স্পোর্টস ডেস্ক: বিপিএল আসর শেষ হয়নি। তবে এর আগে যারা রান সংগ্রহে ১ম, ২য় ও ৩য় হয়েছেন তাদের নিয়ে এই তালিকা। বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিমকে টপকালেন চিটাগং ভাইকিংসের ওপেনার তামিম ইকবাল।
মঙ্গলবার ২৮৫ রান নিয়ে শীর্ষ রান সংগ্রহের তালিকার দ্বিতীয় স্থানে থেকে খেলা শুরু করেছিলেন তিনি।খুলনার বিপক্ষে
গুরুত্বপূর্ণ ম্যাচে চলতি আসরের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেওয়ার আগেই পৌঁছে যান শীর্ষে।
শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন চিটাগংয়ের এই ব্যাটসম্যান। ৫৯ বলে ৮ চার ও এক ছয়ে তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন। ৬৬ রান করতে তামিম অবশ্য দুইবার জীবন পেয়েছিলেন।
মঙ্গলবারের ৬৬ রানের সুবাদে তামিমের রান ৩৫১। ১০ ম্যাচে ৪ হাফসেঞ্চুরি।
চলতি আসরে দ্বিতীয় স্থানে থাকা মুশফিকের রান ৩৩২ রান। ১০ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে এই রান করেছিলেন মুশফিক। তৃতীয় অবস্থানে স্থানীয় ক্রিকেটার। রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন ২ হাফসেঞ্চুরিতে ২৭৯ রান সংগ্রহ করেছেন।
সূত্র:mtnews24