• মাইকেলকে চুমু

    প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০১৬ ১০:২৬ AM
    A- A+
    দীর্ঘ পথচলায় অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন ম্যাডোনা। এর মধ্যে আছেন সংগীত-চলচ্চিত্রজগতের তারকারাও।

    তালিকায় আছে প্রয়াত পপস্টার মাইকেল জ্যাকসনের নামও। মাইকেলের সঙ্গে সম্পর্ক নিয়ে তেমন বিস্তারিত কখনো বলেননি ‘ফ্রোজেন’ গায়িকা। জেমস কর্ডেনের জনপ্রিয় টক শো ‘দ্য লেট লেট শো’তে হাজির হয়েছিলেন ৫৮ বছর বয়সী শিল্পী। প্রচারের আগে সেটারই টিজার দেখানো হচ্ছে,

    যেখানে মাইকেলের সঙ্গে সম্পর্ক নিয়ে জেমসের প্রশ্নের উত্তরে ম্যাডোনা বলেন, ‘তোমাকে চুমু খাই আর তারপর বলি—এটাই তো চাও?’ মাইকেলকে চুমু খাওয়ার স্বীকারোক্তির ইঙ্গিতই অনুষ্ঠান নিয়ে ভক্তদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। তবে সম্পর্ক নিয়ে ম্যাডোনা কতটা কী বলেছেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে টক শোটির প্রচার পর্যন্ত।

    সূত্র:kalerkantho

    বিষয়: