• লাউয়ের যত পুষ্টিগুণ

    প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৬ ১০:৪২ AM
    A- A+
    জনপ্রিয় গান ‘সাধের লাউ’ শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। ‘সাধের লাউ’ কিন্তু পুষ্টিগুণের দিক থেকেও অতুলনীয়। অত্যন্ত উপকারী সবজি লাউ নিয়মিত খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগবালাই থেকে। সবজি হিসেবে রান্না করে খাওয়ার পাশাপাশি জুস ও হালুয়া করেও খেতে পারেন লাউ।

    লাউয়ের যত পুষ্টিগুণ

    জেনে নিন লাউ কেন খাবেন-  

    *শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করতে সাহায্য করে লাউ। লাউয়ে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপের রোগীর জন্য খুবই উপকারী।

    *লাউয়ে রয়েছে ভিটামিন বি, ফাইবার ও মিনারেল যা হজমের গণ্ডগোল দূর করে। লিভার সুস্থ
    রাখতেও লাউয়ের ভূমিকা অপরিসীম।

    *জন্ডিস রোগীরা লাউপাতার জুস পান করতে পারেন।

    *লাউয়ের রসের সঙ্গে আদা ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করুন। এটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করবে।

    *কিডনি সুস্থ রাখে লাউ। ইউরিন ইনফেকশন প্রতিরোধ করতেও লাউয়ের ভূমিকা অপরিসীম।

    *লাউয়ের রসের সঙ্গে তিলের তেল মিশিয়ে পান করলে ইনসমনিয়া দূর হবে।

    *লাউয়ে থাকা ভিটামিন সি ও জিঙ্ক প্রাকৃতিকভাবে ত্বক টানটান রাখে।

    *প্রতিদিন সকালে খালি পেটে লাউয়ের রস পান করলে মেদ জমবে না পেটে।

    *নিয়মিত লাউ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে।

    *ত্বক সুস্থ রাখার জন্য নিয়মিত লাউ খাওয়ার বিকল্প নেই।

    তথ্য: বোল্ডস্কাই