• বাবা-মায়ের দায়িত্ব নিতে চিনের নতুন পন্থা

    প্রকাশ: আগস্ট ০৩, ২০১৬ ৫:২৩ PM
    A- A+
    নগরায়ণের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা-ভাবনাই শুধু বদলে যায়নি, বদলে গেছে দায়িত্ব-কর্তব্য পালনের ধরনও। আজকাল দেশে দেশে ওল্ডহোম বা বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে। সন্তানরা এখন আর বৃদ্ধ বাবা-মাকে নিজেদের কাছে রেখে দেখাশোনা করায় অনীহা প্রকাশ করে। এরকম মানুষকে শিক্ষা দিতে এক অভিনব পন্থা নিয়েছে চিনের হুয়াংফেং গ্রামের বাসিন্দারা। যে সন্তান বৃদ্ধ মা-বাবার দেখভাল করবে না, জনসমক্ষে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। ছবিসহ তার নামের অপপ্রচার চালানো হবে।

    চিনের এমনই কিছু বৃদ্ধ মা-বাবা একসঙ্গে এই বিষয়টি জনসম্মুখে তুলে ধরেন যে, বয়সকালে সন্তানরা তাদের দেখাশোনা করেনি। সন্তানদের এই বিরূপ মনোভাবেই এমন ভাবনার সূত্রপাত। সন্তানরা যেন তাদের বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠেন তাই তারা এই পন্থা অবলম্বন করছেন। চিনের আইনানুসারে, বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করা সন্তানের কর্তব্য। কিন্তু তারপরও হাজারেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধা কোর্টে গেছেন তাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে।  প্রসঙ্গত, ২০১৩ সালে চিনে এক আইনে বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকা ও তাদের সঙ্গে প্রতিদিন দেখা করা— এই বিষয় দুটিকে বাধ্যতামূলক করা হয়েছে।

    সূত্র: এবেলা। বিডি-প্রতিদিন