• জাল টাকা-সরঞ্জামসহ ৯ বিদেশী আটক

    প্রকাশ: আগস্ট ০৮, ২০১৬ ১১:২১ AM
    A- A+
    রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
     
    আটক হওয়াদের মধ্যে ৯ জন বিদেশী। এ সময় তাদের কাছ থেকে দেশী এবং বিদেশী বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।  
     
    রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক ও জাল টাকাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
     
    র‌্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
     
    তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে র‌্যাব-২।
     
    র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটকরা জাল টাকা কারবারি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
     
    তবে আটক হওয়া দেশী-বিদেশীদের নাম-পরিচয় জানানো হয়নি। দপুরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেছে র‌্যাব।

    jugantor

    বিষয়: