• ১০ কোটি বার ডাউনলোডের রেকর্ড ছাড়াল 'পোকেমন গো'

    প্রকাশ: আগস্ট ০৯, ২০১৬ ৭:১৯ PM
    A- A+
    স্মার্টফোন গেম খেলতে ভালোবাসেন, কিন্তু এখনও পোকেমন গো-এর নাম শুনেননি, এমন লোক এখন নেই বললেই চলে। বিশ্বব্যাপী স্মার্টফোন গেমারদের জোয়ারে ভাসাচ্ছে নতুন এই গেম। স্মার্টফোন গেমপ্রেমীদের মুখে মুখে এখন গেমের নাম। আর পাশাপাশি এই গেমের মাধ্যমে জমজমাট ব্যবসায় করছে নির্মাতারা এবং ঘটছে নানা বিচিত্র ঘটনা।

    সম্প্রতি অগমেন্টেড রিয়ালিটি গেমটি নতুন এক রেকর্ড গড়েছে এবং তাও খুব অল্প সময়ের ব্যবধানে। রেকর্ডটি হলো জাপানভিত্তিক নির্মাতা নিনটেনডো-এর তৈরি এই গেম মাত্র এক মাসে গুগল প্লেস্টোরে ১০ কোটি বার ডাউনলোডের মাইলফলফ অতিক্রমণ করেছে।

    এই রেকর্ড প্রতিদ্বন্দ্বী গেম নির্মাতাদের জন্য ভয়-জাগানিয়া। কারণ, গেমটি এখনো আনুষ্ঠানিকভাবে চীন, ভারত বা দক্ষিণ কোরিয়ার মতো বড় বাজারগুলোতে ছাড়াই হয়নি। যদি ছাড়া হয়, তবে গেমটি ডাউনলোডের রেকর্ড কোথায় গিয়ে পৌঁছাবে তা অনুমাণ করাও কঠিন।

    এই গেমের খেলোয়াড়দের বাস্তব বিশ্বের অবস্থানগুলোর অনুসন্ধান করে স্মার্টফোনের স্ক্রিনে ভার্চুয়াল পোকেমন খুঁজে নিতে হয়। মুক্তির আগে থেকেই এই গেম নিয়ে মানুষের উত্তেজনা ছিল তুঙ্গে।

    এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রাথমিকভাবে মুক্তির পর পরেই গেমটি আইফোন আর গুগল অ্যাপ স্টোরের ডাউনলোড চার্টের শীর্ষস্থানে চলে আসে। এর মধ্যে গত মাসে গুগল প্লেস্টোরে তালিকাভুক্ত হওয়া এই গেম প্রথম দুয়েক সপ্তাহেই ৫ কোটি বারের বেশি ডাউনলোড করা হয়।

    - ইত্তেফাক