• ‘যেমন হুমকি তেমন জবাব’

    প্রকাশ: মে ০৫, ২০১৭ ৬:৫৪ PM
    A- A+
    উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ জোরদারের পক্ষে রায় দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক অর্থের উৎস বন্ধের প্রচেষ্টাসহ অবরোধ জোরদারের এক ভোটাভুটিতে তারা এ সিদ্ধন্ত জানায়।

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ জোরদারের পক্ষে ব্যাপক ভোট পড়ে। এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপি জানায়, ভোটে বিলের পক্ষে ৪১৯ ভোট এবং বিপক্ষে মাত্র এক ভোট পড়ে। নিয়ম অনুযায়ী, বিলটি এখন বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।

    উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে গত কয়েক দিন ধরেই ওয়াশিংটন ও পিয়ংইয়ং উত্তেজনা বাড়ছে। এদিকে পিয়ংইয়ং তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার হুমকি দিয়েছে। এ পরীক্ষা চালানো হলে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

    এ প্রসঙ্গে পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারমেন অ্যাড রয়েস বলেন, ‘যেমন হুমকি তেমন জবাব’ দেয়া হবে।

    সূত্র:bd-pratidin