• সাব্বিরের ১২২ রানের পরও রাজশাহীর হার

    প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৬ ৬:১২ PM
    A- A+

    বরিশাল বুলসের ১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে সাব্বির রহমানের বিধ্বংসী সেঞ্চুরির পরও হেরে গেছে রাজশাহী কিংস। শেষ ওভারে নুরুল হাসান সোহান প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থতার পরিচয় দিলে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকুরের রহিমের বরিশাল।

     অথচ ঝড়ো ব্যাটিংয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে ম্যাচটিকে একেবারের হাতের নাগালে আসেন সাব্বির। ২০০ স্ট্রাইক রেটে ৬১ বলে ১২২ রান, ক্রিজে কতটা বিধ্বংসী ছিলেন সাব্বির, তা বলে দেয়।

     তবে দল হারলেও তৃতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে সেঞ্চুরিয়ানদের তালিকায় লেখালেন এই টাইগার ব্যাটসম্যান। এর আগে বিপিএলে সেঞ্চুরি ছিল শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুলের। বিস্তারিত আসছে..

    সূত্র:bd-pratidin