• আসছে 'মুন্নাভাই ৩'

    প্রকাশ: নভেম্বর ১৯, ২০১৬ ২:১৫ PM
    A- A+
    ভক্তরা এই ছবির জন্য অপেক্ষা করছেন গত দশ বছর। তবে এ বার অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ফের বড় পর্দায় ফিরছে মুন্নাভাই।


    সম্প্রতি সঞ্জয় দত্ত নিজেই এ খবর জানিয়েছেন গণমাধ্যমকে। শিগগিরই ছবির শুটিংয়ের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

    মাসখানেক আগেই অবশ্য ছবি শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানী। এ বার সে খবর নিশ্চিত করলেন মুন্নাভাই।

    শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘মুন্নাভাই ৩’-এর গল্প তৈরি হয়ে গিয়েছে। তাহলে আর দেরি কেন!

    সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানিয়েছেন, 'শুটিং শুরু করতে দেরি হচ্ছে কারণ, আমার বায়োপিকের কাজটা আগে শেষ করতে চাইছেন প্রযোজকরা। আমারও তাই ইচ্ছে। বুঝতেই পারছেন, ছবিটা আমার জন্য কতটা স্পেশ্যাল!'

    তবে ছবির শুটিং শিগগিরই শুরু করার আশ্বাস মিললেও ‘মুন্নাভাই ৩’-এর নায়িকা কে হচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না।

    সূত্র :samakal

    বিষয়: