• দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহজালালে বিমান ওঠা-নামা বন্ধ

    প্রকাশ: মে ০১, ২০১৭ ১০:২১ PM
    A- A+
    কাল বৈশাখীর ঝড়ের কারণে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া খুবই খারাপ। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।

    রাত ৮টার দিকে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও কাল বৈশাখীর ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় বেশ কয়েকটি ফ্লাইট আকাশে ঘন্টাখানিকেরও বেশি সময় অপেক্ষা করে অবতরণ না করতে পেরে ফিরে যায়।

    সূত্র:bd-pratidin

    বিষয়: