• আমি মেসি-রোনালদোর মতো: সানচেজ

    প্রকাশ: সেপ্টেম্বর ০৯, ২০১৬ ৭:২৮ AM
    A- A+
    নিজেকে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মানের বলে দাবি করেছেন আর্সেনালের তারকা ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ সানচেজ ২০১৪-১৫ মৌসুমের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে পাড়ি জমান।

    গত আট বছর ধরে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি ভাগাভাগি করে নিচ্ছেন মেসি আর রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো। আর্সেনালের হয়ে ইপিএলে ৬৮ ম্যাচ খেলে ৩০ গোল করা সানচেজ বলেন,‘ আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে আমি অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমি নিজেকে কারও চেয়ে ছোট মনে করি না। আমি (আমার মান) মেসি আর রোনালদোর মতো। আমারও তাদের মতো একই সামর্থ্য আছে।’ বার্সেলোনার হয়ে লা লিগা ও কোপা দেল রে’র শিরোপা জেতা সানচেজ আর্সেনালের হয়ে এফএ কাপের শিরোপা জিতেছেন। ইত্তেফাক/এসএসএ

    বিষয়: