• পরীক্ষা শেষ তাসকিনের, ভালো ফলাফলের জন্য দোয়া চেয়েছেন

    প্রকাশ: সেপ্টেম্বর ০৮, ২০১৬ ২:৪৯ PM
    A- A+
    বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে অস্ট্রেলিয়া যান তাসকিন আহমদ ও আরাফাত রহমান সানি। বোলিংয়ে ফিরে আসার জন্য এই পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যান তাসকিন। সানির আগেই পরীক্ষা দিয়েছেন তিনি।

    পরীক্ষা শেষে এখন ফলাফলের জন্য অপেক্ষা


     
    করছেন তিনি। ভালো ফলাফলের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

    অ্যাকশন ত্রুটির কারণে সাময়িক নিষেধাজ্ঞা কাটাতে অস্ট্রেলিয়ায় তাসকিন আহমেদের পরীক্ষা শেষ হয়েছে। টাইগারদের এই পেস সেনসেশন তার ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে এমনটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

    ইতিবাচক ফলের আশায় রয়েছে তাসকিনসহ গোটা দেশবাসী। সকলকে এই গতিময় তারকার জন্য দোয়া করতে আহবানও জানানো হয়েছে পোস্টটিতে।


    mtnews24

    বিষয়: