• ম্যাকগ্রার চরিত্রে অক্ষয়, গিলক্রিস্টের ভূমিকায় হৃত্বিক

    প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০১৬ ৭:১৬ AM
    A- A+
    বলিউডে চলছে জীবনী নির্ভর ছবি বা বায়োপিক নির্মাণের হুলুস্থুল। সাবেক ভারতীয় অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের জীবনী নির্ভর সিনেমার সফলতার পর বায়োপিক নির্মাণের দিকে ঝুঁকেছেন নির্মাতারা।
     
    এই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় রয়েছে মাহেন্দ্র সিং ধোনির ওপর নির্মিত 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' সিনেমাটি।
     
    এবার ভারতের বাইরের ক্রিকেট তারকাদের নিয়েও সিনেমা নির্মাণের গুঞ্জণ উঠেছে। শোনা গেছে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা এবং উইকেটরক্ষক ও মারকুটে ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের জীবনী নিয়ে ছবি হতে চলেছে।
     
    ম্যাকগ্রার চরিত্রে অভিনয়ের কথা রয়েছে অক্ষয় কুমারের। ম্যাকগ্রারও নাকি এমনটাই ইচ্ছা।
     
    আর নিজ চরিত্রে হলিউডের জর্জ ক্লুনিকে কাস্টিংয়ের পক্ষে গিলক্রিস্ট। তা না হলে তার পছন্দ বলিউডের হৃত্বিক রোশনকে।
     
    গিলক্রিস্ট বলেন, আমি ক্লুনি কিংবা হৃত্বিকের মতো হয়তো সুদর্শন নই। তবে এরা ছাড়া আমার চরিত্র ঠিক ফুটে উঠবে না হয়তো।

    সূত্র:jugantor

    বিষয়: