প্রেমের ফাঁদে ফেলে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অপহৃত এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ছাত্রীকে অপহরণ, মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অলিউর রহমান কচি (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
রোববার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অলিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি দল।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, কলাবাগান থানাধীন লেক সাকার্স রোডের ৬৭ নম্বর ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাট বাসায় অপহরণকারী অলিউর রহমান ওরফে কচি (৩০) বসুন্ধরা এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে আটক করেন।
পরে মুক্তিপণের দাবিতে তাকে আটক রেখে নির্যাতন করে আসছিলেন। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও অলিউরকে আটক করা করে।
তিনি আরও জানান, এক বছর আগে অলির সঙ্গে ওই ছাত্রীর পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয়। কিন্তু অলি লন্ডন থেকে বার-অ্যাট ল ডিগ্রি নিয়ে দেশে ফিরলেও মেয়েটির সঙ্গে বিয়ে না হওয়ায়, তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন।
একপর্যায়ে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়েবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন।
গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বসুন্ধরা এলাকা থেকে প্রাইভেটকারে করে মেয়েটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে অলিউর মেয়েটিকে নির্যাতন করে মোবাইল ফোনে মেয়েটির পরিবারকে আহাজারি ও কান্না শোনায় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে গুলি করে মেয়েটিকে হত্যার হুমকি দেয়া হয়।
এদিকে, উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে মেয়েটি জানান, অপহরণের পরদিন তাকে কক্সবাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার সকালে তাকে ঢাকায় ফিরিয়ে এনে আটক রেখে মাথার চুল কেটে দেয়া হয় ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
এএসপি মিজানুর রহমান জানান, মেয়েটির মা ঘটনাটি র্যাবকে জানান। পরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। অলিউরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সূত্র:jagonews24