ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রোববার ভোর সোয়া ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ওই কারখানার ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর, জয়দেবপুর, ধামরাই ও সাভারের ইপিজেড ফায়ারস্টেশনের ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কারখানার রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা উইভিং ও ফিনিশিং সেকশনসহ তুলার গুদামে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে রিসাইক্লিং প্ল্যান্টের দীর্ঘ টিনশেড কাঠামো ধসে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সকাল ১০টার পর আগুনের ছড়িয়ে পড়া ঠেকানো গেলেও পুরাপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
২০০২ সালে প্রতিষ্ঠিত যমুনা স্পিনিং মিলস লিমিটেডে প্রতিদিন ২৪ হাজার কেজি সুতা উৎপাদন করা যায়। এ কারখানার মোট কর্মী সংখ্যা ১২০০ বলে কোম্পানির ওয়েবসাইটের তথ্য।
কারখানার ডিজিএম মো. আলমগীর হোসেন জানিয়েছেন, একজন কর্মকর্তাসহ আনুমানিক ১৩ জন রাতের পালায় সেখানে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।
সূত্র: BDNEWS24