• হাত ও পা ফর্সা হওয়ার সহজ উপায়

    প্রকাশ: নভেম্বর ১৬, ২০১৬ ৬:১৮ PM
    A- A+
    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেরই ভাবনার শেষ নেই। সেজন্য কয়েকটি ঘরোয়া উপকরণের কথা আলোচনা করা হল, যা ব্যবহার করে দ্রুত হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ত্বক আগের চেয়ে অনেকটা ফর্সা হয়ে ওঠবে।

    সুন্দর ও উজ্বল ত্বক মানুষের আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই জেনে নিন, সহজ উপায়ে হাত ও পায়ের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া কিছু উপকরণের ব্যবহার। তবে যাদের সংবেদনশীল ত্বক তারা আগে একটা ছোট্ট প্যাচ টেস্ট করে নেবেন এসব উপাদানগুলো ব্যবহার করার আগে।

    * মধু ও শশা :

     মধুর সঙ্গে শশার রস মিশিয়ে একটা মিশ্রণ বানান। পায়ে ও হাতে লাগান, ত্বকের উন্নতি হবে।

    * ওলিভ ওয়েল ম্যাসাজ :

     ওলিভ ওয়েল ম্যাসাজ করলে হাত ফর্সা হয় আর নরমও থাকে। আরো ভালো ফল পেতে এর সঙ্গে একটু কেশর মিশিয়ে নিন।

    * নারকেলের পানি :

     নারকেলের পানি হাত ও পা ফর্সা করার জন্য খুব ভালো। কোনো কালো দাগ কমাতে হাতে নারকেল পানি সপ্তাহে দুবার লাগান।

    * দই :

     দই লাগালে হাত ফর্সা ও নরম হয়। এটা জিংক ও ল্যাকটিক অ্যাসিডের উৎস যেগুলো ত্বককে ফর্সা করে।

    * টমেটো :

     একটা টমেটো ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানান। হাতে ও পায়ে এই পেস্ট লাগান। এটা আপনার ত্বকের বর্ণ ঠিক রাখবে ও উজ্জ্বলতা আনবে।

    * ডিম :

     আপনার ত্বক যদি তেলতেলে হয়, ফর্সা হাত পা পাওয়ার দারুন উপায় ডিম। ডিমের সাদা অংশ সপ্তাহে দুবার লাগান।

    * ওটমিল :

     টমেটোর সঙ্গে ওটমিল ও দইয়ের মিশ্রণ বানান। এটা শরীরে লাগালে স্বাভাবিকভাবে ফর্সা হওয়া যায়। হাত ও পায়ের জন্য ভালো। মৃত কোষ দূর করতেও সাহায্য করে।

    * দুধ ও পেঁপে :

     ফর্সা হাত, পা পাওয়ার জন্য বাড়িতে যা সব করা হয় তার মধ্যে এটা সবচেয়ে ভালো। মধু, গুঁড়া দুধ ও পেঁপের মিশ্রণ বানান। খুব তাড়াতাড়ি দেখবেন ত্বকের রঙ বদলাচ্ছে।

    * দুধ : 

    কাঁচা দুধ চামড়ার রঙ হালকা করে হাত পা ফর্সা করতে খুব কার্যকরী।

    * কাজু বাদাম :

     রাতভর কিছু কাজু বাদাম ভিজিয়ে রাখুন, তারপর ভালো করে বেটে নিন। পায়ে ও হাতে এটা লাগান। এটা অন্যতম সেরা ঘরোয়া পদ্ধতি।

    * চন্দন : মুলতানি মাটির সঙ্গে চন্দন মিশিয়ে মসৃণ পেস্ট বানান এবং ত্বকে লাগান।

    * জিরা :

     গোটা জিরা পানিতে ফুটান। পানি ছেকে ঠাণ্ডা করে নিন। এই পানি দিয়ে হাত ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে দ্রুত ত্বক ফর্সা হবে।

    * মসুর ডাল :

     দুধ বা দইয়ের সঙ্গে মসুর ডাল মেশান। হাত পায়ে লাগান। ১৫মিনিট রেখে দিন। এটা ত্বক উজ্জ্বল করে তুলবে।

    * আলুর রস :

     আলুর রস হাতে ও পায়ে ব্যবহার করতে পারেন। এই রস আপনার চামড়া ব্লিচ করবে এবং স্বাভাবিকভাবে ফর্সা করবে।

    * দারুচিনি ও মধু :

     হাফ চামচ করে মধু ও দারুচিনি গুঁড়া মেশান। তারপর সেটা আপনার হাত ও মুখে ভালো করে লাগান ফর্সা হওয়ার জন্য।

    সূত্র:protidinersangbad