• মুশফিক অপরাজিত ১৩৪, বাংলাদেশ ৩৪৫

    প্রকাশ: মে ০১, ২০১৭ ৭:৫০ PM
    A- A+
    ইংল্যান্ডের সাসেক্সে নয় দিনের প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়েছে সফরকারীরা।

    সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ৩৪৫/৭। মুশফিকুর রহিম ১৩৪ রানে অপরাজিত ছিলেন।

    আরুনডেল ক্যাসল ক্রিকেট মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায়। স্ত্রীর অসুস্থতার কারণে আগের রাতে দেশে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ তাই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম।

    সূত্র:risingbd

    বিষয়: