ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে ভয়াবহ হামলায় ১৭ জওয়ানের প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অমিতাভ, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়ারা।
এ তালিকায় শামিল হয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের, অক্ষয় কুমার, অজয় দেবগন, শেখর কাপুর, সুনীল শেঠি, আমিশা প্যাটেল, রিতেশ দেশমুখ, এষা গুপ্তা, মধুর ভান্ডারকর, নেশা শর্মাসহ আরও অনেকে।
এক টুইটে হামলাটির নিন্দা করেছেন শাহরুখ। তিনি লিখেছেন, ভীরুতাপূর্ণ এ হামলায় আমি মর্মাহত। আমাদের শহীদ সেনাদের পরিবারের জন্য প্রার্থনা। আশা করি দ্রুত হামলাকারীদের শাস্তি হবে। অমিতাভ ক্ষোভ ও বেদনা জানিয়ে প্রার্থনা কামনা করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর হৃদয়ে ক্ষত হয়েছে বলে জানিয়ে লিখেছেন, সেনা এবং তাদের পরিবারের প্রতি রইল সম্মান। বেদনাহত অনুপম খের বলছেন, এরা কারও ভাই, বাবা, সন্তান।’ অজয় দেবগান লিখেছেন, ১৭ পরিবার নয় বরং একটাই পরিবার আমাদের ভারত। যথেষ্ট হয়েছে!’
রিতেশ দেশমুখ লিখেছেন, মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করতে গিয়ে যারা জীবন দিলেন তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।
উল্লেখ্য, গত রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল লোক কাশ্মীরের উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলায় চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন।
সূত্র: এনডিটিভি ও ফ্রেস বলিউড নিউজ