• এবার চমক নিয়ে আসছে সালমানের ‘বিগ বস ১০’

    প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০১৬ ৯:১১ AM
    A- A+
    চলতি বছর ‌উত্তেজনা নিয়ে আসছে বলিউড সুপারস্টার সালমান খানের ‘বিগ বস ১০’। এবারের শো-তে থাকছে আরও চমক। এবার তারকাদের পাশাপাশি স্পটলাইট থাকবে সাধারণ মানুষের ওপরও। জানা গেছে, চলতি বছর সাধারণ মানুষের জন্যও খোলা থাকবে ‘বিগ বস’-এর দরজা। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আগামী মাসেই শুরু হয়ে যাচ্ছে ‘বিগ বস ১০’। ‘কালার্স’-এর সিইও রাজ নায়েক তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শো শুরুর তারিখ ঘোষণা করেছেন। ১৬ অক্টোবর থেকে ‘কালার্স’-এ দেখা যাবে এই শো। শো-এর তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ‘বিগ বস’-এর নতুন একটি প্রোমোও পোস্ট করেছেন তিনি। এবারেও উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। 


    dainikamadershomoy