টেস্ট র্যাংকিংয়ে তামিমের উন্নতি হয়েছে। চট্টগ্রাম টেস্টে ৭৮ ও ৯ রানের দু’টি ইনিংস খেলেন তামিম। র্যাংকিং-এর ২৬তম স্থানে থেকে খেলতে নেমে দু’ধাপ উপরে উঠেছেন তিনি। দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।
চট্টগ্রাম টেস্টে শূন্য ও ২৭ রান করা মুমিনুল তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। ৩১ ও ২৪ রান করা সাকিব আল হাসান এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে অবস্থান করছেন। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও।
৪৮ ও ৩৯ রান করেও ৪০তম স্থানে নেমে যেতে হয়েছে মুশফিকুর রহিমকে। দুই ধাপ পিছিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অবস্থান করছেন ৪৯ নম্বরে।
প্রথম টেস্টে ৩৮ ও ১৭ রান করেন রিয়াদ। তবে কোন উন্নতি বা অবনতি হয়নি ইমরুল কায়েসের। প্রথম টেস্টে ২১ ও ৪৩ রান করেছিলেন ইমরুল।
বাংলাদেশী ব্যাটসম্যানদের টেস্ট র্যাংকিং
এদিকে টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ের শীর্ষ ১শ’তে স্থান পেয়েছেন সাব্বির রহমান।ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক টেস্টে ১৯ ও অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে র্যাংকিং তালিকায় নাম উঠলো সাব্বিরের। ৯২তম স্থানে রয়েছেন তিনি।
তামিম ও সাব্বিরের র্যাংকিং অবস্থান ভালো হলেও, বাংলাদেশের অন্যান্য টপ-অর্ডার ব্যাটসম্যানদের উন্নতি হয়নি।
চট্টগ্রাম টেস্টে শূন্য ও ২৭ রান করা মুমিনুল তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। ৩১ ও ২৪ রান করা সাকিব আল হাসান এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে অবস্থান করছেন। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও।
৪৮ ও ৩৯ রান করেও ৪০তম স্থানে নেমে যেতে হয়েছে মুশফিকুর রহিমকে। দুই ধাপ পিছিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অবস্থান করছেন ৪৯ নম্বরে।
প্রথম টেস্টে ৩৮ ও ১৭ রান করেন রিয়াদ। তবে কোন উন্নতি বা অবনতি হয়নি ইমরুল কায়েসের। প্রথম টেস্টে ২১ ও ৪৩ রান করেছিলেন ইমরুল।
বাংলাদেশী ব্যাটসম্যানদের টেস্ট র্যাংকিং
| খেলোয়াড় | বর্তমান র্যাংকিং | বর্তমান রেটিং | পূর্বের র্যাংকিং |
| তামিম ইকবাল | ২৪ | ৬২৮ | ২৬ |
| মুমিনুল হক | ২৭ | ৬১৫ | ২৩ |
সাকিব আল হাসান
| ২৮ | ৬১৪ | ২৭ |
| মুশফিকুর রহিম | ৪০ | ৫৩৯ | ৩৯ |
মাহমুদুল্লাহ রিয়াদ
| ৪৯ | ৫০২ | ৪৭ |
ইমরুল কায়েস
| ৫৫ | ৪৬০ | ৫৫ |
নাসির হোসেন
| ৬১ | ৪১৭ | ৬১ |
| সাব্বির রহমান | ৯২ | ৩০১ | --- |
| লিটন দাস | ৯৭ | ২৬৭ | ৯৫ |
সূত্র:juganto