• শ্রাবন্তীর পর এবার শাকিবের নায়িকা শুভশ্রী

    প্রকাশ: আগস্ট ০৯, ২০১৬ ৬:৫২ PM
    A- A+
    গেল ঈদে মুক্তি পেয়েছে কলকাতার মিষ্টি মেয়ে শ্রাবন্তী এবং ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব খান অভিনীত সিনেমা 'শিকারি'।
     
    সিনেমাটি ভালোই ব্যবসা করেছে। শাকিব-শ্রাবন্তী জুটির এ সাফল্যের পর বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া টালিগঞ্জের আরেক নায়িকা শুভশ্রীকে শাকিবের বিপরীতে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
     
    শাকিব খান অবশ্য এর আগেও কলকাতার রচনা ব্যানার্জী এবং স্বস্তিকার সঙ্গে সিনেমা করেছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় শুভশ্রী এবারই প্রথম নন।
     
    এর আগে কলকাতার নায়ক অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে 'আমি শুধু চেয়েছি তোমায়' নামের সিনেমায় অভিনয় করেছেন।
     
    নতুন এ সিনেমার নাম এখনও ঠিক হয়নি। ওই সিনেমার জন্য এখনও চুক্তিপত্রে সই করেননি শুভশ্রী। তবে তিনিই যে শাকিবের নায়িকা হতে চলেছেন এ সিদ্ধান্ত একরকম চূড়ান্ত।
     
    যৌথ প্রযোজনার এই সিনেমার ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকবে এসকে মুভিজ। কোরবানির ঈদের আগেই সিনেমার বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

    jugantor


    বিষয়: