• পাকিস্তানে মঞ্চ অভিনেত্রীকে গুলি

    প্রকাশ: নভেম্বর ২৪, ২০১৬ ৮:৩৯ PM
    A- A+
    অনলাইন ডেস্ক : পাকিস্তানের লাহোরে মঞ্চ অভিনেত্রীকে গুলি করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। অভিনেত্রীর নাম কিসমত বেগ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ গুলির ঘটনা ঘটে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

    পুলিশ জানিয়েছে, কিসমত অন্য এক ব্যক্তির সঙ্গে কার গাড়িতে লাহোরে বেড়াতে বের হয়েছিলেন। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি তাদের গুলি করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিসমত বেগকে অপরারেশন থিয়েটারে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা ব্যক্তিও গুলিতে আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল।

    খবর দ্য ডন অনলাইনের

    বিষয়: