• ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

    প্রকাশ: নভেম্বর ১০, ২০১৬ ৭:৫৬ PM
    A- A+
    রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে আর্জেন্টিনা। অবস্থার উন্নতি করতে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে হবে তাদের। সেই ভালোর অপেক্ষায় রয়েছে আর্জেন্টাইনরা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল।

    ওই ম্যাচটিকে ঘিয়ে কৌশল আটছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। নেইমার-আলভেজদের রুখে দিয়ে নিজেদের আধিপক্ষ বিস্তার করে জয় তুলে নেয়াই তাদের প্রধান লক্ষ্য। তার আগে বিভিন্ন পত্রিকা আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে।

    প্রকাশিত সেই সম্ভাব্য একাদশের গোলরক্ষকের ভূমিকায় থাকছেন সার্জিও রোমারিও। নিয়মিত একাদশে থাকা  হ্যাভিয়ের মাচেরানো, অ্যাঙ্গেল ডি মারিয়া, পাওলো দিবালা তো আছেনই। আক্রমণভাবে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন দিবালা ও গঞ্জালো হিগুয়েন।

    ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

    গোলরক্ষক : সার্জিও রোমারিও

    ডিফেন্ডার : গ্যাব্রেইল মারকাদো, নিকোলাস ওতামান্দি, ফিউনেস মোরি, মার্কোস রোহো

    মিডফিল্ডার: হ্যাভিয়ের মাচেরানো, এভার বানেগা, অ্যাঙ্গেল ডি মারিয়া

    ফরোয়ার্ড : পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি

    সূত্র:protidinersangbad

    বিষয়: