ঘন্টায় ১৪০ কিমির বেশি বেগে বল করতে পারেন এমন বোলার ক্রিকেট বিশ্বে অনেক আছে। এমনকি এখনকার ক্লাব ক্রিকেটের বোলাররাই এর চেয়ে বেশি গতিতে বল করে থাকেন। তবে গতিবেগটা দুই হাতেই যদি ১৪০ কিমির বেশি হয় তাহলে সেটাকে বিস্ময়কর বলতেই হবে।
সম্প্রতি এমনই এক পেসারের সন্ধান পাওয়া গিয়েছে পাকিস্তানে। যিনি উভয় হাতে ১৪৫ কিমিরও বেশি বেগে বল করতে পারেন। তার নাম ইয়াসির জান।
বিস্ময়কর এই বোলারকে খুঁজে বের করেছেন পাকিস্তানের কিংবদন্তী বোলার আকিব জাভেদ। জাভেদের মতে ইয়াসির জানের পরিচর্যা করলে তাকে দারুণ এক বোলারে পরিণত করা সম্ভব হবে।
ইয়াসিরের বাম হাতের বোলিং অ্যাকশনটা মোহাম্মদ আমেরের মতো আর ডানহাতে বলের বাউন্স ও নিখুঁত লাইন লেন্থ দক্ষিণ আফ্রিকার সেনসেশন ডেল স্টেইনকে মনে করিয়ে দেয়।
নিজের বোলিং প্রসঙ্গে ইয়াসির বলেন, ‘আমার জীবনের প্রথম থেকেই আমি অনুশীলনে দুই হাতে বল করেছি। এমনকি আমি প্রতিটি বোলারকেই অনুকরণ করেছি।’
ক্রিকেটে দুই হাতে বল করার ঘটনা বেশ পুরনো। ইংলিশ ক্রিকেটার গ্রাহাম গুচ দুই হাতেই মিডিয়াম পেস বল করতে পারতেন। আর শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান হাশান তিলকরত্নেও দুই হাতে বল করতেন।
সূত্র:samaka