• টঙ্গীর কারখানা মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, উদ্ধারকাজে সেনাবাহিনী

    প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০১৬ ৩:৫০ PM
    A- A+
    শনিবার ভোর রাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর এ নিয়ে মোট ৩১ টি মৃতদেহ উদ্ধার করা হলো।
    টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বিবিসিকে জানিয়েছেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক ও তার স্ত্রীসহ আটজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
    বিস্ফোরণে নিহত একজন শ্রমিকের বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
    তবে মামলার অভিযোগে কি বলা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
    ওদিকে সোমবার সকাল থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন করে যেনো আগুন না লাগতে পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।


    সূত্র:bbc