• মাছ খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

    প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০১৬ ৫:৪৯ PM
    A- A+
    সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন মারা গেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন, ওই গ্রামের আব্দুর রহিম (৬০), ছেলে সোলাইমান (৩৫) ও লোকমান (৩০), সোলাইমানের দুই সন্তান রহিন (৮) ও মনি (৭)।

    এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন সোলাইমানের স্ত্রী মারুফা বেগম এবং তাদের আত্মীয় একই এলাকার বোরহান, জয়নাল, রাজিয়াসহ পাঁচজন।

    জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

    সূত্র:jagonews24

    বিষয়: