• মোবাইলে চার্জ দিতে গিয়ে তরুণের মৃত্যু

    প্রকাশ: নভেম্বর ০৮, ২০১৬ ১০:১০ AM
    A- A+
    রাজধানীর ডেমরা এলাকায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিদ মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুমুর্ষূ অবস্থ‍ায় উদ্ধার করে মঙ্গলবার  রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিদ কিশোরগঞ্জ জেলার ভৈরব বাঘাইকান্দী গ্রামের আলী হোসেনের ছেলে।

    ভাতিজা মো. মোস্তাক জানান, তার স্ত্রী এবং চার সন্তান বাড়িতে থাকে। হাসিদ ডেমরা সারুলিয়া বাজারের পাশে আজিজ মিয়া মেসে বসবাস করতেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢামেক হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।

    রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


    সূত্র:protidinersangbad