চট্টগ্রাম এবং আশপাশের এলাকায় আজ সোমবার বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিকেল ৪.০১ মিনিটে এই ভূমিকম্প হয় বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের পাকোকোর ১২৮.৮ কিলোমিটার গভীরে।