• বৃষ্টির কারণে খেলা বন্ধ, জেনে নিন সর্বশেষ স্কোর বোর্ড

    প্রকাশ: মে ০১, ২০১৭ ১০:১৫ PM
    A- A+
    ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকুর রহিমের হার না মানা অপরাজিত ১৩৪ রানে ভর করে সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৪৫ রান করেছে বিসিবি

    একাদশ।

    সাসেক্সের অরুনদেল কাসল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিক।  অধিনায়কের সিদ্ধান্ত যে ভুল ছিল না ক্রিজে নেমে তাঁর প্রমাণ দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

    ৩৪৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ডিউক অব নোরফকের  ১৭ ওভারে সংগ্রহ ১০১ রান কোন উইকেট না হারিয়ে।

    বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

    সূত্র:mtnews24

    বিষয়: