• কলার এত গুণাগুণ জানেন কি?

    প্রকাশ: আগস্ট ১৬, ২০১৬ ৯:২৪ PM
    A- A+

    ‘কলা’ ঝটপট এনার্জি দেয়
    ‘কলা’ কেন ফিট রাখে? কলাতে রয়েছে শর্করা, মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম৷ কলা খুব তাড়াতাড়ি শরীরে এনার্জি এনে দেয়৷ পটাশিয়াম শরীরের এনজাইমকে সক্রিয় রাখে এবং মাংসপেশিকে কোমল ও মসৃন করে নার্ভকে সতেজ রাখতে সহায়তা করে৷ তাই অনেকে দিনের শুরুতেই একটি কলা খেয়ে ভালোভাবে দিন শুরু করেন৷ বিশেষ করে ছাত্রদের বেশ কাজে দেয় কলা৷
    কলা মেজাজ ভালো করে দেয়
    কলা এমন একটি ফল যা সারা বছর এবং সব দেশেই পাওয়া যায়৷ আমরা যে খাবার খাই তার পুষ্টিগুণের কারণে শরীর ভালো লাগা এবং ভারসাম্য রক্ষার নির্দেশ পায় সরাসরি মস্তিস্ক থেকে৷ কলা এ কাজটি করে খুবই দ্রুত, যার ফলে
    কলা খাওয়ার পর মেজাজ ভালো হতে খুব বেশি সময় লাগে না৷ এমন অনেক মানুষ আছেন, যাঁদের ঘুম থেকে ওঠার পর কিছুই খেতে ইচ্ছে করেনা, তাঁদের জন্য কলা খুবই প্রয়োজনীয় একটি খাবার৷
    কলাতে রয়েছে অনেককিছু
    মিনারেল, আয়রন, ভিটামিন ‘সি’ ও ‘ই’ সহ বেশ কয়েকটি ভিটামিন৷ এই সব কিছুর মিশ্রণ ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে৷ কলায় রয়েছে প্রচুর প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ৮টি অ্যামিনো অ্যাসিড৷
    কলা খেয়ে সুন্দর থাকুন
    কলা শুধু শরীরের ভেতরকেই ভালো রাখে না, বাইরের সৌন্দর্যকেও বাড়িয়ে তোলে৷ কলা ছোট-বড় সবার জন্যই উপাদেয়৷ হলুদ রং-এর কলা এনার্জি এনে দেয় এবং পাকস্থলিকে সক্রিয় রাখতেও সাহায্য করে৷
    কলা কি মোটা করে?
    কলায় ক্যালোরি আছে এবং এটা মোটা করে – সম্পূর্ণ ভুল ধারণা৷ বরং কলা খেয়ে ওজন কমানো সম্ভব৷ জার্মানিতে কলা বিভিন্নভাবে খাওয়া হয়৷ যেমন কলা দিয়ে তৈরি বিশেষ ধরনের কেক, কলার চিপস, মিল্কশেক, আইসক্রিম, বিস্কুট ইত্যাদি৷
    কলার সালাদ
    কলা এবং ডালের সালাদ, কেমন লাগে খেতে না জানলেও দেখতে কিন্তু লোভনীয়ই মনে হচ্ছে! তাই না?