• সাকিবের ৯০ লাখ

    প্রকাশ: আগস্ট ০৯, ২০১৬ ৯:৪০ AM
    A- A+
    ফেসবুকে ভক্তসংখ্যা ৯০ লাখ পেরিয়েছে সাকিব আল হাসানের। এ উপলক্ষে নিজের অফিশিয়াল পেজে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

    সরাসরি এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘ভক্তসংখ্যা ৯০ লাখে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাই। যাঁরা আমাকে সমর্থন করেছেন, আশা করি সামনে আমাকে আরও সমর্থন করবেন। অবশ্যই বাংলাদেশ দলকেও সমর্থন করবেন।’
    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে এক মাসের বেশি সময় ওয়েস্ট ইন্ডিজে আছেন সাকিব। চ্যাম্পিয়নও হয়েছে তাঁর দল জ্যামাইকা তালওয়াস। এখন তিনি বাড়ি ফিরতে ব্যাকুল, ‘বাসায় যাব ভেবে রোমাঞ্চিত। এক মাসের বেশি হয়ে গেলে আমি ঘরকাতর হয়ে যাই। ৩০ দিনের বেশি থাকতে পারি না কোথাও। তাড়াতাড়ি দেশে যাব ইনশা আল্লাহ।’
    ৬ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পূর্ণ হয়েছে সাকিবের। ১০ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকলগ্নটা যেন মূর্ত হয়ে উঠেছে বাংলাদেশের এই অলরাউন্ডারের, ‘সময়টা এত তাড়াতাড়ি গেল বোঝা মুশকিল! এখনো মনে আছে, হারারেতে অভিষেক ম্যাচে প্রথম উইকেট, প্রথম রান কীভাবে করেছি। সেদিন কত নার্ভাস ছিলাম আমি! মনে হয়, এটা কদিনের কথা। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই ছিল। সব সময় আমার সঙ্গে ছিলেন, আমাকে সমর্থন করেছেন। ধন্যবাদ সবাইকে।’

    বিষয়: