ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই আরেকটি সঞ্চালন লাইন 'ট্রিপ' করায় দেশের উত্তর ও দক্ষিণ জনপদের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেসব এলাকার সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম বদরুদ্দোজা খান।
তিনি বলেন, 'লাইন মেরামতের কাজ চলছে। আশা করি সন্ধ্যার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে। '
সূত্র:kalerkantho