• রুশ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেন শাহরুখ খান-রণবীর কাপুর

    প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৬ ৯:১৩ PM
    A- A+
    ‘ভিআইওয়াই’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটা। দ্বিতীয় ছবি ‘ভিওয়াইআই: জার্নি টু চায়না’তে রয়েছেন জ্যাকি চ্যান, আর্নল্ড শোয়ার্জনেগার।

     ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এ দু’জনে মুখোমুখি হয়েছিলেন দু’মিনিটের জন্য। তাতেই দর্শকের উত্তেজনা আটকানো যায়নি। এবার যদি গোটা ছবি জুড়ে একসঙ্গে দেখা যায় শাহরুখ খান এবং রণবীর কপূরকে?

    রুশ প্রযোজক অ্যালেক্সি পেত্রুহিন তাঁর ছবি ‘ভিআইওয়াই: জার্নি টু ইন্ডিয়া’তে শাহরুখ এবং রণবীরকে একসঙ্গে চান। তাঁর কথায়, ‘শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য। সহ-প্রযোজক হিসেবেও তাঁকে চাই আমরা।

     তার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি আপাতত। রণবীর কাপুরকেও চেয়েছি আমরা। দুই অভিনেতাকে একসঙ্গে আনতে চাই এই ছবিতে।’

    অ্যালেক্সি আরও জানিয়েছেন, ‘তৃতীয় ছবিটা মিস্টিক অ্যাডভেঞ্চার থ্রিলার। ভারত এবং চিনে শুটিং করতে চান। কিন্তু ছবির জন্য শাহরুখকেই পছন্দ কেন?

     অ্যালেক্সির জবাব, ‘আমরা আসলে এমন একজন অভিনেতাকে খুঁজছিলাম, যিনি বলিউডের প্রথমসারির। এবং যাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। দ্বিতীয় ছবিটার জন্য যেমন জ্যাকি চ্যানকে সই করিয়েছি। ওঁরও প্রোডাকশন হাউস রয়েছে। ছবির বাজেট মোটামুটি চার কোটি ডলার।’

    সূত্র:priyo

    বিষয়: