরুর দিকে লক্ষ্মীপুর সদর পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে।

    মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি ওরফে সুজিত দেবনাথ ছিলেন জাপানের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের অধ্যাপক। এক বছর ধরে তিনি নিখোঁজ। তার বাবা জনার্দন দেবনাথ নবীনগরে ডায়েরি করেছেন।

    এদিকে ভারতের এই সময় পত্রিকা লিখেছে, ‘গুলশান হামলার মূল চক্রীকে চিহ্নিত করে ফেললো বাংলাদেশ সরকার। কানাডার নাগরিক, জন্মসূত্রে বাংলাদেশি তামিম আহমেদ চৌধুরীকেই ওই নারকীয় হত্যালীলার মূল চক্রী বলে মনে করছে বাংলাদেশ সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকা এই আইএস জঙ্গির সন্ধানে ভারত সরকারের সহযোগিতাও চেয়েছে শেখ হাসিনার সরকার।

    ঢাকার মিরপুর মডেল থানায় গুলশান হত্যালীলার মূল ষড়যন্ত্রী তামিম ও আরও ৯ জন পলাতক জেএমবি জঙ্গির বিষয়ে একটি মামলাও করেছে বাংলাদেশ সরকার। গুলশানের ঘটনার পর বাংলাদেশ সরকারের তদন্তকারী আধিকারিকরা সৌম্যদর্শন তামিম সমপর্কে বেশ কিছু তথ্য হাতে পান। জানা যায়, মূলত কানাডার অধিবাসী তামিম মাঝে-মধ্যেই বাংলাদেশে আসত। কানাডায় থাকাকালীন শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামে নিজেকে পরিচয় দিত তামিম। ২০১৩ সালে কানাডা থেকে উধাও হওয়ার পর বাংলাদেশ-সহ এশিয়ার কোন কোন দেশে তামিম গেছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য হাতে পাননি গোয়েন্দারা। কানাডায় থাকাকালীন সেখানকার পুলিশ তাকে বার দু’য়েক জিজ্ঞাসাবাদও করেছিল।

    কানাডা থেকে সিরিয়ায় পালিয়ে গিয়ে জঙ্গি সংগঠন আইএস-এ যোগদান করা দুই ব্যক্তির সঙ্গে সমপর্ক থাকার জেরে টরেন্টো শহরের পুলিশের জেরার মুখে পড়েছিল তামিম। গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যালীলার পরে হন্যে হয়ে যখন মূল চক্রীর সন্ধানে বাংলাদেশ সরকার হাতড়ে বেড়াচ্ছে, তখনই ইন্টারপোলের সূত্র ধরে তাদের কাছে এই তামিমের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন-বাংলাদেশ বা জেএমবি’র যোগাযোগের প্রত্যক্ষ প্রমাণের তথ্য আসে। এরই মাঝে, গত মঙ্গলবার ঢাকার কল্যাণপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯ জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যুর পরে তামিম আহমেদই যে গুলশানের হামলার মূলচক্রী, সে বিষয়ে আরও বেশ কিছু প্রমাণ হাতে পায় বাংলাদেশ সরকার।

    ঘটনাস্থল থেকে গুলিতে আহত হয়ে গ্রেপ্তার জঙ্গি ও জেএমবি’র সক্রিয় সদস্য রাকিবুল হাসান ওরফে রেগানকে জেরা করে পুলিশ জানতে পারে তামিমের ভূমিকার কথা। পুলিশ এবং গোয়েন্দাদের জেরায় ধৃত রাকিবুল জানায় কানাডা থেকে নিয়মিত ঢাকায় যাতায়াত করত তামিম। কল্যাণপুরে জঙ্গিদের লুকানো ডেরাতেও প্রায়ই হাজিরা দিত সে। জেএমবিকে সবদিক থেকে আর্থিক সাহায্য করত তামিম, জেরায় জানিয়েছে রাকিবুল। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাকিবুলকে লাগাতার জেরা করে তামিম সমপর্কে আরও তথ্য হাতে পাওয়া যাবে বলে মনে করছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের গোয়েন্দারা জানতে পেরেছেন, কিছুদিন আগেই জেএমবি দু’-ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটি শাখার নেতৃত্বে ছিল জেলে থাকা জঙ্গি ভাবধারার প্রচারক মৌলানা সইদুর রহমান। অপর শাখাটির নেতৃত্বে ছিল তামিম।

    এই দ্বিতীয় শাখাটিই গুলশান হামলার সঙ্গে জড়িত, এমন প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। কল্যাণপুরে নিহত জঙ্গি সাজাদ রউফ ওরফে অর্ক গুলশানের হামলায় নিহত নিবরাস ইসলামের বন্ধু ছিল বলেও জেনেছেন গোয়েন্দারা। তামিম ঢাকার কল্যাণপুরে জঙ্গিদের লুকানো ডেরায় গিয়ে জেএমবি’র সদস্যদের আইএস’র ভাবধারায় জেহাদে উদ্বুদ্ধ করত বলেও জেরায় বলেছে রাকিবুল। তামিমের নেতৃত্বাধীন জেএমবি’র এই শাখাটির সঙ্গে আইএস’র যোগাযোগের প্রকৃষ্ট প্রমাণ বাংলাদেশ সরকারের হাতে এসেছে। কিন্তু সরকারিভাবে তা এখনও সংবাদমাধ্যমকে জানানো হয়নি। মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে, বাংলাদেশ সরকার আরও নিশ্চিত হয়ে এই বিষয়ে এগোতে চাইছে।

    - Mzamin
  • যে কারণে জঙ্গিদের হাস্যোজ্জ্বল ছবি তোলা হয়

    জুলাই ৩০, ২০১৬
    ঢাকার কল্যাণপুরে মঙ্গলবার পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহতদের অস্ত্র হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তোলা একটি ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। গুলশানে রেস্তোরাঁয় হামলাকারীরাও এমন ছবি তুলেছিল - যা ওই আক্রমণের পরপরই প্রকাশ পায়। কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেন তাদের এই হাস্যোজ্জ্বল ছবি? একজন নিরাপত্তা বিশ্লেষক বলছেন মানুষের মধ্যে ভয় ঢোকাতে আর নিজেদের আইএস প্রমাণ করতেই এসব ছবি তোলা হয়েছিলো। পুলিশের একজন সাবেক আইজিপি বলছেন, মনস্তাত্ত্বিক সন্তুষ্টি প্রকাশ আর প্রচারের জন্যই জঙ্গিরা এসব ছবি তুলেছে। এর আগে গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার মধ্যেই হামলাকারী জঙ্গিদের অস্ত্র হাতে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছিল কথিত আইএস'র বার্তা সংস্থা হিসেবে পরিচিত 'আমাক'। হামলকারীরাও নিহতদের ছবি তুলে সেগুলো পাঠিয়েছিলো, যেগুলো আমাক প্রকাশ করেছে সে রাতেই। ঢাকার কল্যাণপুরে পুলিশী অভিযানে নয় জন নিহত হওয়ার একদিন পর থেকেই এসব জঙ্গিদের গুলশানের জঙ্গিদের মতোই একই কায়দায় অস্ত্র হাতে তোলা ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, গুলশান হামলার মতো কোন হামলার প্রস্তুতির অংশ হিসেবেই জঙ্গিরা এসব ছবি তুলে রেখেছিলো। এবং ওই হামলায় এইসব জঙ্গি মারা যাওয়ার পর তা প্রকাশ করার জন্যই এগুলো তোলা হয়। কিন্তু কল্যাণপুরে নিহত জঙ্গিরা এমন কোন ঘটনা ঘটানোর আগেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মারা যায়। অনেক ক্ষেত্রে এসব ছবি যখন তোলা হয় তখন হয়ত ছবির ওইসব জঙ্গিরা জানেও না যে, তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে।  নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার বলছেন, ''তাদের পোশাক, অঙ্গভঙ্গি, পতাকা বা ড্রেস দিয়ে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চায় যে আমরা আইএসের লোক। সুতরাং তোমরা হঁশিয়ার হয়ে যাও, আমরা যা ইচ্ছা করতে পারি - যেমনটি আইএস করছে।" বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয় কল্যাণপুরে নিহত নয়জনের মধ্যে পাঁচজনের একটি ছবি। এর বাইরে ফেসবুকেও প্রচার হতে থাকে অন্তত পাঁচটি ছবি। হাস্যোজ্বল ভঙ্গিতে তোলা এসব ছবিতে কারো হাতে ছুরি, কারো হাতে দা, কারও হাতে পিস্তল। মোহাম্মদ আলী শিকদার বলছেন, মূল পরিকল্পনারীরা এসব ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছে তারা এসব তরুণদের কোন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম। তিনি বলেন, ''তাদের একেকজনকে দেড় থেকে দু'বছর পর্যন্ত মগজ ধোলাই করেছে। বাবা-মা, ভাই-বোন সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তারা পরিণত মানুষ নয়। জীবনের পূর্ণ উপলদ্ধি তাদের হয়নি। তাদের এ পর্যায়ে নিয়ে আসছে, ছবির মাধ্যমে তার বহিঃপ্রকাশ দেখছি।'' পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নূরুল হুদা বলছেন, হামলার পর এ ধরনের ছবি প্রকাশ করার প্রবণতা সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে দেখা যায় এবং এক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য থাকে প্রচার পাওয়া এবং নিজেদের সক্ষমতা বোঝানোর চেষ্টা করা। তাদের কথিত সংগঠন, আদর্শ, লক্ষ্য -- সেটা যে ভালো এবং কাজটা করতে যে তারা উজ্জীবিত, মনস্তাত্ত্বিকভাবে ভালো আছে সেটা প্রমাণ করতে চায় এসব ছবি দিয়ে। আর একটা হলো প্রচার পাওয়া। অন্যরা উৎসাহিত হবে। আমি যে মহৎ কাজ করছি সেটা জানান দেয়ার জন্য একটা আমিত্বও আছে এর মধ্যে।'' সূত্র: বিবিসি বাংলা।

    Source: বিডি-প্রতিদিন
  • অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী

    বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন প্রচুর আয় এবং শেয়ারের দাম বাড়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেফ বেজস বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন।

    শুক্রবার ব্যবসায় বিষয়ক সাময়িকী ফোর্বসের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, বেজস অ্যামাজনের ১৮ ভাগ শেয়ারের মালিক। বৃহস্পতিবার এই শেয়ারের মূল্য ২ ভাগ বৃদ্ধি পায়।এর ফলে তিনি তৃতীয় শীর্ষ ধনীতে পরিণত হন।

    ফোর্বসের হিসাবে তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজসের সম্পদের পরিমাণ ৬৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।অন্যদিকে বিশ্বের এক নম্বর শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ৭৮ বিলিয়ন ডলার এবং জারার প্রতিষ্ঠাতা অ্যামানিকো ওরতেগা ৭৩ দশমিক ১ বিলিয়ন ডলার সম্পদের মালিক।

    বিবিসি জানিয়েছে, অ্যামাজনের আয় বৃদ্ধি বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধেই ৩১ ভাগ বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি। তারা এ সময়ে আটশ' ৫৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের চেয়ে ৯২ মিলিয়ন ডলার বেশি।

    Source: jugantor
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল রোববার সন্ধ্যায় প্রকাশ করা হবে।

    সন্ধ্যা ৭টা থেকে SMS এর মাধ্যমে nu<space> h3 <space> Roll no লিখে ১৬২২২ নাম্বারে Send করে ফল জানা যাবে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nu.edu.bd পাওয়া যাবে।

    উল্লেখ্য, তত্ত্বীয় পরীক্ষা ৩ ফেব্রæয়ারি শুরু হয়ে ১২ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৯ মে শেষ হয়। ৪৫০টি কলেজের মোট ১ লাখ ৭০ হাজার ৭৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

    দ্বিতীয় বর্ষ অনার্র্স পরীক্ষার আবেদন ফরম পূরণ
    এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ২৪ জুলাই থেকে শুরু হয়ে আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে।

    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ebu.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এসব তথ্য জানিয়েছে।

    Source: jugantor
  • আর্জেন্টিনা দলে ফিরছেন না মেসি

    আর্জেন্টিনার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফুটবল জাদুকর লিওলেন মেসি।

    কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে হেরে অবসরের ঘোষণা দেন মেসি।

    আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্ব। ধারণা করা হচ্ছিল, অভিমান ভুলে আবারও জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বার্সেলোনা তারকা মেসিকে।

    কিন্তু সে সম্ভাবনা নাকচ করে মেসির পরিবারের এক সদস্য গোল ডটকমকে জানান, বর্তমানে মেসি জাতীয় দলের সদস্য নন। আর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার খেলার সম্ভাবনাও কম।

    অবশ্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বড়ির কোচ হিসেবে পছন্দ জর্জ সাওপালি এবং মার্সেলো বিয়েলসাকে।

    তারা চাইছেন, আর্জেন্টিনার পরবর্তী কোচ নির্বাচনেও মেসি ভূমিকা রাখুক।

    কিন্তু এ বিষয়েও মেসির পরিবারের ওই সদস্য বলেন, 'মেসি কোচ নিয়োগের ক্ষমতা রাখেন না। তিনি কাউকে বরখাস্তও করতে পারেন না।'

    আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে তারা।

    Source: jugantor
  • ভিন্ন নজির স্থাপন করল 'শেখ রাসেল ডিজিটাল ল্যাব'

    যেখানে বাংলাদেশে সঠিক সময়ের মধ্যে কোন প্রকল্পের কাজ শেষ হয় না, উল্টো সময়ের পাশাপাশি বাড়াতে হয় বাজেট, সেখানে এক বিরল নজির স্থাপন করল 'শেখ রাসেল ডিজিটাল ল্যাব'।

    তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে শুরু হয় 'শেখ রাসেল ডিজিটাল ল্যাব' প্রকল্প। এর অধীনে ২০১৭ সালের জানুয়ারি মাসের আগে ২০০১টি কম্পিউটার ল্যাব এবং ৬৫টি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করার কথা ছিল। এই প্রকল্পে বাজেট ধরা হয়েছিল ২৯৮.৯৮ কোটি টাকা। কিন্তু ২০১৬ সালের জুলাই মাসের মধ্যে প্রকল্পটি তাদের লক্ষ্যে পৌঁছে গেছে। উল্টো ৯৬ কোটি টাকা বাড়তি রয়েছে।

    এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক ইমদাদুল হক বেশ খুশি মনে গণমাধ্যমকে জানান, বিচক্ষণ ব্যবস্থাপনা এবং সঠিক পর্যবেক্ষণের কারণে এটা সম্ভব হয়েছে। এ সময় তিনি আরো জানান, বেঁচে যাওয়া ৯৬ কোটি টাকা দিয়ে আরো ৮০০ নতুন কম্পিউটার ল্যাব এবং ১০০ ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হবে।

    এত পরিমাণ অর্থ বেঁচে যাওয়ার কারণে প্রকল্পে ব্যবহৃত যন্ত্রপাতির মানের ক্ষেত্রে প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা মান সম্মত কাজ করতে চেয়েছি। তাই সবার আগে আমরা লক্ষ্য রেখেছি মানের দিকে।

    এ সময় তিনি আরো বলেন, প্রজেক্টটি আমরা চালু করেছি। কিন্তু এটির ব্যবস্থাপনা করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।

    Source: ittefaq
  • নিউজিল্যান্ড সফরে থাকবেন মুস্তাফিজ?

    মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েই আছে। কিন্তু কোথায় এবং কখন হবে, আজকালের মধ্যেই সেটি চূড়ান্ত করবে বিসিবি। অস্ত্রোপচার যেহেতু অবধারিত, মুস্তাফিজকে কোন কোন সিরিজে বাংলাদেশ পাবে না, সেই আলোচনাও চলে আসছে সামনে।
    প্রথমে জানা গিয়েছিল, মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হবে ইংল্যান্ডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য খোঁজ নিচ্ছে অস্ট্রেলিয়ায়ও। যদি অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায় হয়, সে ক্ষেত্রে তাঁকে পাঠানো হতে পারে অস্ট্রেলীয় শল্যবিদ গ্রেগ হয়ের কাছে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী কাল বললেন, ‘আমরা এখনো নিশ্চিত করতে পারিনি কোথায়, কখন ওর অস্ত্রোপচার হবে। অস্ট্রেলিয়াতেও কথা বলব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার হয়, তবে হয়ের কাছেই পাঠানো হবে। তিনিও এ ধরনের অস্ত্রোপচার করেন। আশা করছি, রোববারের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’
    এর আগে গ্রেগ হয় হাবিবুল বাশারের হাতের আঙুলে, তামিমের হাতের তালুতে ও গত বিশ্বকাপ চলার সময় এনামুল হকের কাঁধে অস্ত্রোপচার করেন। আর যদি ইংল্যান্ডে মুস্তাফিজের অস্ত্রোপচার করাতে চায় বিসিবি, বর্তমান চিকিৎসক টনি কোচারই প্রথম পছন্দ।

    অস্ত্রোপচার যেখানেই করুন, মুস্তাফিজকে যে কম করে হলেও পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে, এটা নিশ্চিত। আর সেটি হলে বাঁহাতি পেসার খেলতে পারবেন না অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সফরে তাঁকে চায় বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কথা, ‘নিউজিল্যান্ডের আগে আগে ফিট মুস্তাফিজকে চাই আমরা। এক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করাতে পারলে এটা সহজ হয়ে যাবে।’

    জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে, মার্চে এশিয়া কাপে ডান পাঁজরে, মে মাসে আইপিএল থেকে মুস্তাফিজ ফেরেন হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে। এই মাসে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র) চোট পান। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই চমকে দেওয়া মুস্তাফিজ কেন বারবার চোটে পড়ছেন? প্রশ্নটা বেশ জোরালো হয়ে উঠেছে এখন। বিসিবির মিডিয়া কমিটির প্রধান অবশ্য এটিকে স্বাভাবিকই মনে করছেন, ‘আমি খেলোয়াড়ি জীবনে ফাস্ট বোলার ছিলাম। চোটে পড়াটা স্বাভাবিক মনে করি। এতে অবাক হওয়ার কিছু নেই। আর আইপিএলে সে যে চোটে পড়েছিল, ইংল্যান্ডে সেটিতে পড়েনি। তা ছাড়া সেখানে যাওয়ার আগে দেড় মাসের পুনর্বাসন করে গেছে। নতুন যে সমস্যা দেখা দিয়েছে, সেটি নিয়ে মুস্তাফিজ নিজেও কোনো অভিযোগ করেনি। আর তাকে নানা জায়গায় খেলার সুযোগ দিতে হবে, ঘরে বসিয়ে রাখলে তো হবে না।’

    Source:
    prothom-alo
  • আসলেই কি Paypal বাংলাদেশে আসছে ? সত্যি না মিথ্যা তা বিস্তারিত দেখুন।

    পেপ্যাল বাংলাদেশে আসছে—এ বিষয়ে কয়েক দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে। এই সংবাদে আমাদের দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্সাররা আশা করছেন যে পেপ্যাল ইন্ডিয়ায় ফ্রিল্যান্সারদের টাকা যেভাবে তাঁদের ভারতীয় ব্যাংক হিসাবে পাঠাচ্ছে, ঠিক এভাবে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের টাকাও বাংলাদেশের ব্যাংকগুলোতে পাঠাবে। কিন্তু বাস্তবতা হলো, পেপ্যাল সরাসরি এমন কোনো সার্ভিস নিয়ে আপাতত বাংলাদেশে আসছে না, আসছে অন্যভাবে। ইদানীং পেপ্যাল ঝুম (xoom.com) নামের আমেরিকাভিত্তিক একটি অনলাইন রেমিট্যান্স কোম্পানিকে কিনে নিয়েছে, যার মাধ্যমে তারা বাংলাদেশে শুধু রেমিট্যান্সের টাকা পাঠানোর সার্ভিস প্রদান করবে।

    ঝুম একটি ‘অনলাইন’ রেমিট্যান্স কোম্পানি। ঝুমের মাধ্যমে টাকা পাঠাতে হলে প্রথমে xoom.com–এ রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ঝুমের ওয়েবসাইটে ভিজিট করে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর ‘উৎস’ হিসেবে ব্যাংক হিসাব, ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর দিতে হবে। গন্তব্য হিসেবে বাংলাদেশের যেকোনো ব্যাংকের হিসাবের নম্বর উল্লেখ করা যাবে।

    xoom.com ওয়েবসাইটটি ভিজিট করে দেখা গেছে যে টাকা পাঠানোর ‘উৎস’ হিসেবে যেসব ব্যাংকের হিসাব নম্বর দেওয়া যাবে, তাতে পৃথিবীর বহু দেশের বহু ব্যাংক রয়েছে। আর ক্রেডিট বা ডেবিট কার্ডের যে নম্বর ব্যবহার করা যাবে, তা যেকোনো ব্যাংক কর্তৃক ইস্যু করা ভিসা ও মাস্টার কার্ড হতে হবে। কিন্তু টাকা পাঠানোর উৎস হিসেবে ‘পেপ্যাল অ্যাকাউন্ট’ নির্বাচন করার কোনো সুযোগ নেই। লক্ষণীয় যে অন্যান্য রেমিট্যান্স কোম্পানির মতো ঝুমের কোনো সরাসরি এজেন্টও নেই, যেখানে গিয়ে ক্যাশ প্রদান করা যাবে।

    যেহেতু পেপ্যাল (PayPal) ‘ঝুম’ নামের এই অনলাইনভিত্তিক রেমিট্যান্স কোম্পানিকে কিনে নিয়েছে, তাই আশা করা যায় যে অচিরেই কোম্পানিটি ঝুম সিস্টেমে টাকা পাঠানোর উৎস হিসেবে ‘পেপ্যাল হিসাবকে’ অন্তর্ভুক্ত করবে। তখন আমাদের দেশের অগণিত ফ্রিল্যান্সার সরাসরি তাঁদের পেপ্যাল অ্যাকাউন্টে যে ডলার জমা হবে, তা ঝুমের মাধ্যমে বাংলাদেশে আনতে পারবেন।

    পেপ্যাল ইদানীং তাদের ঝুম সার্ভিসের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে। অচিরেই ব্যাংক দুটি ঝুমের সেবা চালু করবে। কিন্তু তা হবে শুধু রেমিট্যান্স সংগ্রহের জন্য।

    এই ব্যাংক দুটির মাধ্যমে আমাদের দেশে পেপ্যালের ঝুম সার্ভিস চালু হলেও দেশের অগণিত ফ্রিল্যান্সার এর সুবিধা নিতে পারবেন না, যদি নিচের দুটি শর্ত পূরণ না হয়—

    1. যদি ঝুমের মধ্যে প্রেরকের ‘টাকার উৎস’ হিসেবে পেপ্যাল অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত করা না হয় (অর্থাৎ পেপ্যাল সিস্টেম ও ঝুম সিস্টেমের মধ্যে সমন্বয় তৈরি করা না হয়) এবং
    2. যদি বাংলাদেশ ব্যাংক পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আনা টাকাকে রেমিট্যান্স হিসেবে গণ্য না করে (পেপ্যালে সঞ্চিত টাকা বাংলাদেশে বসবাসকারীদেরই টাকা, তাই এ টাকাকে রেমিট্যান্স বলা যায় না)।

    উল্লেখ্য, ইন্ডিয়ায় পেপ্যাল যেভাবে ফ্রিল্যান্সারদের টাকা পাঠায়, তা রেমিট্যান্স নয়। এটাকে একধরনের সার্ভিস এক্সপোর্টের টাকা বলা যায়, যা গতানুগতিক রেমিট্যান্স পদ্ধতিতে সরাসরি আসে না। পেপ্যাল কর্তৃক ঝুমকে কেনার যে সুদূরপ্রসারী উদ্দেশ্য, তা বাস্তবায়ন করতে হলে ওপরের ১ নম্বর শর্ত পূরণ করতেই হবে। তবে প্রশ্ন থেকে যায়, ‘কত দিনে’। অন্যদিকে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকও পেপ্যাল অ্যাকাউন্টের টাকা ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে আনতে চায়। তাই আশা করা যায় যে ২ নম্বর শর্ত পূরণে দুই পক্ষের সবাই পেপ্যালের এই উদ্যোগকে সাধুবাদ জানাবে। অর্থাৎ, ফ্রিল্যান্সারদের অর্থ রেমিট্যান্স হিসেবেই গণ্য করা হবে। তাই আমরা আশা করতে পারি আমাদের হাজার হাজার তরুণ উদ্যোক্তার দীর্ঘদিনের একটি বিরাট সমস্যা এই মুহূর্তে না হলেও অদূর ভবিষ্যতে সমাধান হবে।
  • খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ১০ আগস্ট

    জুলাই ২৯, ২০১৬
    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬জনের বিরুদ্ধে ১০ আগস্ট অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করবে আদালত।
     
    বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রহুল আমিন এ দিন ধার্য করেন।
     
    হরতালের সময় অগ্নিসংযোগ করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর দারুস সালাম থানায় মামলাটি করা হয়।
     
    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির হরতাল চলছিলে। ওইদিন দারুস সালাম থানার গাবতলীর বাগবড়ী শুভ্র এন্টারপ্রাইজের সামনে রাস্তায় একটি লোকাল মিনিবাসে পেট্রল দিয়ে আগুন দেয় আসামিরা। তাদের উদ্দেশ্য ছিল যাত্রীদের হত্যা করা।
     
    এ ঘটনায় দারুস সালাম থানার উপ-পরিদর্শক টিটু সরকার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। খালেদা জিয়াকে ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়েছে।
     
    ২০১৬ সালের ৩০ এপ্রিল দারুস সালাম থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
     
    অভিযুক্ত করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান, যুগ্মমহাসচিব হাবিবুন নবী থান সোহেল, সাবেক ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ জনকে।
     
    বর্তমানে খালেদা জিয়াসহ মামলার ২৫ জন আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। এছাড়া বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ মামালাটিতে জামিনে রয়েছেন।

    - Jugantor
  • জঙ্গিদের উসকানি দিচ্ছে বিএনপি নেতারা: নাসিম

    বিএনপি নেতাদের বক্তব্যে জঙ্গিদের উসকানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

    তিনি বলেন, 'কোথায় চলে গেছে এরা (বিএনপি নেতারা)। এদের চেহারাটা প্রকাশ হয়ে যাচ্ছে প্রতিদিন। প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে এদের মুখোশ। তাদের বক্তব্যে প্রমাণ হচ্ছে- তারাই জঙ্গিবাদের মদদদাতা।'

    নাসিম বলেন, 'খালেদা জিয়া নিজের চামড়া বাঁচানোর জন্য ঐক্যের কথা বলছেন। তার ঐক্যের ডাক ভাঁওতাবাজি ছাড়া কিছুই না। এটা টোটালি স্ট্যান্ডবাজি- ভণ্ডামি।'

    বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    'কল্যাণপুরে নিহতরা জঙ্গি না সাধারণ মানুষ তা নিয়ে সন্দেহ আছে'- বিএনপি নেতা হান্নান শাহর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা।

    তিনি বলেন, 'আশ্চর্য ব্যাপার! তার মানে আবার নতুন করে প্রমাণ হয়েছে এরাই জঙ্গির মদদদাতা। এরা জঙ্গির প্রশ্রয়দাতা। চিহ্নিত জঙ্গি খতম করার পরে বিএনপির এক নেতা বলে, জঙ্গি কি না বিচার করতে দেখতে হবে। জঙ্গিদের উৎসাহিত করার জন্যে, জঙ্গিদের উসকানি দেয়ার জন্যে তারা ধরনের কথা বলছেন।'

    শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে নাসিম বলেন, 'আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব।'

    কল্যাণপুরে সফল অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি অভিনন্দন জানানো হয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের।

    সংবাদ সম্মেলনে জঙ্গি-সন্ত্রাস বিরোধী কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে ১১ আগস্ট দিনাজপুরে প্রতিরোধ সমাবেশ করার ঘোষণা দেয়া হবে।

    শোকের মাস উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের শরিক দলগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ আগস্ট যৌথভাবে শোক সভার আয়োজন করা হবে। এ ছাড়া ১৫ আগস্ট প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

    সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশন মহাসচিব এমএ আউয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

    - Jugantor
  • কথাটি শুধু কথার কথা নয়: গয়েশ্বর

    সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

    তিনি বলেন, 'সরকারের কর্মকাণ্ড জনগণ বিশ্বাস করে না। এজন্য জনগণের ওপর সরকারের আস্থা নেই। সরকারও এটা বুঝে গেছে।'

    গয়েশ্বর বলেন, 'সরকার জনগণের প্রতিনিধত্ব করে না। তারা (সরকার) জনগণের দ্বারা নির্বাচিত নন, ভিন দেশের দ্বারা নির্বাচিত বা মনোনীত যেভাবেই বলেন।'

    তিনি বলেন, 'অনেকদিন আগে বলছিলাম- দেশটা চলছে দুই দেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায়। পরপর ঘটনাগুলো কিন্তু তাই প্রমাণ হয়। কথাটি শুধু কথার কথা নয়।'

    জাতীয় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে এক যুবসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

    মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের সাজা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, 'যে মামলায় তারেক রহমানকে শাস্তি দেয়া হয়েছে, যারা আইন বুঝে না, তারাও বুঝে- এটা শাস্তি নয়, এটা হলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আরেকটি ২০১৪ সালের ৫ জানুয়ারির মত প্রহসনের নির্বাচন করার পূর্ব প্রস্তুতিরই অংশমাত্র। সেই অংশে সবাই পড়তে পারে।'

    নির্বাচনের জন্য দলের নেতাদের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করুন, জামানত বাজেয়াপ্ত হবে।'

    - Jugantor
  • চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কুট ঘরেই তৈরি করুন।

    পদ্ধতি দিয়েছেন চট্টগ্রামের রুনা হোসেন।

    উপকরণ: তরল দুধ আধা কাপ। মাখন ২ টেবিল-চামচ। চিনি ১/৩ কাপ। লবণ ১ চা-চামচ। ডিম ১টি। বেইকিং পাউডার আধা চা-চামচ। ইস্ট ১ চা-চামচ। ময়দা ২ কাপ। দারুচিনির গুঁড়া ১/৪ চা-চামচ। মৌরি/মোটা জিরাগুঁড়া ১/৪ চা-চামচ। চিকন জিরাগুঁড়া ১/৪ চা-চামচ। গরম মসলাগুঁড়া ১ চিমটি। ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ। ব্রাশ করে দেওয়ার জন্য গলানো মাখন আরও ২ টেবিল-চামচ।

    পদ্ধতি: দুধ হালকা গরম করে নিন। বেশি গরম করা যাবে না। একটু ঠাণ্ডা হলেই ইস্ট ও ৩ চা-চামচ চিনি দিয়ে মিশিয়ে পাঁচ থেকে ১০ মিনিট রেখে দিন। ইস্ট ফুলে যাবে।

    বাকি উপকরণগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ইস্ট মেশানো দুধ, ময়দার মিশ্রণে দিয়ে দিন।

    পরিমাণ মতো পানি মিশিয়ে ডো তৈরি করে একটা গরম জায়গায় দুই থেকে চার ঘণ্টা রেখে দিন। এসময়ের মধ্যে ডো ফুলে যাবে।

    ওভেন ৩২৫ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করুন।

    একটা বেইকিং ট্রেতে এর অর্ধেক পানি নিয়ে ওভেনে দিয়ে রাখুন। এতে বিস্কুটটা সুন্দর হবে।

    প্রায় চার ঘণ্টা পর ডোটা কিছু ময়দা দিয়ে মথে ছোট ছোট অনেকগুলো বলের আকারে ভাগ করে নিন।

    যে ট্রেতে বেইক করবেন তাতে, অল্প অল্প দূরত্বে ছোট ছোট ডোগুলো বসিয়ে দিন।

    অবশ্যই দূরত্ব বজায় রেখে বসাবেন। নইলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে।

    এবার একটা ভেজা তোয়ালে দিয়ে ডোগুলো ৩০ থেকে ৪০ মিনিট ঢেকে রাখুন। আবারও ফুলে উঠবে।

    ৪০ মিনিট পর তোয়ালে উঠিয়ে গলানো মাখন ডোয়ের উপর ব্রাশ করে দিন।

    ৩২৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ১২ থেকে ১৫ মিনিট বেইক করুন। উপরের দিকে একটু খয়েরি ভাব হলে বের করে ফেলুন।

    ঠাণ্ডা হতে দিন। তারপর ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে কেটে দিন। আবার বেইকিং ট্রেতে রাখুন।

    ওভেন ৩শ’ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় প্রিহিট করে বিস্কুটের ট্রেটি আবার বেইক করতে দিন।

    এই সময় বিস্কুট বেইক হতে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট সময় লাগবে। তবে ১০ মিনিট পর পর ওভেন থামিয়ে উল্টিয়ে-পাল্টিয়ে দেবেন।

    খেয়াল রাখবেন যেন আবার পুড়ে না যায়। এক এক জনের ওভেন এক এক রকম হয়ে থেকে। তাই বেইক করার সময় খেয়াল রাখবেন।

    বিস্কুটের দুই পাশেই রংটা সুন্দর হয়ে আসলেই বের করে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

    এয়ার টাইট বাক্স অথবা বাতাস ঢুকবে না এমন বাক্স কিংবা কৌটায় রেখে অনেক দিন রেখে খেতে পারবেন।

    সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
  • পানি পানে ওজন কমে!

    গবেষকদের মতে, ওজন বাড়ার মূল কারণ কার্বোহাইড্রেট, চর্বি বা প্রোটিন ইত্যাদি পানিতে থাকে না। তাই বেশি করে পানি পান করার মাধ্যমে বেশি খাওয়া এড়ানো সম্ভব, ফলে স্বাস্থ্যকর ওজন ধরে রাখা সম্ভব হয়।

    প্রধান গবেষক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের সহকারী অধ্যাপক ট্যামি চ্যাং বলেন, “পানি পান করার মাধ্যমে শরীরকে আর্দ্র রাখা সবসময়ই ভালো। আর আমাদের গবেষণা বলছে এটি স্বাস্থ্যকর ওজন ধরে রাখতেও সহায়ক।”

    গবেষণায় দেখা যায়, যেসব মানুষ স্থূলাকার এবং যাদের ‘বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)’য়ের মাত্রা বেশি, তাদের শরীর পর্যাপ্ত পরিমাণে আর্দ্র নয়।

    অপরদিকে যারা পর্যপ্ত পরিমাণে পানি পান করেন না তাদের মুটিয়ে যাওয়ার আশঙ্কাও বেশি।

    তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং পানিভিত্তিক ফল খেতে হবে। বিশেষ করে স্থূলকায় মানুষদের এ বিষয়ে বেশি যত্নবান হওয়া উচিত।

    চ্যাং বলেন, “শরীর আর্দ্র রাখা আর ওজন মধ্যকার সম্পর্কটি পুরোপুরি পরিষ্কার নয়। আমাদের গবেষণায় এই সম্পর্ককে বিশ্লেষণ করে জনসংখ্যার ভিত্তিতে, যেখানে শরীরের আর্দ্রতার মাত্রা বিষয়ভিত্তিক।”

    গবেষকরা আরও জানান, পাশাপাশি যাদের বডি ম্যাস ইনডেক্স’য়ের মাত্রা বেশি তাদের পানির প্রয়োজনও বেশি হওয়া উচিত। তাই এদের ক্ষেত্রেও কিছু আচরণ দেখা যেতে পারে যার পরিনাম হতে পারে শরীরে পানির অভাব।

    অ্যানালস অফ ফ্যামিলি মেডিসিন জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। এই পর্যালোচনার জন্য গবেষকরা ৯ হাজার ৫শ’ ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষকে পর্যবেক্ষণ করেন। এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ অংশগ্রহণকারী, যাদের বয়সের ব্যাপ্তি ১৮ থেকে ৬৪ বছর, ছিলেন শারীরিকভাবে অপর্যাপ্ত আর্দ্র।

    Source: BDNEWS24
  • মেদ কমানোর প্রাথমিক ভুল

    চিন্তার কিছু নেই, প্রাথমিক অবস্থায় প্রায় সবাই এমনটা করেন। এমন সাধারণ কয়েকটি ভুল সম্পর্কে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট।

    অতিরিক্ত এনার্জি ড্রিংকস: ঘাম ঝরিয়ে শরীরচর্চা করার পর এনার্জি ড্রিংকসের তৃষ্ণা জাগতে পারে। তাই বলে কয়েক লিটার গিলে ফেললেই বিপদ। এনার্জি ড্রিংকসে প্রচুর ইলেক্ট্রোলাইট থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয়, তবে কম পরিমাণে। আর অতিরিক্ত সবকিছু্ই ক্ষতিকারক। তৃষ্ণা মেটাতে পানিই যথেষ্ট, পাশাপাশি পানি বাড়তি ক্যালরিও থাকে না।

    অতিরিক্ত আমিষ: বাড়তি আমিষ শরীরে চর্বি হিসেবে জমা হয়। খাদ্যাভ্যাসে আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত আমিষ খেলে তা চর্বি বাড়াবে। এছাড়াও ‘প্রোটিন বার’ এবং ‘প্রোটিন শেইক’য়ে থাকে প্রচুর চিনি যা মেদ কমানোর পথে অন্তরায়।

    একই রুটিন প্রতিদিন: শরীর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়, শরীরচর্চার ক্ষেত্রেও তাই। প্রতিদিন একই রুটিনে ব্যায়াম করলে শরীরের খুব একটা উপকার হয় না। ব্যায়ামের গতি, সময় এমনকি পুরো বায়ামই কিছু দির পর পর পাল্টে নিতে হবে।

    মন ভরে খাওয়া: মেদ কমাতে ব্যায়াম করা শুরু করেছেন বলে চর্বি বাড়ায় এমন খাবার একবারেই খাওয়া যাবে না এমন কোনও কথা নেই। প্রিয় খাবারটি ওজন কমানোর জন্য একটু ক্ষতিকর হলেও অল্প পরিমাণে খেতে পারেন। তবে বেশি করে ব্যায়াম করে নেব এমন ইচ্ছায় মন মতো খাওয়া চলবে না।

    ছবি: রয়টার্স।
    BDNEWS24
  • শৈশবের পোষা প্রাণী

    তাছাড়া শিশুর শারীরিক, মানসিক এবং সার্বিক আচরণের উন্নতি ঘটায়। জানিয়েছে শিশুপালন-বিষয়ক একটি ওয়েবসাইট—

    সত্যিকার আনন্দ উপভোগ: বর্তমান যুগের শিশুরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর। তারা দিনের একটা বড় সময় কাটিয়ে দেয় ব্যাটারি চালিত খেলনা, মোবাইল, গেইমস এবং অ্যাপস নিয়ে। একটা সত্যিকার প্রাণী শিশুটিকে ঘুরে বেড়ানো এবং পরিশ্রম করার জন্য খানিকটা বাধ্যই করবে। কখনও নিজের গণ্ডি থেকে বের না হওয়া শিশুও একটা প্রাণীর জন্য দৌড়াতে তাকে খাওয়াতে যত্ন করতে চাইবে এবং এটা উপভোগও করবে।

    হাসিখুশি শৈশব: সমীক্ষায় দেখা গিয়েছে, যারা ছোটবেলায় কোনো না কোনো প্রাণী পেলেছেন তাদের মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অন্যদের থেকে বেশি হয়। তারা যখন পোষা প্রাণীর সঙ্গে সময় কাটায় তখন তাদের দেহে মন ভালো রাখার হরমোন বেশি পরিমাণে নিঃসৃত হয়। যা তাদের অন্য সব সমস্যা থেকে মুক্ত থাকতে সহায়তা করে।

    আদরের বন্ধু: লোমশ শরীরের প্রাণীরা জড়িয়ে ধরে আহ্লাদ করার জন্য একদম আদর্শ। এই আদর দুজনের মধ্যে একটা নিঃস্বার্থ ভালোবাসার অনুভূতি জাগায়। অন্যভাবে দেখলে এরা সত্যিকার জীবনে নরম আদুরে খেলনা যাদের জড়িয়ে ধরে আদর করা যায়।

    দায়িত্ব নেওয়া: পোষা একটা প্রাণী শিশুর মধ্যে কিছু দায়িত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষাটা তাদের মধ্যে খুব বড় একটা পরিবর্তন আনে। পোষা প্রাণীর সঙ্গে নিয়মিত সময় কাটানো, তার সুযোগ সুবিধার নজর রাখা, তাকে খাওয়ানো, পরিষ্কার করা, তার সব কিছুর দেখভাল করার মাধ্যমে শিশুরা দায়িত্ব নিতে শেখে এবং সমস্যাও সমাধান করতে শেখে।

    ছবি: রয়টার্স।
    BDNEWS24
  • ফাযিল পরীক্ষা শুরু রোববার

    ইবি প্রতিনিধি
    নতুন বার্তা ডটকম
    কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল (স্নাতক) পরীক্ষা-২০১৫ এর ১ম, ২য় এবং ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হবে। যা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানিয়েছে।

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্লা বলেন, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর এক হাজার ২৭৭টি মাদ্রাসা থেকে মোট এক লাখ ৩৭ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। প্রথম বর্ষে ৫৫ হাজার ৪১৫ জন, দ্বিতীয় বর্ষে ৪৩ হাজার ৬৫৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৫৬০ জন অংশগ্রহন করবে।


    সারাদেশে মোট ২৯২টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

    এছাড়া পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.iu.ac.bd) জানা যাবে।

    নতুন বার্তা/কেএমআর
  • রাবির শিক্ষক ফোরামে নতুন নেতৃত্ব

    রাবি প্রতিনিধি
    নতুন বার্তা ডটকম
    রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০১৬ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর কেবিএম মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর মামুনুর রশীদ।

    ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।


    অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি প্রফেসর মো. হাবীবুর রহমান, প্রফেসর মো. আমিনুল হক।

    যুগ্ম সম্পাদক ইফতিখারুল আলম মাসউদ, সৈয়দ সরওয়ার জাহান লিটন। কোষাধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম-২, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল হাসান খান (মুক্তা)।

    প্রচার সম্পাদক মো. কুদরত-ই-জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আব্দুল মান্নান, যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহেল হাসান।

    এ ছাড়া সদস্যরা হলেন- মো. আব্দুল আলিম, মো. গোলাম সাদিক, দিল আরা হোসেন, এ এন এম জাহাঙ্গীর কবীর, কলা অনুষদের প্রতিনিধি মুহা. আ. হামিদ, বিজনেস স্টাডিজ অনুষদের মুহাম্মদ মশিহুর রহমান (দুলাল), জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের মো.আরিফুল হাসান (উপল) এবং কৃষি অনুষদের মো. আখতার হোসেন রানা, চারুকলা অনুষদের মোহাম্মদ আব্দুস সালাম, বিজ্ঞান অনুষদের মো. ছামিউল আলম সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের মোহাম্মদ হাবিবুল ইসলাম।

    এদিকে প্রকৌশল অনুষদে মো. আব্দুল মতিনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবার মতামতে নির্বাচিত হন। আর ইনস্টিটিউটে দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় সিনিয়রের ভিত্তিতে এক বছর করে দায়িত্ব পালন করার কথা বলা হয়।

    নতুন বার্তা/এইচএস
  • জঙ্গিদের পিঠে গুলির ব্যাখ্যা কী?

    কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত ৯ ‘জঙ্গি’র বেশিরভাগের শরীরে গুলি লেগেছে পেছন থেকে৷ বুধবার ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকেরা৷ তবে পুলিশ বলছে অন্য কথা৷
    পুলিশের কথায়, ‘‘এ নিয়ে প্রশ্ন তোলার তেমন কোনো সুযোগ নেই৷ চারদিক থেকে অভিযান হয়েছে৷ শুধু পিছনে নয় বুক, মাথা বা শরীরের অন্য জায়গাও গুলি লেগেছে৷''-ডয়চে ভেলে।
    মঙ্গলবার ভোরে কল্যাণপুরের জাহাজ বিল্ডিং-এ পুলিশের অভিযানে ন'জন জঙ্গি নিহত হওয়ার পর, বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তাদের লাশ নেয়া হয়৷ পরদিন বুধবার,
    বেলা দু'টোর মধ্যে শেষ হয় ময়নাতদন্ত৷
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ময়নাতদন্তকারী দলের প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বুধবার সংবাদমাধ্যমকে জানান, ‘‘নিহত ন'জনের প্রত্যেকের শরীরে সাত থেকে আটটি গুলির ক্ষত আছে৷ নিহতদের মাথায়, বুকে, পিঠে, হাতে ও পায়ে গুলি লেগেছে৷ আর অধিকাংশের গুলিই লেগেছে পেছন থেকে৷''
    এই ন'জনের দেহ থেকে মোট সাতটি গুলি উদ্ধার করেছে ময়নাতদন্তকারী দল৷ এর তিনটিই ছিল একজনের দেহে৷ এর বাইরে একজনের দেহে দু'টি এবং অন্য দুই জঙ্গির দেহ থেকে একটি করে মোট দু'টি গুলি উদ্ধার করা হয়৷ তবে ন'টি মৃতদেহের মধ্যে ক'টার পেছন দিকে গুলি লেগেছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি চিকিৎসকেরা৷
    চিকিৎসকরা জানান, তাঁরা মৃতদেহের ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা রেখেছেন৷ চুল, পায়ের পেশির কিছুটা অংশ, পাকস্থলী, কিডনি ও যকৃতের অংশবিশেষও সংরক্ষণ করা হয়েছে৷ এছাড়া ডোপ টেস্টের জন্য মূত্রের নমুনা পরীক্ষা করা হবে৷ এই ন'জন কোনো বিশেষ ড্রাগে আসক্ত ছিল কিনা, তা পরীক্ষা করে দেখা হবে বলেও জানিয়েছেন তাঁরা৷
    তবে এ নিয়ে বৃহস্পতিবার ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সোহেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি ডয়চে ভেলের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি৷
    মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এবং মানবাধিকার নেতৃ নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার মতে যারা নিহত হয়েছে, তারা যে জঙ্গি এটা নিয়ে সন্দেহের তেমন কোনো অবকাশ নাই৷
    তবে অভিযান নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে৷ বিশেষ করে যদি অভিযানের সময় গোলগুলি হয়, তাহলে নিহত অধিকাংশের পিছনে গুলি বিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন করাই যায়৷ তবে এখনো অমরা অনেক কিছু জানি না৷ আশা করি পুলিশ বিষয়গুলো স্পষ্ট করবে৷''
    ওদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘ময়নাতদন্তকারী দলের প্রধান চিকিৎসক সংক্ষিপ্ত মন্তব্য করেছেন৷ তিনি শুধু পিঠে গুলি লাগার কথা বলেননি, বুকে এবং মাথাসহ শরীরের অন্যান্য জায়গাও গুলি লাগার কথা বলেছেন৷ সুতরাং পিঠে গুলি লাগার ঘটনা নিয়ে কোনো আনুমানিক ধারণা বা প্রশ্ন তোলার তেমন কোনো সুযোগ নেই৷''
    তিনি জানান, ‘‘জঙ্গিরা চারটি কক্ষে অবস্থান নিয়েছিল৷ তাদের বিভিন্ন দিক থেকে গুলি করা হয়৷ সেয়াট টিম সব দিক থেকে তাদের বিরুদ্ধে অভিযান চালায়৷ তাই গুলি তাদের শরীরে যে কোনো দিক থেকেই লাগতে পারে৷''
    মনিরুল ইসলাম আরো বলেন, ‘‘ময়নাতদন্তের এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা পাইনি৷ পেলে আরো বিস্তারিত মন্তব্য করা যাবে৷''
    প্রসঙ্গত, ঢাকার কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিংয়ে মঙ্গলবার ভোররাতে এক ঘণ্টার অভিযান স্টর্ম ২৬-এর সময় নয়'জন নিহত ও একজন আহত হয়৷ অভিযান প্রস্তুতি অবশ্য রাতভর চলে৷ পুলিশের আইজি এ কে এম শহীদুল হক অভিযানের পর জানান যে, নিহতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র সদস্য৷ তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল এবং গুলশান হামলাকারী গ্রুপেরই সদস্য ছিল বলেও জানান তিনি৷

    bd24live.com