শহীদ আফ্রিদি ও আরাফাত সানির বোলিং তাণ্ডবে বিপিএলে সর্বনিম্ন রানের লর্জার রেকর্ড গড়েছে খুলনা টাইটান্স। টসে হেরে আগে ব্যাট করতে নেমে তারা খেলতে পেরেছে মোটে ১০.৪ ওভার। আর দলের স্কোরশিটে জমা করতে পেরেছে মাত্র ৪৪ রান। এই পুঁজি নিয়ে লড়াই করাটা বড্ড কঠিনই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের পক্ষে। শেষ পর্যন্ত হলো ঠিক তা-ই। মাত্র ৮ ওভারেই জিতে গেলো রংপুর। নাঈম ইসলামের দলের জয়টা ৯ উইকেটের।
