• প্রেম করে বিয়ে না করতে চাওয়ায় প্রেমিককে পেটাল তরুণী

    প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০১৬ ৯:২৩ AM
    A- A+
    দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। কিন্তু, সেই সম্পর্ক ভেঙে প্রেমিক অন্য কাউকে বিয়ে করতে চাই।

    আর এই কথা শোনা মাত্রই সবার সামনেই প্রেমিককে মারধর শুরু করেন এক তরুণী। ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে এ ঘটনা ঘটে। সেখানকার জয়পাল সিং স্টেডিয়ামে দাঁড়িয়ে সবার সামনে এক প্রেমিক যুগল ঝগড়া শুরু করে। আচমকাই, সেই ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি। আর তারপরই ওই তরুণী সবার সামনেই প্রেমিককে ধরে মারধর শুরু করেন। একের পর এক কিল, চড় পড়তে শুরু করে ওই যুবকের গালে, পিঠে।

    এমনকী, স্টেডিয়ামের সবার সামনে দাঁড়িয়েই ওই যুবকের কলার ধরে তাকে পেটাতে শুরু করেন ওই তরুণী। যা দেখে আশপাশের মানুষ সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন।    ইন্টারনেটে আপলোড হতেই, সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

    সূত্র:kalerkantho

    বিষয়: