• বিশ্ব নেতাদের ফোন করলেন ট্রাম্প

    প্রকাশ: নভেম্বর ১২, ২০১৬ ১১:৪৯ AM
    A- A+

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর বিশ্বের প্রায় এক ডজন সরকার প্রধানকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে রয়েছেন আয়ারল্যান্ড, তুরস্ক, ভারত, জাপান ও মেক্সিকোর নেতারা।

    এ ছাড়াও মিশর, ইসরায়েল, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে তিনি কথা বলেন বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র হোপ হিকস। এ ছাড়াও তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও যুক্তরাজ্যের প্রধামন্ত্র থেরেসা মে এর সঙ্গে কথা বলেছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর অন্যতম প্রধান কাজ হচ্ছে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলা।

    ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে আয়ারল্যান্ডের প্রধামন্ত্রী এন্ডা কেন্নিকে প্রথম ফোন করে ট্রাম্প।

    সূত্র: ওয়াশিংটন পোস্ট